পৌষের শেষে মরণ কামড় শীতের, কলকাতা সহ দক্ষিণবঙ্গে পারদ পতন নিয়ে বিরাট আপডেট

Share:

নিজস্ব প্রতিনিধি: পৌষের শেষে জাঁকিয়ে বসেছে শীত। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, পৌষ সংক্রান্তি এবং মকর সংক্রান্তিতে পারদ পতন হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ মঙ্গলবার রাত থেকে কমবে তাপমাত্রা। একাধিক জেলায় রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলেই জানানো হয়েছে।

দক্ষিণের জেলাগুলোতে শীতের আমেজ সামান্য কমলেও আগামী কয়েকদিন স্বাভাবিকের নীচেই থাকবে তাপমাত্রা। কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে ১১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা নামার সম্ভাবনা রয়েছে ৭ ডিগ্রি বা তারও নিচে। পাশাপাশি উত্তর ২৪ পরগনা,বাঁকুড়া, বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদে থাকবে কুয়াশার দাপট। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ বঙ্গোপসাগরে একটি নিম্নচাপের কারণে বাড়ছে গরম। তবে শীতের আমেজ এখনই যাবে না। মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৩ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন: Jio-র ৩৬ দিনের রিচার্জ প্ল্যান! অবিশ্বাস্য সুবিধার সঙ্গে ৩৫ হাজার টাকার বিশেষ সুযোগ

উত্তরবঙ্গে দাপট রয়েছে শীতের। পাশাপাশি আগামী দু’-তিন দিন উত্তরবঙ্গের চার জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। দৃশ্যমানতা ৫০ মিটারের কাছাকাছি নেমে যেতে পারে। অন্যদিকে দিল্লি সহ উত্তর ভারতের বেশির ভাগ জায়গাতেই চলছে তীব্র শৈত্যপ্রবাহ। হরিয়ানা থেকে রাজস্থান এবং পঞ্জাব পর্যন্ত হাড় কাঁপানো শীত থাকবে। আবার আবহাওয়া দফতর মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্রের নাসিক পর্যন্ত ভারী বৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে ।

বড় সাফল্য এসটিএফের! মাদক পাচারের পর্দাফাঁস,গ্রেফতার ১

দল থেকে বহিষ্কৃত বিধায়কের সঙ্গে জ্ঞানেশের সাক্ষাৎ! প্রশ্ন তুলল কালীঘাট তৃণমূল

মোদির ‘ছোট বোন’ কে জানেন? পরিচয় জানলে চমকে উঠবেন

পুকুর দখলের অভিযোগ হুমায়ুনের বিরুদ্ধে, গ্রামবাসীদের লাখ টাকার মাছ বিলিয়ে দিল পুলিশ

‘বাবুল কে দুয়ায়ে লেতে…’, বড় মেয়েকে শ্বশুরবাড়িতে পাঠাতে গিয়ে চোখে জল বনি কাপুরের

গ্রেফতার হতে পারেন ‘কুম্ভের ভাইরাল গার্ল’ মোনালিসার স্বামী ফরমান, কোন অপরাধে?

কেপ ভার্দের বিপক্ষে হারবেন মেসি, ভবিষ্যদ্বাণী করলেন নোবেলজয়ী প্রেসিডেন্ট

গ্রেফতারির ভয়! ইমেলে হাজিরা এড়ানোর কারণ জানালেন অপরূপা

বাড়ছে বিপদ, দেবরাজের আয় বহির্ভূত সম্পদ নিয়ে তদন্তে ইডি

ভোটার কার্ড-প্যান সহ ১৫ নথি দেখিয়েও লাভ হল না, অসমের বাসিন্দাকে ‘বিদেশি’ ঘোষণা হাইকোর্টের

‘এখনই চালু করা যাবে না হোয়াটসঅ্যাপ ইউজারনেম ফিচার’, মেটাকে ধাক্কা দিল কেন্দ্র

৭৮ বছর বয়সে ফের বরের সাজে বিয়ের পিঁড়িতে অভিনেতা

‘চার্টার্ড ব্যুরোক্র্যাট দল হাইজ্যাক করেছিল’, নাম না করে অভিষেককে বিঁধলেন ঋতব্রত

এক কামড়েই পর্তুগালের স্বাদ! ঘরেই বানিয়ে ফেলুন ‘পাস্তেইশ দে নাতা’