দ্রুত জমি ফিরিয়ে দিতে সুরুচি সঙ্ঘকে নোটিস এলআইসি’র

Share:

নিজস্ব প্রতিনিধি: জোর করে এলআইসির জমি দখল করে ক্লাব তৈরির অভিযোগ উঠেছে সুরুচি সঙ্ঘের বিরুদ্ধে। রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস ও স্বরূপ বিশ্বাসের সুরুচি সঙ্ঘকে এবার সেই ঘটনায় কড়া নোটিস দিল ভারতীয় জীবন বিমা। আগামী ১৮ জুলাইয়ের মধ্যে এলআইসির দখল করে রাখা জমি ফিরিয়ে দিতে আজ, শনিবার সুরুচি সঙ্ঘকে নোটিস দিয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থা। সেই মর্মে একটি নোটিস সাঁটিয়ে দেওয়া হয়েছে সুরুচি সঙ্ঘের কার্যালয়ের দেওয়ালে। তাতে বলা হয়েছে, নিউ আলিপুরের সুরুচি সঙ্ঘ লাগোয়া ৪৯৮, ৪৯৯, ৫০১ ও ৫০২ দাগ নম্বরের জমি যেন দ্রুত দখলমুক্ত করে দেওয়া হয়। আগামী ১৮ জুলাইয়ের মধ্যে দখলমুক্ত করে সেই জমি ফিরিয়ে দিতে হবে। নইলে আইনি পথে হাঁটার হুঁশিয়ারি দিয়েছে এলআইসি। প্রয়োজনে আদালতে সুরুচি সঙ্ঘের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে ও তার পুরো খরচ বহন করতে হবে ক্লাবটিকেই। নোটিসে এমনটাই জানিয়েছে এলআইসি।

আরও পডুন: বাসন্তীতে এসটিএফের অভিযানে উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র, আটক ২ তৃণমূল নেতা

যদিও এলআইসি’র তরফে দেওয়া এই নোটিসের প্রেক্ষিতে কোনও উত্তর দেয়নি সুরুচি সঙ্ঘ। এলআইসির তরফে অভিযোগ, এই জমি দখল করেই ক্লাব নির্মাণ করেছে সুরুচি সঙ্ঘ। সঙ্গে একাধিক বেআইনি নির্মাণ করেছে অরূপ-স্বরূপদের ক্লাব। সেই নির্মাণ ভেঙে বা দখলমুক্ত করে জমি ফেরত দিতে হবে বলে নোটিসে স্পষ্টভাবে উল্লেখ করেছে এলআইসি। শ্লীলতাহানির মামলায় স্বরূপ বিশ্বাস গ্রেফতার হতেই সুরুচি সঙ্ঘতে গিয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন স্থানীয়রা। ক্লাবের বন্ধ ঘরের তালা ভেঙে একাধিক নথি, গুরুত্বপূর্ণ ডকুমেন্ট উদ্ধার করেন স্থানীয়রা। এমনকী ওই ক্লাবের ভিতরে হদিশ মেলে একটি বেডরুম ও বাথরুমেরও। তারপরেই জানা যায়, ওই ক্লাবটি নাকি রাষ্ট্রায়ত্ত সংস্থা এলআইসির বেশ কিছুটা জমি দখল করে রেখে দিয়েছে। এলআইসির তরফে সেই অভিযোগ করা হয়। যদিও সুরুচি সঙ্ঘের তরফে সেই বিষয়ে কোনও প্রতিক্রিয়া না পাওয়ায় এবার সরাসরি বিশ্বাস ব্রাদার্সদের ক্লাবকে নোটিস ধরাল এলআইসি। পুলিশের হাতে গ্রেফতার হয়ে এখন জেলে রয়েছেন স্বরূপ বিশ্বাস। মেসি কাণ্ডে বিপাকে পড়েছেন অরূপ বিশ্বাস। দৌড়ে বেড়াচ্ছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। এবার জোর করে জমি দখল করে রাখার ঘটনায় বিপাকে পড়ল তাঁদের ক্লাব সুরুচি সঙ্ঘও।

চিনি-তেলের দামবৃদ্ধিতে নড়েচড়ে প্রশাসন, মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারির পরই বাজারে হানা ইবির

মর্মান্তিক! মাকে খুন করে রান্নাঘরের মেঝের নিচে দেহ পুঁতে দিল ছেলে

নিম্নচাপ সরে গেলেও বৃষ্টির বিরাম নেই, মঙ্গলবারও ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ

মা-বাবার ঝামেলা মেটাতেই গিয়েই মর্মান্তিক পরিণতি! মহারাষ্ট্রের দুর্ঘটনায় কী বলল কুনালের পরিবার?

‘আমার এক ছেলেকে হত্যার চেষ্টা করেছিল ইরান’, নির্বাচনের আগে বিস্ফোরক নেতানিয়াহু

‘কাদায় পড়ে গেলে পড়াশোনা করব কীভাবে?’ রাস্তার দাবিতে জেলাশাসকের দরবারে খুদে পড়ুয়ারা

Airtel-এ বাম্পার অফার! মাত্র ৩৯৯ টাকায় প্রতিদিন মিলবে ২.৫ GB ডেটা

মঙ্গলের বৃহস্পতি নক্ষত্রে গোচর, জ্যাকপটে পাবেন ৩ রাশির জাতকরা

 ট্রাম্প পুত্র ব্যারনের মাথার দাম ৯৫ কোটি টাকা ঘোষণা করল ইরান

তারেক রহমানকে কাজী নজরুলের সঙ্গে তুলনা বিএনপি নেতার, সমালোচনার ঝড়

ইরানকে ‘একঘরে’ করতে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করল মার্কিন যুক্তরাষ্ট্র

সেপ্টেম্বরে বিরল ত্রিরাজযোগ, কপাল খুলবে এই ৪ রাশির, সঙ্গে বিপুল ধনলাভের সম্ভবনা

চিনির দাম বাড়ছে! রান্নায় মিষ্টি স্বাদ আনতে বেছে নিন এই ৮ বিকল্প উপাদান

হাসপাতালে রোগী ভর্তি হলেই ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস বন্ধ, বড় সিদ্ধান্ত রাজ্য স্বাস্থ্য দফতরের