Jio-র ৩৬ দিনের রিচার্জ প্ল্যান! অবিশ্বাস্য সুবিধার সঙ্গে ৩৫ হাজার টাকার বিশেষ সুযোগ

Share:

নিজস্ব প্রতিনিধি: মোবাইল ফোনের রিচার্জের দাম বাড়া নিয়ে যখন সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ, ঠিক তখনই Jio একেবারে চুপিসারে তাদের গ্রাহকদের জন্য নিয়ে এল এক দারুণ সুখবর। কোনও বড় ঘোষণা ছাড়াই Jio তাদের অফিসিয়াল পোর্টালে একটি নতুন প্রিপেইড প্ল্যান লিস্ট করেছে, যা মধ্যবিত্তের মুখে হাসি ফোটাতে বাধ্য। মাত্র 450 টাকার এই প্ল্যানটি সেই সব গ্রাহকদের জন্য এক কথায় ‘গেম চেঞ্জার’, যারা ২৮ দিনের ভ্যালিডিটিতে সন্তুষ্ট নন এবং একটু লম্বা সময়ের স্বস্তি খুঁজছেন। চলুন দেখে নেওয়া যাক কী কী থাকছে এই নতুন প্যাকেজে।

১. ভ্যালিডিটি এবং ডেটার বন্যা

সাধারণত টেলিকম সংস্থাগুলো ২৮ বা ৩০ দিনের প্ল্যান অফার করে। কিন্তু Jio-র এই নতুন প্ল্যানে আপনি পাবেন পুরো ৩৬ দিনের ভ্যালিডিটি।

  • ডেটা: প্রতিদিন 2 GB করে হাই-স্পিড ডেটা। অর্থাৎ, ৩৬ দিনে আপনি মোট 72 GB ডেটা ব্যবহারের সুযোগ পাবেন। যারা প্রচুর ইন্টারনেট ব্যবহার করেন বা ভিডিও স্ট্রিমিং করেন, তাদের জন্য এটি একেবারে পারফেক্ট।
  • কলিং ও এসএমএস: দেশের যেকোনো নেটওয়ার্কে সম্পূর্ণ আনলিমিটেড কলিং। লোকাল হোক বা এসটিডি, এমনকি রোমিং—সবই ফ্রি। সাথে প্রতিদিন 100টি করে SMS পাঠানোর সুবিধাও থাকছে।

২. বিনোদনের খনি (Jio Apps)

শুধু কথা বলা বা নেট চালানোই নয়, বিনোদনের ব্যবস্থাও পাকা। এই প্ল্যানে রিচার্জ করলেই আপনি JioTV-র অ্যাক্সেস পাবেন, যেখানে লাইভ টিভি দেখা যাবে। এছাড়াও থাকছে Jio AI Cloud-এর সুবিধা।

৩. আসল চমক: ৩৫,১০০ টাকার ফ্রি গিফট!

এই প্ল্যানটির সবথেকে বড় আকর্ষণ হলো এর সাথে দেওয়া ‘ফেস্টিভ অফার’। 450 টাকার রিচার্জে সংস্থা এমন কিছু বেনিফিট দিচ্ছে, যা শুনলে আপনি চমকে যাবেন:

  • Google Gemini Pro: সবথেকে বড় ধামাকা হলো Google One AI Premium বা Google Gemini Pro প্ল্যানের সাবস্ক্রিপশন, যা পুরো ১৮ মাসের জন্য ফ্রি দেওয়া হচ্ছে! যার বর্তমান বাজারদর প্রায় 35,100 টাকা।
  • Jio Home: ২ মাসের জন্য Jio Home-এর ফ্রি ট্রায়াল।
  • ফ্রি স্টোরেজ: Jio AI Cloud-এ আপনি পাবেন 50 GB ফ্রি স্টোরেজ।
  • সাবস্ক্রিপশন: মোবাইল বা টিভির জন্য ৩ মাসের অতিরিক্ত সাবস্ক্রিপশন সুবিধাও থাকছে।

হিসাব করলে দেখা যাচ্ছে, এই প্ল্যানে প্রতিদিনের খরচ খুবই সামান্য। 450 টাকায় 36 দিন এবং 72 GB ডেটা—বর্তমান বাজারে এমন অফার বিরল। বিশেষ করে ছাত্রছাত্রী এবং ওয়ার্কিং প্রফেশনালদের জন্য এটি অত্যন্ত লাভজনক।

হাড়হিম কাণ্ড! বিজেপি কর্মীকে কুপিয়ে, গুলি করে খুন, উত্তপ্ত মালদার ইংরেজবাজার

ফেসবুকের তথ্য সুরক্ষায় গাফিলতি, Meta-কে ২৫০০ কোটি ডলার জরিমানার নির্দেশ

রাতের অন্ধকারে বড়সড় নাশকতার ছক! দত্তপুকুর থেকে উদ্ধার বিস্ফোরক বোঝাই গাড়ি

সৌদি আরবের তেলক্ষেত্রে ড্রোন হামলায় নিহত ২, আহত ভারতীয়-সহ ২

৭৯৯ টাকাতেই ৮৪ দিন নিশ্চিন্ত! Jio-র চমকে দেওয়া প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

ফের ঘূর্ণিঝড়ের চোখরাঙানি, কলকাতা-সহ রাজ্যের সব জেলায় কেমন থাকবে আবহাওয়া?

শ্বশুরবাড়িতে বিপদ, প্রচুর টাকা খরচের সম্ভাবনা, রাস্তাঘাটে গাড়ি আস্তে চালান

পুজোয় রেস্তরাঁর খাবার খেয়ে পেটের দফারফা? শরীর সুস্থ করতে কী খাবেন, কী এড়াবেন

২৩ অক্টোবর আরশোলাদের বিক্ষোভে সামিল হচ্ছেন নির্মলা সীতারামনের স্বামী

ভারতের মাটিতে আয়োজিত বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল পাকিস্তান, কলকাঠি নেড়েছেন নকভি

দুর্গা প্রতিমা বিসর্জনের সময়ে বিদ্যু‍‍ৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু, ঝলসে গেলেন আরও ১০

দুর্গাপুজোর মেলায় ফুচকা খেয়ে অসুস্থ শতাধিক, হাসপাতালে ভর্তি ১০, আশঙ্কাজনক ২

জানসেন-রাবাডার আগুনে বোলিংয়ে ৯৯ রানে খতম অস্ট্রেলিয়ার ইনিংস

টাইগারের উপর হামলার পর তটস্থ অক্ষয়, বুলেটপ্রুফ কাচ দিয়ে মুড়ে ফেললেন বাড়ি