মালদায় বিজেপি বুথ সভাপতির ছেলের রহস্যমৃত্যু, খামার থেকে উদ্ধার মৃতদেহ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাড়ি থেকে নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই প্রতিবেশীর খামার থেকে উদ্ধার হল এক যুবকের নিথর দেহ। ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মালদার গাজোলে। মৃতের নাম বিপ্লব মুর্মু। তিনি গাজোল থানার বাবুপুর গ্রাম পঞ্চায়েতের সিংহইল গ্রামের বাসিন্দা। তাঁর বাবা মাঝি মুর্মু স্থানীয় বিজেপির বুথ সভাপতি।

পরিবার সূত্রে জানা গিয়েছে, গতকাল সন্ধ্যায় বাড়িতে খেতে আসার কথা বলে বেরিয়েছিলেন বিপ্লব। কিন্তু তারপর আর বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা তাঁর খোঁজ শুরু করলেও কোনও সন্ধান মেলেনি। এর পর আজ সকালে বাড়ির অদূরে প্রতিবেশীর খামারে এক স্থানীয় মহিলা বিপ্লবের দেহ পড়ে থাকতে দেখেন। খবর দেওয়া হয় তাঁর পরিবারকে। ঘটনাস্থলে গিয়ে পরিবারের সদস্যরা তাঁকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গাজোল থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। কী কারণে ওই যুবকের মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

আরও পড়ুনঃদক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপের চোখরাঙানি,পঞ্চমী-ষষ্ঠীতে ভিজবে কোন কোন জেলা?

মৃতের বাবা মাঝি মুর্মুর দাবি, রাজনৈতিক বিবাদ অথবা প্রেমঘটিত কারণেই তাঁর ছেলেকে খুন করা হয়ে থাকতে পারে। পরিবারের দাবি, প্রতিবেশী এক তরুণীর সঙ্গে বিপ্লবের প্রেমের সম্পর্ক ছিল। সেই সম্পর্ককে কেন্দ্র করে আগে বিবাদও হয়েছিল। যদিও মৃত্যুর প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। ময়নাতদন্তের রিপোর্ট এবং পুলিশের তদন্তের পরই মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। ঘটনার তদন্ত শুরু করেছে গাজোল থানার পুলিশ।

পাথর খাদান নিয়ে বিবাদ! প্রাক্তন বিজেপি বিধায়ককে পিটিয়ে খুন করল গ্রামবাসীরা

‘আরশোলাদের মদত দিচ্ছে বাংলাদেশ’, বিস্ফোরক দাবি দিলীপ ঘোষের

প্রথম ডেটে ১ লক্ষ খরচ, প্রেমের প্রস্তাব নাকচ করতেই টাকা ফেরত চাইল যুবক, মহিলার স্ক্রিনশট ভাইরাল

ক্যামাক স্ট্রিট কাণ্ডে হাজিরার জন্য ৪৮ ঘন্টা সময় চাইলেন অভিষেক

ওয়েস্ট ইন্ডিজকে বধ করে উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে পুজো তিলক-কুলদীপের

অ্যাম্বুল্যান্সে এসে ATM লুঠ! নাইটি পরা দুষ্কৃতীদের কীর্তি ধরা পড়ল সিসিটিভিতে

অমিতাভের সঙ্গে দেখা করতে ব্যারিকেড ভাঙল ভক্তরা, তরুণীর সঙ্গে হাত মেলাতে অস্বীকার বিগ বি-র

কলকাতার চাপ কমাতে বলাগড়ে মিনি বন্দর, বড় পরিকল্পনা সরকারের

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপের চোখরাঙানি,পঞ্চমী-ষষ্ঠীতে ভিজবে কোন কোন জেলা?

পুজোর আবহে অ্যাকশন মোডে ইডি, সাত সকালে কলকাতার ৮ জায়গায় তল্লাশি

জটিল হচ্ছে পরিস্থিতি! ফের রিয়াধ বিমানবন্দরে হুথিদের হামলায় মৃত ১, আহত ১১ 

সুদানের স্বর্ণখনিতে আকাশপথে ভয়াবহ হামলা মিশরের, নিহত ৭২ শ্রমিক

জলপথে বড় হামলা! পাকিস্তানি কোস্ট গার্ডের ১৩ সদস্যকে হত্যার দাবি BLA-র

মাঝ আকাশে দিল্লি থেকে চেন্নাইগামী ইন্ডিগো বিমানের মধ্যে আগুন, তারপর…