দক্ষিণবঙ্গে ফের দুর্যোগের আশঙ্কা! কলকাতায় জারি হলুদ সতর্কতা, রথের দিন কেমন থাকবে আবহাওয়া?

Share:

নিজস্ব প্রতিনিধি:  ভারতে সক্রিয় মৌসুমি বায়ু যার জেরেই  কয়েকদিন ধরেই টানা বৃষ্টিতে ভিজছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক এলাকা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আগামী কয়েকদিনে কলকাতা সহ গোটা রাজ্যেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।  বৃহস্পতিবার (১৬ জুলাই), রথের দিন গোটা রাজ্যজুড়ে বৃষ্টির দাপট বাড়বে।  

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে,  আজ বুধবার (১৫ জুলাই) কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। বিকেলের পর থেকে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ । সেই সঙ্গেই  হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে ঝাড়গ্রামে ও দুই মেদিনীপুরে।  রাজস্থানের শ্রীগঙ্গানগর থেকে উত্তর পূর্ব ভারতে মণিপুর পর্যন্ত একটি মৌসুমি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। সেই সঙ্গেই বঙ্গোপসাগরে সক্রিয় রয়েছে একটি ঘূর্ণাবর্ত। বিহার থেকে বাংলাদেশ হয়ে মণিপুর পর্যন্ত আরও একটি মৌসুমি অক্ষরেখা অবস্থান করছে। এই সব মিলিয়ে গোটা বাংলা জুড়েই বৃষ্টি দাপট অব্যহত রয়েছে। 

আরও পড়ুন: চাকরি খুঁজছেন? ১,২১৩ পদে লোক নিচ্ছে প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্ত সংস্থা

অন্যদিকে, উত্তরবঙ্গের পার্বত্য এলাকার বুধবার এবং বৃহস্পতিবার বৃষ্টির দাপট একটু থাকলেও শুক্রবার থেকে বাড়বে বৃষ্টির তীব্রতা। লাগাতার বৃষ্টিতে পাহাড়ি এলাকায় ভূমিধস এবং নদীর জলস্তর বৃদ্ধির আশঙ্কা রয়েছে। শুক্রবারের (১৭ জুলাই) পর থেকে  দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। 

সপ্তাহ শেষে দুর্যোগের আশঙ্কা, রথযাত্রার দিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বাড়বে বৃষ্টির দাপট

চাকরি খুঁজছেন? ১,২১৩ পদে লোক নিচ্ছে প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্ত সংস্থা

রাশিয়ার তেল নিয়ে স্বস্তি, ভারতের উপর শুল্ক ৫০০ থেকে ১০০ শতাংশে কমাল আমেরিকা

২৪ জুলাই লঞ্চ হচ্ছে iQOO Z11 Lite, সামনে এল ডিজাইন ও ফিচার সংক্রান্ত তথ্য

‘ওরা আপনাদের চায় না’, সিরিয়া-লেবানন থেকে সেনা প্রত্যাহার নিয়ে নেতানিয়াহুকে কড়া বার্তা ট্রাম্পের

প্রতিদিন একই জলের বোতল ব্যবহার করছেন? এই লক্ষণগুলি থাকলেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি!

অ্যাপলকে টেক্কা দিয়ে আবারও স্মার্টফোন বিক্রিতে শীর্ষস্থানে Samsung

জুলাইয়ের শেষে একাধিক গ্রহের অবস্থান বদল, জ্যাকপট ছয় রাশির জাতকদের

হরমুজে ২০ শতাংশ কর আদায়ের সিদ্ধান্ত প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

আইনি প্রক্রিয়া অনুযায়ী শেখ হাসিনার প্রত্যর্পণ, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক

হরমুজের পর এবার ‘বাব আল-মান্দেব প্রণালি’ বন্ধের পথে হাঁটছে ইরান!

দক্ষিণবঙ্গে ফের দুর্যোগের আশঙ্কা! কলকাতায় জারি হলুদ সতর্কতা, রথের দিন কেমন থাকবে আবহাওয়া?

বুধবারের রাশিফল: অপ্রত্যাশিত টাকা হাতে আসবে কোন রাশির জাতকদের?

ডায়াবেটিস রোগীদের বড় স্বস্তি! রোজের পরিবর্তে সপ্তাহে একবার ইনসুলিনেই মিলবে ফল