🎉 Happy Birthday Ei Muhurte 🎉
এই মুহূর্তে

নির্বাচনের আগেই বড় জয়, কলকাতায় লক্ষ্মীর ভান্ডারে আরও ১.২৫ লক্ষ! মোট সংখ্যা কত?

নিজস্ব প্রতিনিধিঃ আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে কলকাতায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বড় সম্প্রসারণ ঘটাল কলকাতা পুরসভা। নতুন করে প্রায় ১ লক্ষ ২৫ হাজার মহিলা এই প্রকল্পের আওতায় যুক্ত হয়েছেন। পুরসভা সূত্রে জানা গেছে, আগামী ফেব্রুয়ারি মাস থেকেই নতুন সুবিধাভোগীরা তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মাসিক আর্থিক সহায়তা পেতে শুরু করবেন। এই সিদ্ধান্ত শহরের বহু পরিবারের আর্থিক সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই মনে করা হচ্ছে।

পুর কর্তৃপক্ষ জানায়, গত কয়েক মাসে বিপুল সংখ্যক আবেদন জমা পড়েছিল। দীর্ঘ যাচাই প্রক্রিয়ার পর সম্প্রতি ১.২৫ লক্ষ আবেদন অনুমোদন করা হয়েছে। প্রতিটি আবেদন যথাযথভাবে যাচাই করতে পুর আধিকারিকরা কখনও আবেদনকারীর বাড়িতে গিয়ে, আবার কখনও বরো অফিসে ডেকে তথ্য মিলিয়ে দেখেছেন। এই কারণেই অনুমোদন প্রক্রিয়ায় কিছুটা সময় লেগেছে বলে জানানো হয়েছে। নতুন সংযোজনের ফলে কলকাতায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মোট সুবিধাভোগীর সংখ্যা বেড়ে প্রায় ৭.৮৪ লক্ষে পৌঁছেছে। গত বছর ‘দুয়ারে সরকার’ এবং ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ শিবিরে জমা পড়া আবেদন থেকেই মূলত নতুন তালিকা তৈরি হয়েছে। এদিকে রাজ্য বাজেটে এই প্রকল্পে মাসিক আর্থিক সহায়তার অঙ্ক বাড়ানোর ঘোষণাও করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী সাধারণ শ্রেণির মহিলারা মাসে ১,৭০০ টাকা করে পাবেন।

২৫ থেকে ৬০ বছর বয়সি এবং সরকারি চাকরিতে নিযুক্ত নন- এমন মহিলারাই এই প্রকল্পের আওতায় মাসিক আর্থিক সহায়তা পাওয়ার যোগ্য। ২০২১ সালে চালু হওয়া এই প্রকল্প অল্প সময়েই রাজ্যের মহিলাদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে এবং আর্থিক স্বনির্ভরতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পুর কর্তৃপক্ষের মতে, নতুন আবেদন গ্রহণ ও যাচাই প্রক্রিয়া ভবিষ্যতেও চলবে, যাতে আরও বেশি যোগ্য মহিলা এই প্রকল্পের সুবিধা পেতে পারেন।

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

চাকরি দিচ্ছে কলকাতা বন্দর কর্তৃপক্ষ, মাইনে ৪০ হাজার! জেনে নিন বিস্তারিত তথ্য

নেপাল থেকে দিল্লি পাচারের আগে বাগডোগরা বিমানবন্দর থেকে উদ্ধার বিপুল পরিমান হীরা

ভবানীপুরে মমতার বিরুদ্ধে বিজেপির সম্ভাব্য প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়!

ফের পাতালপথে মেট্রো বিভ্রাট, অফিস ফেরত যাত্রীদের হয়রানি চরমে

স্কুলের মিড ডে মিলে এলাহি আয়োজন, খুশিতে ভাসল খুদেরা

২ মার্চেই ভোট ঘোষণা? বাংলায় জোর গুঞ্জন তিন দফা ভোট নিয়ে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ