মালদহ ডিভিশনে রেল পরিষেবায় বড় বদল, কোন ট্রেন বাতিল আর কোনগুলি ঘুরপথে?

Share:

নিজস্ব প্রতিনিধি: মালদহ ডিভিশনে রেললাইনের নিচের মাটি বসে যাওয়ায় আজ বৃহস্পতিবার একাধিক ট্রেনের পরিষেবায় বড়সড় পরিবর্তন করল পূর্ব রেল। তিলডাঙা ও নিউ ফরাক্কার মধ্যবর্তী আপ লাইনে ভূমিধস বা জমি বসে যাওয়ার ঘটনায় কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে। পাশাপাশি একাধিক দূরপাল্লার ট্রেনকে বিকল্প পথে ঘুরিয়ে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, ৩ সেপ্টেম্বরের জন্য বারহারওয়া-আজিমগঞ্জ প্যাসেঞ্জার, আজিমগঞ্জ-ভাগলপুর প্যাসেঞ্জার, সাহেবগঞ্জ-মালদহ টাউন প্যাসেঞ্জার এবং মালদহ টাউন-সাহেবগঞ্জ প্যাসেঞ্জার বাতিল করা হয়েছে।

পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, ৩ সেপ্টেম্বরের জন্য চারটি প্যাসেঞ্জার ট্রেন বাতিল করা হয়েছে। বাতিল ট্রেনগুলি হল—

বারহারওয়া–আজিমগঞ্জ প্যাসেঞ্জার

আজিমগঞ্জ–ভাগলপুর প্যাসেঞ্জার

সাহেবগঞ্জ–মালদহ টাউন প্যাসেঞ্জার

মালদহ টাউন–সাহেবগঞ্জ প্যাসেঞ্জার

আরও পড়ুন: হাওড়ায় পুলিশের বড়সড় সাফল্য, পিস্তল ও গুলিসহ গ্রেফতার ২

পরিস্থিতি সামাল দিতে কয়েকটি দূরপাল্লার ট্রেনকে নলহাটি–আজিমগঞ্জ–জঙ্গিপুর রোড–নিউ ফরাক্কা রুট দিয়ে চালানো হবে। এই তালিকায় রয়েছে ৩ সেপ্টেম্বর যাত্রা শুরু করা কলকাতা-হলদিবাড়ি এক্সপ্রেস, হাওড়া-রাধিকাপুর এক্সপ্রেস এবং শিয়ালদহ-সাবরুম এক্সপ্রেস। এছাড়াও ১ সেপ্টেম্বর যাত্রা শুরু করা বেঙ্গালুরু-আগরতলা এক্সপ্রেস ও বেঙ্গালুরু-মালদহ টাউন এক্সপ্রেস এবং ২ সেপ্টেম্বরের রাঁচি-কামাখ্যা এক্সপ্রেসও বিকল্প পথে চলবে। আরও কয়েকটি ট্রেনকে বিরশিবপুর হয়ে ঘুরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে রয়েছে কাঞ্চনকন্যা এক্সপ্রেস, দার্জিলিং মেল, যোগবানি এক্সপ্রেস, পদাতিক এক্সপ্রেস, গৌড় এক্সপ্রেস, কামাখ্যা এক্সপ্রেস এবং ৩ সেপ্টেম্বর যাত্রা শুরু করা বন্দে ভারত এক্সপ্রেস। রেললাইনের নীচে মাটি বসে যাওয়ার কারণে মূল লাইনে ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করতে হচ্ছে বলে জানিয়েছে পূর্ব রেল। যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ট্রেন পরিষেবায় এই পরিবর্তন কার্যকর থাকবে।

নামি দোকানের মিষ্টিতে মেশানো হচ্ছে হোলির রঙ, আরামবাগ জুড়ে অভিযান খাদ্য দফতরের

জন্মাষ্টমী উপলক্ষে সেজে উঠেছে মায়াপুর ইসকন মন্দির, জানেন কি কি আয়োজন হয়েছে?

মন্দিরে শিবমূর্তিকে জড়িয়ে ধরার চেষ্টা ১২ ফুটের কিং কোবরার! হতবাক স্থানীরা, তারপর…

চেন্নাইয়ে ‘অলিম্পিক সিটি’ ও ‘মোটরস্পোর্টস সিটি’ গড়ার মেগা ঘোষণা মুখ্যমন্ত্রী বিজয়ের

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছ তৃণমূল , তোপ শুভেন্দুর

রাতভর টানা বৃষ্টিতে জলমগ্ন উত্তরপাড়ার সরকারি হাসপাতাল, বেহাল দশা সপ্তগ্রাম-বাঁশবেড়িয়ার রাস্তা

৫ রানে ৭ উইকেট নিয়ে মহিলাদের এশিয়া কাপে ইতিহাস! কে গড়লেন এই নজির?

হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ চান মার্কিন প্রেসিডেন্ট!

প্রবল বৃষ্টিতে ফরাক্কায় রেললাইনে ধস, দার্জিলিং মেল সহ আটকে বহু দূরপাল্লার ট্রেন

বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা! ডিভিসির জলে বাড়ছে বন্যার আশঙ্কা, বাংলায় মৃত ৪

বায়ুসেনার চাকরি ছাড়লেন পাক যুদ্ধবিমান F-16 ধ্বংসকারী অভিনন্দন বর্তমান

ভোররাতে ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতরে হামলা-ভাঙচুরের অভিযোগ, গ্রেফতার ৬

শান্তিপুরে আমবাগান থেকে উদ্ধার দেওর-বৌদির ঝুলন্ত দেহ, পরকীয়া নাকি নেপথ্যে অন্য কারণ?

জলমগ্ন কলকাতার বেশ কয়েকটি এলাকা, বাইরে বের হওয়ার আগে জানুন ট্রাফিক আপডেট