‘১০ মার্চ মিথ্যা দিবস পালন করা হোক,’ নন্দীগ্রাম থেকে বললেন শুভেন্দু

Share:

নিজস্ব প্রতিনিধি: উপনির্বাচনের আগে শেষ প্রচারে এলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন ২০২১ সালের মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে চোটের প্রসঙ্গ তুললেন মুখ্যমন্ত্রী। আজ রবিবার নন্দীগ্রামে বিজেপি প্রার্থী হাসিরানি রথের সমর্থনে মিছিলে অংশ নিয়ে ওই ঘটনাকে ‘মিথ্যা’ বলে কটাক্ষ করেন তিনি। তাঁর প্রশ্ন, ১০ মার্চকে কি ‘পশ্চিমবঙ্গ মিথ্যা দিবস’ হিসেবে পালন করা যায়?

২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে ১০ মার্চ নন্দীগ্রামে প্রচারে গিয়ে পায়ে চোট পেয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় তাঁর অভিযোগ ছিল, বিজেপির লোকজন তাঁকে ধাক্কা দিয়েছিল। পায়ে প্লাস্টার নিয়েই হুইলচেয়ারে বসে নির্বাচনী প্রচারে দেখা গিয়েছিল তাঁকে। সেই ঘটনা ঘিরে তীব্র রাজনৈতিক চাপানউতোর তৈরি হয়েছিল। ‘ভাঙা পায়েই খেলা হবে’ স্লোগানও উঠে এসেছিল তৃণমূলের প্রচারে। পাঁচ বছর পর সেই ঘটনাকেই সামনে এনে সরব শুভেন্দু। শনিবার নবান্নে সাংবাদিক বৈঠকে বাঙ্গুর ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সের রিপোর্ট দেখিয়ে তাঁর দাবি ছিল, মমতার পা সেদিন ভাঙেনি। ঘটনাটিকে ঘিরে যে দাবি করা হয়েছিল, তা সত্য নয় বলেই তাঁর বক্তব্য। পাশাপাশি, উপনির্বাচন শেষ হওয়ার পর ওই ঘটনার তদন্ত করা হবে বলেও জানান তিনি।

আরও পড়ুন: পুজোর আগেই বড় উপহার! ১৫ অক্টোবর খুলছে দ্বিতীয় ফরাক্কা সেতু, কমবে যানজট

আজ রবিবার নন্দীগ্রামে ছিল উপনির্বাচনের শেষ প্রচার। আগামী ৬ অক্টোবর এই কেন্দ্রে ভোটগ্রহণ। শেষ দিনে টেঙ্গুয়া থেকে থানা মোড় পর্যন্ত মিছিল করেন শুভেন্দু। বিজেপির দাবি, মিছিলে প্রায় পাঁচ থেকে ছয় হাজার মানুষ যোগ দিয়েছিলেন। মিছিলের সামনে থেকেই নেতৃত্ব দেন মুখ্যমন্ত্রী। সেখানেই ফের ২০২১ সালের প্রসঙ্গ তুলে মমতাকে নিশানা করেন তিনি। তাঁর কথায়, ‘১০ মার্চ পশ্চিমবঙ্গ মিথ্যা দিবস পালন করলে কেমন হয়?’ একই সঙ্গে নন্দীগ্রামে বিজেপির জয়ের ব্যাপারেও আত্মবিশ্বাস প্রকাশ করেন শুভেন্দু। ভোটের হার যত বেশি হবে, জয়ের ব্যবধানও তত বাড়বে বলে দাবি করেন তিনি। নন্দীগ্রামে প্রায় ৭২ হাজার সংখ্যালঘু ভোটার রয়েছেন বলেও উল্লেখ করেন শুভেন্দু। তাঁর দাবি, এ দিনের মিছিলেও এক হাজারের বেশি সংখ্যালঘু মানুষ অংশ নিয়েছেন। এবার নন্দীগ্রামের সংখ্যালঘু ভোট বিজেপির দিকেই যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

‘দৃশ্যম’ দেখে ২০০০ কিমি পথ পেরিয়ে বাবাকে খুন ছেলের! ছোট্ট একটা ভুল, তার পর…

দুপুরেই নামল আঁধার, পড়ছে মুহুর্মুহু বজ্রপাত, জারি কমলা সতর্কতা

গর্তেভরা রাস্তায় চাকা আটকে উলটে গেল টোটো, হাওড়ায় বাড়ি ফেরার পথে মর্মান্তিক মৃত্যু

বাড়িতেই বানিয়ে ফেলুন নরম-রসালো মালাই গোলাপ জামুন, রইল রেসিপি

পড়ুয়াদের বিক্ষোভ চলাকালীন তিন সাংবাদিককে যৌন হেনস্থা! কাঠগড়ায় দিল্লি পুলিশ, তদন্ত শুরু

ষড়যন্ত্র নাকি নেপথ্যে অন্য কিছু? বাইরনের ঘরে আগুন লাগার কারণ জানালেন মেজো ভাই মিল্টন

পুজোর আগেই বড় উপহার! ১৫ অক্টোবর খুলছে দ্বিতীয় ফরাক্কা সেতু, কমবে যানজট

গাজার ধ্বংসযজ্ঞের ছবি প্রকাশ করে প্রতিবাদ জানালেন অ্যাঞ্জেলিনা জোলি

‘১০ মার্চ মিথ্যা দিবস পালন করা হোক,’ নন্দীগ্রাম থেকে বললেন শুভেন্দু

J W Marriott-এ ফের মহিলার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ১

রবিতে উপনির্বাচনের আগে শেষ প্রচারে নন্দীগ্রামে শুভেন্দু, করবেন পদযাত্রা

খেলার মাঝেই নৃত্যগুরু কোহলি! যশস্বী জয়সওয়ালকে দিলেন বিশেষ তালিম, ভাইরাল ভিডিও

ইঞ্জিনিয়ারের সুইসাইড নোটে জ্ঞানেশের নাম, তদন্তের নির্দেশ কেরলমের স্বরাষ্ট্রমন্ত্রীর

ঘাস কাটার সময়ে ‘পথের কাঁটা’ বৌদিকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুন করল দেওর