চা বাগানে বন দফতরের পাতা খাঁচায় ধরা পড়ল পূর্ণবয়স্ক চিতা

চা বাগানের শ্রমিকরা প্রথম দেখেন একটি পূর্ণ বয়স্ক চিতা খাঁচার মধ্যে থেকে গর্জন করছে। এর পর চিতাটিকে চাক্ষুষ করতে ভিড় জমান স্থানীয়রা।

Share:

নিজস্ব প্রতিনিধি: চা বাগানে বন দফতরের পাতা খাঁচায় ধরা পড়ল একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ। জলপাইগুড়ি জেলার মেটেলি ব্লকের ইনডং চা বাগানে বন দফতর খাঁচা পাতে। আর তাতেই ধরা পড়ে সেটি। বৃহস্পতিবার সকালে খাঁচাবন্দি চিতা নজরে আসতে তা দেখতে ভিড় জমে যায়। পরে বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে চিতাটিকে উদ্ধার করে নিয়ে যান।

বৃহস্পতিবার সকালে চা বাগানের শ্রমিকরা প্রথম দেখেন একটি পূর্ণ বয়স্ক চিতা খাঁচার মধ্যে থেকে গর্জন করছে। এর পর কাছে গিয়ে তা ভালো ভাবে দেখে তাঁরা অন্যান্যদের খবর দেন। খবর পেয়ে পূর্ণবয়স্ক চিতাটিকে চাক্ষুষ করতে ছুটে আসেন স্থানীয়রা। ততক্ষণে চিতাটি খাঁচার মধ্যে লাফালাফি শুরু করেছে। এর পর খবর দেওয়া হয় বনদফতরের কর্মীদের। খুনিয়া স্কোয়াডের বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে খাঁচা সমেত চিতাবাঘটি উদ্ধার করে নিয়ে যান।

চা বাগান সূত্রে জানা গিয়েছে, গত ২১ মে চা বাগানে কাজ করার সময় চিতাবাঘের হানায় এক শ্রমিক জখম হন। এর পর চিতার হানা থেকে বাঁচতে বাগান কর্তৃপক্ষ বাগানে চিতাটিকে ধরার জন্য খাঁচা বসানোর আবেদন করে বন দফতরের কাছে। সেই আবেদনের প্রেক্ষিতে ২৩ মে বাগানের বি ৮ সেকশনে ওই খাঁচা বসায় বন দফতর। আর তাতেই অবশেষে ধরা দিল চিতাটি। খাঁচা বসানোর ৩ দিন পরেই ওই চিতাবাঘটি খাঁচায় ধরা পড়ল। চিতাবাঘ খাঁচাবন্দি হওয়ায় শ্রমিকদের মধ্যে ভীতির আবহ কিছুটা কমেছে। তবে চা বাগানে আরও চিতা রয়েছে বলে জানিয়েছেন শ্রমিকরা। অন্যদিকে খাঁচায় ধরা পড়া চিতাটিকে প্রাথমিক চিকিৎসা করে বন দফতর। চিকিৎসার পর সেটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। চা বাগানের শ্রমিকদের দাবি মেনে আবার ওই বাগানে খাঁচা বসানো হবে বলে বনদফতরের তরফে জানানো হয়েছে।

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ