রাজ্যে পরীক্ষামূলক ভাবে চালু কেন্দ্রীয় ‘রেফারেল’পদ্ধতি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ জুনিয়র চিকিৎসকদের দাবি মেনে রাজ্য জুড়ে পরীক্ষামুলকভাবে কেন্দ্রীয় ‘রেফারেল’ পদ্ধতি  চালু করল স্বাস্থ্য ভবন। মঙ্গলবার সোনারপুর গ্রামীণ হাসপাতাল থেকে এক রোগীকে এই পদ্ধতির মাধ্যমে এমআর বাঙুর হাসপাতালে ভর্তি করানো  হয়েছে। প্রথমে রোগীর নাম বাঙুর হাসপাতালের  হেল্থ ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এইচএমআইএস) পোর্টালে নথিভুক্ত করা হয়। এরপরেই রোগীকে দেখেন হাসপাতালের  দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ।

‘সেন্ট্রাল রেফারেল সিস্টেম’ কী?

এই সিস্টেমের মাধ্যমে  রোগীর পরিবারও জানতে পারবে কেন অন্য হাসপাতালে রেফার করা হচ্ছে। কারণ, এরআগে একাধিকবার অভিযোগ উঠেছে রোগীর আশঙ্কাজনক হলে অনেকক্ষেত্রেই জেলা বা স্থানীয় হাসপাতালগুলি কলকাতার বড় হাসপাতালে রোগী রেফার করে দেয়। তবে সেইসময় রোগীর পরিবার জানতে পারে না কেন অন্য হাসপাতালে রেফার করা হচ্ছে।  আর তাতেই ঘটে বিপত্তি।  সেই জন্য রাজ্যে চালু হতে চলেছে ‘সেন্ট্রাল রেফারেল সিস্টেম’।

উল্লেখ্য, আরজি কর হাসপাতালের ঘটনার পর জুনিয়র চিকিৎসকদের তরফে যে দশ দফা দাবি তোলা হয়েছে তার মধ্যে সেন্ট্রাল রেফারেল সিস্টেমের কথা। এবার সেই দাবি মেনে নিল রাজ্য সরকার। ঘটনাচক্রে, এদিন একদিকে চলছে  সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি। আর ঠিক সেই সময় জুনিয়র চিকিৎসকদের আরও এক দাবি মেনে নিল রাজ্য সরকার।

লাগাতার অত্যাচার, খেতে না দেওয়া, সন্তানের বিরুদ্ধে পুলিশে দ্বারস্থ বৃদ্ধ দম্পতি

‘নেতাজিকে ‘অসম্মানে’ কঠোর পদক্ষেপ’, পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর, গ্রেফতার হবেন অনন্ত মহারাজ?

জেলেই মারা গিয়েছেন ইমরান খান! বিস্ফোরক দাবি সাংবাদিকের, তবে সত্যিটা কী?

৭৮ বছর আগে মুক্তি পেয়েছিল দেশের প্রথম দেশাত্মবোধক গান, অভিনয় করেছিলেন দিলীপ কুমার

তৃণমূল জমানার সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করল কলকাতা হাই কোর্ট

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সীমান্তে ম্যারাথনের আয়োজন বিএসএফের

নগদ টাকা কাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মা, সংসদীয় প্যানেলের রিপোর্টে চাঞ্চল্য

৯,৭৬৬ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি SBI-এর, জেনে নিন শেষ আবেদনের তারিখ

গভীর নিম্নচাপের জেরে ভাসতে চলেছে কলকাতা, প্রবল দুর্যোগের পূর্বাভাস

প্রাক্তন বিধায়কদের পেনশন বেড়ে দ্বিগুন হচ্ছে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

পাপ থেকে বাঁচতে গীতা পড়তে হবে, আদ্যাপীঠে পুজো দিয়ে বললেন শুভেন্দু

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০

মেয়াদ শেষের আগে হঠাৎ পদত্যাগ করলেন টাটা সন্সের চেয়ারম্যান, নেপথ্যে কোন কারণ?