তারাতলা কাণ্ডে আরও বিপাকে ফিরহাদ হাকিম, প্রাক্তন মেয়র-সহ তিন জনের বিরুদ্ধে দায়ের FIR

Share:

নিজস্ব প্রতিনিধিঃ তারাতলা বিপর্যয়কাণ্ডে নতুন মোড়। এবার কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম, প্রাক্তন কাউন্সিলর আনোয়ার খান এবং শামস ইকবালের বিরুদ্ধে তারাতলা থানায় অভিযোগ দায়ের করেছে ভারতীয় জনতা মজদুর সেল। অবৈধ নির্মাণ ও ধসের ঘটনায় তাঁদের ভূমিকা খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

অভিযোগে চারটি দাবি তুলে ধরা হয়েছে। প্রথমত, অবিলম্বে এফআইআর দায়ের করে নিরপেক্ষ তদন্ত শুরু করতে হবে। দ্বিতীয়ত, অবৈধ নির্মাণ এবং ধসের ঘটনায় মৃত্যুর জন্য দায়ীদের চিহ্নিত করতে হবে। তৃতীয়ত, ফিরহাদ হাকিম, আনোয়ার খান ও শামস ইকবালকে গ্রেফতার করে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। চতুর্থত, এলাকায় থাকা ঝুঁকিপূর্ণ নির্মাণ দ্রুত পরিদর্শন করে ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আর্জি জানানো হয়েছে।

আরও পড়ুনঃ প্রতারণা, নথি জালিয়াতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার ১০৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর

এদিকে শনিবারও তারাতলায় উদ্ধার অভিযান চলছে। ঘটনাস্থলে দমকল, পুলিশ, বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং মেডিক্যাল টিম মোতায়েন রয়েছে। ধ্বংসস্তূপ সরিয়ে তল্লাশি চালানো হচ্ছে। প্রশাসন সূত্রে খবর, এখনও পর্যন্ত এই ঘটনায় ১৭ জনের মৃত্যু হয়েছে।  ধসের প্রকৃত কারণ, অবৈধ নির্মাণের অভিযোগ এবং কারও গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থা।

ফাইনালের পর মেসির সতীর্থদের গুন্ডামি নিয়ে তদন্ত শুরু করল ফিফা

ইউক্রেনের ওডেশা বন্দর ছাড়ার মুখে জাহাজে হামলা, নিহত চার ভারতীয় নাবিক

প্রতিজ্ঞা ভেঙে ইমরানের ‘আওয়ারাপান ২’-এ গানের মাধ্যমে প্লেব্যাকে ফিরছেন অরিজিৎ!

‘অনশন চালিয়ে যাব’, হাসপাতাল থেকেই ঘোষণা করলেন ওয়াংচুক

‘একুশে জুলাইকে ভাঙিয়ে বাড়ি-গাড়ি-সম্পত্তি করেছে,’ নাম না করে অভিষেককে আক্রমণ শুভেন্দুর

অনলাইন গেমে নেশা, পরিবারের বকুনি খেয়ে নিখোঁজ কিশোর, চাঞ্চল্য হুগলির মগরায়

হাওড়ায় স্টেশনে টানা ৬০ ঘণ্টার কাজ, তিনদিন বাতিল একাধিক লোকাল ও এক্সপ্রেস, রইল তালিকা

নিউটাউনের আবাসন থেকে উদ্ধার নেটপ্রভাবী তৃষা সাহার ঝুলন্ত দেহ, রক্তাক্ত লিভ-ইন সঙ্গীও

দুপুর গড়াতেই কলকাতায় ঝেঁপে বৃষ্টি, শহরে একাধিক রাস্তায় জল জমার আশঙ্কা

পিএসসির মাধ্যমে ডিসেম্বরের মধ্যেই পঞ্চায়েতে ১১ হাজার নিয়োগ, বড় ঘোষণা দিলীপ ঘোষের

হেডকোয়ার্টার থেকে ডিজিপি’র মৃতদেহ উদ্ধার! চাঞ্চল্য ত্রিপুরায়

‘একুশে জুলাইয়ে নিহতদের পরিবার চাইলে এফআইআর করবে’, বললেন মুখ্যমন্ত্রী

সংসদ অভিযানের মাঝেই নাড্ডার সঙ্গে সাক্ষাৎ, কী আশ্বাস পেল ককরোচ জনতা পার্টি?

‘হয় পরিষেবা দিন, নাহলে পদত্যাগ করুন,’ পঞ্চায়েত প্রধানদের হুঁশিয়ারি দিলীপের