চাকরি খুঁজছেন? ১,২১৩ পদে লোক নিচ্ছে প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্ত সংস্থা

Share:

নিজস্ব প্রতিনিধি:  চাকরি প্রার্থীদের জন্য বড় সুযোগ নিয়ে এসেছে Armoured Vehicles Nigam Limited (AVNL)। প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ এই রাষ্ট্রায়ত্ত সংস্থা ১,২১৩টি এক্সিকিউটিভ ও নন এক্সিকিউটিভ পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। জুনিয়র টেকনিশিয়ান থেকে শুরু করে জুনিয়র ম্যানেজার, ডেপুটি ম্যানেজার, সিনিয়র ম্যানেজার, অ্যাডিশনাল জেনারেল ম্যানেজার এবং কনসালট্যান্ট-সহ একাধিক পদে নিয়োগ করা হবে। সবচেয়ে বেশি শূন্যপদ রয়েছে জুনিয়র টেকনিশিয়ান পদে, যেখানে ১,০০৫টি পদে নিয়োগ হবে। এছাড়া জুনিয়র ম্যানেজার পদে ১৬৫টি, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে ৪টি, ডেপুটি ম্যানেজার পদে ৩৩টি, সিনিয়র ম্যানেজার পদে ২টি, ডেপুটি জেনারেল ম্যানেজার পদে ১টি, অ্যাডিশনাল জেনারেল ম্যানেজার পদে ২টি এবং কনসালট্যান্ট পদে ১টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা ও বয়সসীমা

  • জুনিয়র টেকনিশিয়ান: প্রার্থীকে অবশ্যই ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং (NCVT) দ্বারা অনুমোদিত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে NTC/NAC (ITI) সার্টিফিকেট প্রাপ্ত হতে হবে।
  • ম্যানেজার (টেকনিক্যাল): সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় (যেমন- মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, সিভিল, কম্পিউটার সায়েন্স ইত্যাদি) B.E. / B.Tech ডিগ্রি থাকতে হবে।
  • ম্যানেজার (নন টেকনিক্যাল): পদ বিশেষে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি পাস হতে হবে। সঙ্গে কিছু পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
  • উচ্চতর পদ (DGM/AGM/Consultant): এই পদগুলির জন্য সংশ্লিষ্ট ক্ষেত্রে নির্দিষ্ট বছরের কাজের অভিজ্ঞতা বা ভারতীয় সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত আধিকারিকদের (যেমন কর্নেল পদমর্যাদার) অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন

নির্বাচিত প্রার্থীদের পদ অনুযায়ী আকর্ষণীয় বেতন দেওয়া হবে। জুনিয়র টেকনিশিয়ানদের মাসিক মূল বেতন ২১,০০০ টাকা থেকে শুরু, সঙ্গে IDA ও অন্যান্য ভাতা। অন্যদিকে উচ্চপদে মাসিক বেতন ১.২০ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে।

আবেদনের  সময়সীমা

নিয়োগের জন্য অনলাইন আবেদন শুরু হয়েছে ১১ জুলাই থেকে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ২৫ জুলাই। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যেই AVNL-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।

কিভাবে অনলাইনে আবেদন করবেন?

  • প্রথমে AVNL-এর অফিশিয়াল ওয়েবসাইট avnl.co.in-এ যান।
  • হোমপেজে থাকা “Careers” ট্যাবে ক্লিক করুন।
  • এরপর রেজিস্ট্রেশন লিঙ্কে গিয়ে আপনার নাম, সচল মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিয়ে ওটিপি (OTP) ভেরিফিকেশনের মাধ্যমে নাম নথিভুক্ত করুন।
  • সফল রেজিস্ট্রেশনের পর আপনার ইমেল বা মোবাইলে লগইন আইডি ও পাসওয়ার্ড চলে আসবে।
  • এবার লগইন করে আবেদনপত্রটি মনোযোগ সহকারে পূরণ করুন।
  • আপনার পাসপোর্ট সাইজ ছবি, স্বাক্ষর এবং প্রয়োজনীয় নথিপত্র (যেমন- বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট ইত্যাদি) নির্দিষ্ট সাইজে আপলোড করুন।
  • আবেদন ফি জমা দিন।
  • সবশেষে ফর্মটি ‘Preview’ করে দেখে নিন এবং সব ঠিক থাকলে সাবমিট করে দিন।

আবেদন ফি

সাধারণ (General), ওবিসি (OBC) এবং ইডব্লিউএস (EWS) প্রার্থী: ৩০০ টাকা।

SC / ST / PwBD / প্রাক্তন সেনাকর্মী এবং মহিলা প্রার্থী: কোনও ফি লাগবে না।

নির্বাচন প্রক্রিয়া 

জুনিয়র টেকনিশিয়ান পদে প্রার্থীদের কম্পিউটার-ভিত্তিক পরীক্ষা (CBT) এবং ট্রেড টেস্ট দিতে হবে।অন্যদিকে ম্যানেজার পদগুলির ক্ষেত্রে CBT-এর পাশাপাশি ইন্টারভিউ নেওয়া হতে পারে। চূড়ান্ত নির্বাচনের আগে নথি যাচাই ও প্রয়োজন অনুযায়ী মেডিক্যাল পরীক্ষাও করা হবে।

 

রাশিয়ার তেল নিয়ে স্বস্তি, ভারতের উপর শুল্ক ৫০০ থেকে ১০০ শতাংশে কমাল আমেরিকা

২৪ জুলাই লঞ্চ হচ্ছে iQOO Z11 Lite, সামনে এল ডিজাইন ও ফিচার সংক্রান্ত তথ্য

‘ওরা আপনাদের চায় না’, সিরিয়া-লেবানন থেকে সেনা প্রত্যাহার নিয়ে নেতানিয়াহুকে কড়া বার্তা ট্রাম্পের

প্রতিদিন একই জলের বোতল ব্যবহার করছেন? এই লক্ষণগুলি থাকলেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি!

অ্যাপলকে টেক্কা দিয়ে আবারও স্মার্টফোন বিক্রিতে শীর্ষস্থানে Samsung

জুলাইয়ের শেষে একাধিক গ্রহের অবস্থান বদল, জ্যাকপট ছয় রাশির জাতকদের

বুধবারের রাশিফল: অপ্রত্যাশিত টাকা হাতে আসবে কোন রাশির জাতকদের?

হরমুজে ২০ শতাংশ কর আদায়ের সিদ্ধান্ত প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

আইনি প্রক্রিয়া অনুযায়ী শেখ হাসিনার প্রত্যর্পণ, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক

হরমুজের পর এবার ‘বাব আল-মান্দেব প্রণালি’ বন্ধের পথে হাঁটছে ইরান!

শেখ হাসিনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলায় চার্জ গঠন পিছিয়ে গেল

চাকরি খুঁজছেন? ১,২১৩ পদে লোক নিচ্ছে প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্ত সংস্থা

ডায়াবেটিস রোগীদের বড় স্বস্তি! রোজের পরিবর্তে সপ্তাহে একবার ইনসুলিনেই মিলবে ফল

হাঁটুর ব্যথায় নাজেহাল? পেইনকিলার ভুলে খাবারের তালিকায় রাখুন এই ৮ সুপারফুড