Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

SIR নিয়ে বড় অবস্থান রাজ্যের, মুখ্যসচিব চিঠি পাঠালেন সিইও দফতরে

এক্ষুনি প্রস্তুত নয় রাজ্য। বিহারে ইনটেনসিভ রিভিশন বা ভোটার তালিকার বিশেষ ও নিবিড় সমীক্ষা হলেও বাংলায় এক্ষুনি তা সম্ভব নয়। অন্তত দু'বছর সময়ের প্রয়োজন।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ এক্ষুনি প্রস্তুত নয় রাজ্য। বিহারে ইনটেনসিভ রিভিশন বা ভোটার তালিকার বিশেষ ও নিবিড় সমীক্ষা হলেও বাংলায় এক্ষুনি তা সম্ভব নয়। অন্তত দু’বছর সময়ের প্রয়োজন। শুক্রবার (৮ অগস্ট) রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়ে সেই কথাই জানিয়ে দিল রাজ্য সরকার। চিঠির মাধ্যমে রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ জানিয়ে দিলেন যে, রাজ্য এক্ষুনি SIR-এর জন্যে প্রস্তুত নয়। পাশাপাশি জানালেন, এভাবে ভোটার তালিকার বিশেষ ও নিবিড় সমীক্ষা পরিমার্জন করা যায়না। এদিকে সম্প্রতি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিইও নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে জানিয়েছিলেন যে, SIR এর জন্য বাংলা প্রস্তুত।

এবার সেই চিঠিকেই যেন খারিজের জন্যে ‘মরিয়া’ বাংলা। তড়িঘড়ি রাজ্যের অবস্থান বুঝিয়ে নির্বাচনী কমিশনের সিইও-র দফতরে চিঠি পাঠালেন মুখ্যসচিব। তাঁর কথায়, SIR এর জন্যে এক্ষুনি রাজ্য প্রস্তুত নয়। পাশাপাশি এও প্রশ্ন তোলা হয়েছে যে, রাজ্যের সঙ্গে আলোচনা না করে সিইও দফতর কেন কমিশনকে চিঠি পাঠাল? অর্থাৎ সেই চিঠিতে ক্ষোভ উজার করে দিয়েছেন মুখ্যসচিব পন্থ। এদিকে রাজ্যের এই অবস্থান নিয়ে চোখ রাঙাচ্ছে বিজেপি। এ বিষয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানিয়েছেন, যেনতেন প্রকারেণ SIR আটকাতে মরিয়া রাজ্য, সবটাই বোঝা যাচ্ছে। কারণ, ভোটার তালিকার নিবিড় পরিমার্জন হলে রোহিঙ্গারা ধরা পড়ে যাবে, রোহিঙ্গাদের ভোটে জেতা এই সরকার মুখ থুবড়ে পড়বে। তবে কমিশন দেশের সার্বভৌমিত্বকে বাঁচানোর জন্য অবশ্যই পদক্ষেপ করবে।

উল্টোদিকে, তৃণমূলের তরফে মুখপাত্র অরূপ চক্রবর্তী সুর চড়িয়ে বলেছেন, বর্তমানে SIR নিয়ে প্রহসন চলছে। রাহুল গান্ধি ভোট চুরির তথ্য ইতিমধ্যেই উন্মোচন করেছেন। নির্বাচন কমিশন আগে সেগুলোর জবাব দিক। উল্লেখ্য, SIR নিয়ে নবান্নের সঙ্গে অনেকদিন ধরেই কমিশনের সংঘাত চলছে। এই সংঘাতের সূত্রপাত বিহারের পরিমার্জন পর্ব থেকেই। এরপরেই হঠাৎ করে মুখ্যসচিবের কাছে চিঠি দিয়ে নির্বাচন কমিশন বাংলার SIR এর দাবি তুলেছিল।

 

 

হরমুজ প্রণালিতে মার্কিন যুদ্ধজাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

‘থ্রি ইডিয়টস্’ সিক্যুয়ালে চমক, ফারহান, সারমান, আমিরের সঙ্গী হচ্ছেন এই তারকা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের

রাতের মধ্যেই ধেয়ে আসছে ৬০ কিলোমিটার গতি বেগে কালবৈশাখী, একাধিক জেলায় কমলা সতর্কতা জারি

বিধানসভায় ফেরা অধরাই থাকল অধীরের

হেস্টিংস গণনা কেন্দ্র থেকে অভিষেককে বের করে দিল কমিশন

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

কেরলে বাম সরকারের বিদায়ঘণ্টা, তামিলভূমে জোর টক্কর স্ট্যালিন-বিজয়ের

শনির দশা কাটাতে দলে ফিরছেন রোহিত? মুম্বই দিল বড় ইঙ্গিত

গণনায় কারচুপির অভিযোগে উত্তাল ক্যানিং-পূর্ব

গণনা চলাকালীন তৃণমূল-বিজেপির সংঘর্ষে তপ্ত আসানসোল