মহানায়ক উত্তমকুমারের জন্মশতবার্ষিকীতে শ্রদ্ধা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মহানায়ক উত্তমকুমারের জন্মশতবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার সমাজমাধ্যমে মহানায়কের স্মৃতিচারণ করে তাঁর কালজয়ী অভিনয়ের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে গত রবিবার ‘মন কি বাত’ অনুষ্ঠানে উত্তমকুমারকে নিয়ে নিজের বক্তব্যের অংশও ভাগ করে নেন তিনি।

সমাজমাধ্যমে মোদি লেখেন, ‘মহানায়ক উত্তমকুমার…এক কিংবদন্তি, যাঁর কালজয়ী অভিনয় প্রজন্মের পর প্রজন্মের মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করে চলেছে।’ জন্মশতবর্ষে উত্তমকুমারের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলা চলচ্চিত্রে তাঁর দীর্ঘস্থায়ী প্রভাবের কথাই তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে উত্তমকুমারের অবদান অনস্বীকার্য। অভিনয়ের নিজস্ব ধরন, পর্দায় ব্যক্তিত্ব এবং একের পর এক স্মরণীয় চরিত্র তাঁকে বাঙালির সাংস্কৃতিক স্মৃতির অন্যতম উজ্জ্বল নাম করে তুলেছে। তাঁর অভিনীত বহু ছবি এখনও দর্শকের মনে সমান ভাবে জায়গা করে রয়েছে।

আরও পড়ুনঃ বায়ুসেনার চাকরি ছাড়লেন পাক যুদ্ধবিমান F-16 ধ্বংসকারী অভিনন্দন বর্তমান

উত্তমকুমারের জন্মশতবার্ষিকী উপলক্ষে বছরভর নানা অনুষ্ঠান হচ্ছে। সেই আবহেই প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নতুন মাত্রা যোগ করল উদ্যাপনে। ‘মন কি বাত’-এর গত রবিবারের পর্বেও মহানায়কের অভিনয়জীবন ও জনপ্রিয়তার প্রসঙ্গ উঠে এসেছিল। এ বার সেই বক্তব্যের অংশই সমাজমাধ্যমে প্রকাশ করলেন মোদি। জন্মের একশো বছর পরেও উত্তমকুমারকে ঘিরে বাঙালির আবেগ যে অমলিন, প্রধানমন্ত্রীর এই শ্রদ্ধার্ঘ্য যেন আরও এক বার সেই কথাই মনে করিয়ে দিল।

সহবাসের পর পেটে ব্যথা, অস্বাভাবিক রক্তপাত!, জানুন কেন হয় এমন?

ব্রেকআপের পর যত কষ্টই হোক, এই ৪টে কাজ ভুলেও নয়! নিজেই বাড়াবেন নিজের যন্ত্রণা

‘সংখ্যালঘু হিসেবে নিজেদের পরিচয় দেবেন না’, জন্মাষ্টমীতে হিন্দুদের বার্তা তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

চুলের মুঠি ধরে স্ত্রীকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন প্রাক্তন বিধায়ক, ভাইরাল ‘কুকীর্তি’র ভিডিও

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

জাপানের সঙ্গে ঐতিহাসিক T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল