বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

Share:

নিজস্ব প্রতিনিধি: দল থেকে বহিষ্কৃত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে নিয়োগকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে তৃণমূল কংগ্রেস। আগামী সোমবারই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করতে চলেছে ঘাসফুল শিবির।শুক্রবার (৫ জুন) তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। বৈঠকের পর লোকসভায় তৃণমূলের মুখ্যসচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে বিধানসভার অধ্যক্ষের নির্দেশ মানছি না। সোমবারই কলকাতা হাইকোর্টে এ বিষয়ে মামলা করা হবে।’

বিধানসভা ভোটে ভরাডুবি ও সই জাল কাণ্ডের প্রেক্ষিতে তৃণমূলে ভাঙন দেখা যায়। দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে নিজেদের মতো করে বিধানসভার পরিষদীয় দল নির্বাচন করেছেন ৫৮ জন বিধায়ক। তাঁদের সই ও সম্মতির ভিত্তিতে স্পিকারের কাছে তৃণমূলের পরিষদীয় নেতা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নাম প্রস্তাব করা হয়। মুখ্য সচেতক হিসেবে নাম প্রস্তাব করা হয়েছিল আখরুজ্জামানের। ডেপুটি লিডারের তালিকায় ছিলেন শিউলি সাহা, জাভেদ খান ও সন্দীপন সাহা। সংখ্যাগরিষ্ঠ বিধায়কের সমর্থন ‘আসল তৃণমূল’দের পক্ষে থাকায় বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রতের নামে সিলমোহর দেন স্পিকার। এই বিষয়ে গতকাল, বৃহস্পতিবার স্পিকার রথীন্দ্রনাথ বসু জানিয়েছিলেন, ‘ওদের কাছে বিধায়ক সংখ্যা আছে, তাই মেনে নিয়েছি। বিরোধী দলনেতা হিসেবে তাঁর নামে সিলমোহর দিয়েছি। আইন মেনে কাজ করেছি। কোনও কিছু বেশি বা কমও করিনি। দল থেকে বহিষ্কার করার আগে শোকজ করতে হয়। তৃণমূলের পরিষদীয় নেতা নির্বাচনের জন্য দেওয়া আগের চিঠিতে ত্রুটি ছিল, তাই সেটা গ্রহণ করা হয়নি। কোনও রাজনৈতিক দলের সংবিধান অনুযায়ী বহিষ্কারের চিঠিও বৈধ নয়। আগে কোনও বিধায়ককে শোকজ করতে হয়। তাঁকে সময় দিতে হয়। একদিনেই বহিষ্কার করা যায় না। তাই ঋতব্রতের বহিষ্কারও বৈধ নয়।’

যদিও তৃণমূলের দাবি, ঋতব্রত ও সন্দীপন সাহা এখন দলের কেউ নন। তাঁরা বহিষ্কৃত। কীভাবে তৃণমূলের পরিষদীয় দলের সদস্য হিসেবে তাঁদের নামে স্বীকৃতি দিলেন স্পিকার? দল থেকে বহিষ্কৃত কোনও বিধায়ককে কী সেই পার্টির বিরোধী দলনেতা করতে পারেন বিধানসভার স্পিকার? এইসব প্রশ্ন তুলেই আদালতের দ্বারস্থ হচ্ছে ঘাসফুল শিবির।

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর এক্সে বার্তা মুখ্যমন্ত্রীর

বিধবার সঙ্গে প্রেম করে যুবকের মর্মান্তিক পরিণতি! খাল থেকে উদ্ধার দেহ

২০ হাজার টাকার মধ্যে বাজার কাঁপাচ্ছে দুই স্মার্টফোন, কোনটা কিনবেন?

২৩ বছর পর মহাসংযোগ, ১৭ অগস্ট শিবলিঙ্গে এই জিনিস চড়ালেই খুলবে ভাগ্য!

২৭ জুলাই থেকে বক্রী হবেন শনিদেব! ৩ রাশির জাতকরা সাবধানে থাকুন

অগস্টে সূর্য-বুধ ও মঙ্গলের গোচরে তৈরি হবে রাজযোগ, বদলে যাবে ৪ রাশির জাতকদের জীবন

ভাল যাবে না শরীর! হতে পারে অপ্রত্যাশিত আয়, জেনে নিন কেমন কাটবে রবিবার

‘পদ নয়, বিজেপির কাছে দেশ ও পড়ুয়ারা সবার উপরে,’ ধর্মেন্দ্র’র ইস্তফা প্রসঙ্গে মন্তব্য শাহের

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

মাত্র ১৪ বছর বয়সেই বিশ্বরেকর্ড গড়ল অনাহত সিংহ

একুশে জুলাই কাণ্ডের তদন্ত চেয়ে মণীশ গুপ্তের বিরুদ্ধে FIR দায়ের

রবিতে হাওড়া ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন