সোনারপুরে চলছে কার্যত লকডাউন, ফিরল পুরোনো স্মৃতি

করোনার সংক্রমণ শৃঙ্খল ভাঙার জন্যই এই উদ্য়োগ বলে জানিয়েছেন মহকুমা শাসক সুমন পোদ্দার। পাশাপাশি রাজপুর সোনারপুর পুরসভা এলাকায় ১৯টি মাইক্রো কনটেইনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: উর্ধ্বমুখী করোনা সংক্রমণ ফের বাগে আনতে সোনারপুর এলাকায় জারি হয়েছে তিনদিনের কার্যত লকডাউন। একমাত্র অত্যাবশকীয় পণ্যের দোকানপাট বাদ দিয়ে ২৮, ২৯ এবং ৩০ অক্টোবর তিন দিন বন্ধ থাকবে সমস্ত দোকান ও বাজার। বৃহস্পতিবার এই কার্যত লকডাউনের প্রথমদিনেই পড়ল ব্য়পক সাড়া। সকাল থেকেই রাজপুর, মালঞ্চ, গড়িয়া, বালিয়া সহ একাধিক বাজার বন্ধ রয়েছে। রাস্তাঘাটে ভিড় কম। মাস্ক ছাড়া কাউকে রাস্তায় দেখলেই কড়া ব্যবস্থা নিচ্ছে পুলিশ-প্রশাসন। ইতিমধ্যেই রাজপুর-সোনারপুর পুরসভা এলাকার বাজার স্যানিটাইজ করার কাজ শুরু করে দিয়েছেন পুরকর্মীরা। এলাকায় এলাকায় চলছে কড়া নজরদারি।

রাজ্যজুড়েই বাড়ছে করোনা সংক্রমণ। সোনারপুর এলাকায় পুজোর পর থেকেই সংক্রমণ ছিল উর্ধ্বমুখী। এই পরিস্থিতিতে দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসকের নির্দেশে সোনারপুরের মহকুমা শাসক এবং পুলিশ কর্তা ও পুর কর্তৃপক্ষ বৈঠক করেন গত মঙ্গলবার। সেই বৈঠকেই ঠিক হয়েছিল বৃহস্পতিবার থেকে তিনদিন এলাকার সমস্ত দোকানপাট ও বাজার বন্ধ রাখা হবে। একমাত্র অত্যাবশকীয় পন্যে মিলবে ছাড়। নির্দিষ্ট কারণ ছাড়া রাস্তাঘাটে ঘোরার ব্যাপারেও নিষেধাজ্ঞা জারি হয়। করোনার সংক্রমণ শৃঙ্খল ভাঙার জন্যই এই উদ্য়োগ বলে জানিয়েছেন মহকুমা শাসক সুমন পোদ্দার। পাশাপাশি রাজপুর সোনারপুর পুরসভা এলাকায় ১৯টি মাইক্রো কনটেইনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে। এই মাইক্রো কন্টেইনমেন্ট জোনেই সমস্ত বেসরকারি অফিস, কলকারখানা, দোকান-বাজার, গণপরিবহন। প্রতি এলাকায় মাইকিং করে করোনাবিধি সংক্রান্ত প্রচার চালাচ্ছে পুলিশ।

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

শাহরুখের ‘পাঠান’-কে ছাপিয়ে প্রথম দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’

রায়গঞ্জে জঙ্গল থেকে নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধার! চাঞ্চল্য

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক পথচারীকে পিষল ট্রাক, মৃত ৭

ধনতেরাস উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

‘থানায় বসে ঋতব্রতদের হয়ে হলফনামায় সই করেছে পুলিশ,’ বিস্ফোরক দাবি অভিষেকের

নৃশংস হত্যাকাণ্ড! স্ত্রী-সহ শ্বশুরবাড়ির সাতজনকে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ক্যাবচালক

সুখ-সমৃদ্ধি কামনা করে ধনতেরাসে দেশবাসীকে শুভেচ্ছা জানলেন প্রধানমন্ত্রী

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?