বঙ্গ বিজেপিতে বড় ধাক্কা শুভেন্দুর, গুরুত্ব হ্রাস দিলীপেরও

বেশ বড়সড় ধাক্কা খেয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। কদর বেড়েছে সুকান্ত মজুমদারের।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০১৪ থেকে ২০২৩। ৯ বছর পূর্ণ হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(Narendra Modi) নেতৃত্বাধীন কেন্দ্র সরকারের। সেই উপলক্ষ্যই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বঙ্গ বিজেপিকে(Bengal BJP) নির্দেশ দিয়েছে, মোদি সরকারের ৯ বছরের কার্যকলাপ, দেশের উন্নয়ন, সামাজিক উন্নয়ন ও আমজনতার উন্নয়ন নিয়ে বাংলার বুকে ১ হাজার সভা করতে হবে জুন, জুলাই ও অগস্ট মাসের মধ্যে। সূত্রে জানা গিয়েছে, সেই সভাগুলির প্রধান মুখ কারা হবেন সেই নিয়ে দিল্লি থেকেই বঙ্গ বিজেপিকে নেতৃত্বকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছিল। সেই নির্দেশ মেনেই বঙ্গ বিজেপি নেতৃত্ব সেই সব সভার তালিকা প্রকাশ করেছে। আর তাতেই দেখা যাচ্ছে, বেশ বড়সড় ধাক্কা খেয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari) এবং বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ(Dilip Ghosh)। তুলনায় দলের কেন্দ্রীয় নেতৃত্বের কাছে গুরুত্ব ও কদর বেড়েছে বঙ্গ বিজেপির বর্তমান সভাপতি সুকান্ত মজুমদারের(Sukanta Majumdar)।

আরও পড়ুন মোদিকে বাংলার আম পাঠাচ্ছেন মমতা, নেপথ্যে সৌজন্যের রাজনীতি

ধাক্কা কোথায়? দলের কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ মেনে বঙ্গ বিজেপি নেতৃত্ব রাজ্যে দলের সাংগঠনিক ১৩০৯ মণ্ডলের মধ্যে ১ হাজারটিতে একটি করে সভা করবে বলে সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যের প্রতিটি বিধানসভা এলাকায় ৩ বা ৪টি করে মণ্ডল রয়েছে বিজেপির। দল ঠিক করেছে, প্রথম পর্বে বিধানসভা পিছু ১টি করে সভা হবে জুন মাসে। সেই সভার তালিকাই প্রকাশ করা হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে, ৬৯টি সভা করবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জন্য ধার্য করা হয়েছে সুকান্তের অর্ধেকেরও কম ২৩টি সভা। আর দিলীপের জন্য বরাদ্দ হয়েছে মাত্র ১০টি সভা। যদিও জানানো হয়েছে এই তালিকা চূড়ান্ত নয়। কিন্তু এটা পরিষ্কার যে সব থেকে বেশি সভার বরাত পেতে চলেছেন সুকান্তই। তার ধারেকাছে থাকছেন না শুভেন্দু ও দিলীপ। বঙ্গ বিজেপির প্রধান ৩ মুখই হলেন শুভেন্দু, সুকান্ত ও দিলীপ। রাজনীতির ধারেভারে শুভেন্দুই সব থেকে বেশি এগিয়ে। তারপর দিলীপ। শেষে সুকান্ত। অথচ সেই সুকান্তই পেয়েছেন সব থেকে বেশি সভা করার বরাত।

আরও পড়ুন কৃষকবন্ধু প্রকল্প নিয়ে বড় সিদ্ধান্ত মমতার সরকারের

কিন্তু কেন কদর কমছে শুভেন্দুর? সূত্রে জানা গিয়েছে, শুভেন্দুর বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ নাকি গিয়েছে দলের কেন্দ্রীয় নেতৃত্বের কাছে। সেই অভিযোগে নাকি বলা হয়েছে, শুভেন্দু প্রতিটি সভায় নিজেকে বেশি করে তুলে ধরছেন। তিনি এমন একতা ভাব দেখাচ্ছেন যে রাজ্যের তৃণমূলের বিরুদ্ধে যে লড়াই চলছে সেটা একা তাঁর লড়াই। তিনি সেই লড়াইয়ের মুখ। তিনি ভিন্ন আর কেউ তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছেন না। এমনকি তাঁর সভায় তিনি রুটিন করে পিসি-ভাইপোকে যেভাবে আক্রমণ করেন, তৃণমূল ও রাজ্য সরকারকে যেভাবে আক্রমণ করেন সেই ভাবে গুরুত্বই পায় না বিজেপির নিজের আদর্শের লড়াই। সেখানে ঠাঁই মেলে না কেন্দ্র সরকারের সাফল্যের কথা। আর তাই সব দেখেশুনেই কেন্দ্রীয় নেতৃত্বের এহেন পদক্ষেপ।

দিল্লিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, ধ্বংসস্তুপ থেকে উদ্ধার চারজনকে

খুলনা গ্রাম পঞ্চায়েতের হাটগাছা হোস্টেলের ঘর থেকে উদ্ধার আমফান, বুলবুলের ত্রাণ সামগ্রী

হাসনাবাদে দেবত্ব সম্পত্তি দখল করে তৃণমূলের পার্টি অফিস, ভেঙে দেওয়ার দাবি তুললেন বাসিন্দারা

মিন্টো পার্কের হাসপাতালে নিয়ে যাওয়া হল আহত অভিষেককে

জাল এসসি সার্টিফিকেট দিয়ে স্ত্রীকে প্রধান বানানোর অভিযোগে গ্রেফতার বনগাঁর তৃণমূল নেতা

‘এই ধরনের ঘটনা অনভিপ্রেত’, অভিষেকের ওপর হামলায় মন্তব্য শমীকের

‘সিটি মেট্রো সার্ভিস’ চালু করতে উদ্যোগ রাজ্য সরকারের, রিপোর্ট তৈরির নির্দেশ মুখ্যমন্ত্রীর

রবিবার বৃষ্টিতে ফাইনাল ভেস্তে গেলে IPL চ্যাম্পিয়ন কারা হবে?

এশিয়ান গেমসে অংশ নেওয়া হচ্ছে না বিনেশ ফোগাটের, ট্রায়ালে হেরে গেলেন

‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য তৈরি, হুঙ্কার সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর

দিল্লি-মুম্বইতে বিস্ফোরণের ছক বানচাল, দাউদ ও আইএসআই যোগ সন্দেহে গ্রেফতার ৯ জঙ্গি

আইপিএল ফাইনালের দর্শকদের জন্য বাড়তি বিমান চালাবে আকাশা এয়ার

সোনারপুরে নিহত কর্মীর বাড়িতে যেতে গিয়ে চড় – কিল -ঘুষি খেলেন অভিষেক

‘‌রাজ্য ভাসলেই ডিভিসিকে দুষত তৃণমূল’‌, বর্ষার আগেই বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রীর