বায়ুসেনার চাকরি ছাড়লেন পাক যুদ্ধবিমান F-16 ধ্বংসকারী অভিনন্দন বর্তমান

Share:

নিজস্ব প্রতিনিধি: বায়ুসেনার চাকরি ছেড়ে এবার যাত্রীবাহী বিমানের ককপিটে অভিনন্দন বর্তমান! বায়ুসেনার প্রাক্তন গ্রুপ ক্যাপ্টেন অভিনন্দন বর্তমান নয়া ভূমিকায় যোগ দিয়েছেন বলে খবর। সূত্রের খবর, সামরিক বাহিনী থেকে অবসর নিয়ে তিনি গোয়াভিত্তিক আঞ্চলিক বিমান সংস্থা ফ্লাই৯১-এ পাইলট হিসেবে কর্মজীবনের নতুন অধ্যায় শুরু করেছেন। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের অগস্টেই ফ্লাই৯১-এ পাইলট হিসেবে যোগ দিয়েছেন অভিনন্দন। তবে তাঁর নতুন কর্মজীবন নিয়ে এখনও বিমান সংস্থার তরফে বিস্তারিত কোনও তথ্য প্রকাশ করা হয়নি।

অভিনন্দনের বর্তমান অবস্থান বা সংস্থায় তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন করা হলে ফ্লাই৯১-এর এক মুখপাত্র কোনও মন্তব্য করতে চাননি। সংস্থার বক্তব্য, কর্মীদের ব্যক্তিগত তথ্য গোপনীয়তার আওতায় পড়ে। ফলে অভিনন্দন বর্তমানে ঠিক কোন দায়িত্বে রয়েছেন, সে বিষয়ে প্রকাশ্যে নির্দিষ্ট তথ্য মেলেনি। ২০২৪ সালের মার্চে বাণিজ্যিক উড়ান শুরু করে ফ্লাই৯১। বর্তমানে সংস্থাটির বহরে ছ’টি বিমান রয়েছে। গোয়া ও হায়দরাবাদে রয়েছে তাদের দু’টি অপারেশনাল ঘাঁটি। ২০১৯ সালের ভারত-পাকিস্তান সংঘাতের পর গোটা দেশের কাছে পরিচিত হয়ে ওঠেন অভিনন্দন বর্তমান। পুলওয়ামা হামলার পর ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানের বালাকোটে জঙ্গিঘাঁটিতে ভারতীয় বায়ুসেনার হামলার পরদিন ভারত-পাকিস্তানের মধ্যে আকাশপথে সংঘর্ষ হয়।

আরও পড়ুন: মহানায়ক উত্তমকুমারের জন্মশতবার্ষিকীতে শ্রদ্ধা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

২৭ ফেব্রুয়ারি পাকিস্তানি যুদ্ধবিমান ভারতের আকাশসীমায় ঢোকার চেষ্টা করলে তা প্রতিহত করতে নামে ভারতীয় বায়ুসেনা। সেই অভিযানে মিগ-২১ বাইসন যুদ্ধবিমান নিয়ে অংশ নেন অভিনন্দন। সংঘর্ষের সময় একটি পাকিস্তানি এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংস করার দাবি করা হয়। তবে সেই অভিযানের সময় অভিনন্দনের মিগ-২১-ও পাকিস্তানের মাটিতে ভেঙে পড়ে। এরপর তাঁকে পাকিস্তানি বাহিনী আটক করে। কূটনৈতিক চাপ ও আন্তর্জাতিক মহলের নজরদারির মধ্যে তিন দিন পর তাঁকে ভারতের হাতে তুলে দেওয়া হয়। ২০১৯ সালের ওই অভিযানে সাহসিকতার জন্য অভিনন্দন বর্তমানকে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক সম্মান ‘বীর চক্র’ দেওয়া হয়। ২০২১ সালে তাঁকে এই সম্মানে ভূষিত করা হয়। কর্তব্যের প্রতি অসাধারণ সাহস ও নিষ্ঠার স্বীকৃতি হিসেবেই এই পুরস্কার দেওয়া হয়েছিল। এবার সেই সামরিক জীবনের পর অভিনন্দনের পেশাগত জীবনে নতুন মোড়। যুদ্ধবিমানের ককপিট থেকে যাত্রীবাহী বিমানের ককপিটে তাঁর এই যাত্রা ইতিমধ্যেই নতুন করে নজর কেড়েছে।

সহবাসের পর পেটে ব্যথা, অস্বাভাবিক রক্তপাত!, জানুন কেন হয় এমন?

ব্রেকআপের পর যত কষ্টই হোক, এই ৪টে কাজ ভুলেও নয়! নিজেই বাড়াবেন নিজের যন্ত্রণা

‘সংখ্যালঘু হিসেবে নিজেদের পরিচয় দেবেন না’, জন্মাষ্টমীতে হিন্দুদের বার্তা তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

চুলের মুঠি ধরে স্ত্রীকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন প্রাক্তন বিধায়ক, ভাইরাল ‘কুকীর্তি’র ভিডিও

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

জাপানের সঙ্গে ঐতিহাসিক T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল