দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপের চোখরাঙানি,পঞ্চমী-ষষ্ঠীতে ভিজবে কোন কোন জেলা?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ঢাকের বাদ্যি, কাশফুলের দোলা আর আলোর রোশনাইয়ে সেজে উঠছে তিলোত্তমা। দুর্গাপুজোর আনন্দে মাততে প্রস্তুত শহরবাসী। ইতিমধ্যেই কলকাতার একাধিক মণ্ডপে শুরু হয়ে গিয়েছে প্রতিমা দর্শনের পালা। তবে উৎসবের আবহে কিছুটা চিন্তা বাড়াচ্ছে বৃষ্টির পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পঞ্চমী ও ষষ্ঠীতে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে ঠাকুর দেখতে বেরিয়ে আবহাওয়ার কারণে সমস্যায় পড়তে পারেন দর্শনার্থীরা।

আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার, দ্বিতীয়ায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। আকাশ আংশিক মেঘলা থাকলেও ভারী বৃষ্টির আশঙ্কা নেই। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। মঙ্গলবার পর্যন্ত আবহাওয়ার বিশেষ পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে মঙ্গলবার বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে বুধবার, চতুর্থী থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের কয়েকটি জায়গায় হালকা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সপ্তমীর প্রথম দিন থেকে বৃষ্টির তীব্রতা কমতে পারে। অষ্টমী, নবমী ও দশমীতে উল্লেখযোগ্য বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস।

আরও পড়ুনঃ পুজোর আবহে অ্যাকশন মোডে ইডি, সাত সকালে কলকাতার ৮ জায়গায় তল্লাশি

দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে আবহাওয়া অপেক্ষাকৃত শুষ্ক থাকবে। পঞ্চমী পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম। ষষ্ঠী ও সপ্তমীর প্রথম দিনে কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এরপর দশমী পর্যন্ত আবহাওয়া শুষ্ক থাকার পূর্বাভাস রয়েছে। সব মিলিয়ে, পুজোর প্রথম দিকে বৃষ্টির আশঙ্কা থাকলেও পরবর্তী দিনগুলিতে আবহাওয়া অনুকূল থাকার আশা করছেন পুজোপ্রেমীরা।

মালদায় বিজেপি বুথ সভাপতির ছেলের রহস্যমৃত্যু, খামার থেকে উদ্ধার মৃতদেহ

অ্যাম্বুল্যান্সে এসে ATM লুঠ! নাইটি পরা দুষ্কৃতীদের কীর্তি ধরা পড়ল সিসিটিভিতে

অমিতাভের সঙ্গে দেখা করতে ব্যারিকেড ভাঙল ভক্তরা, তরুণীর সঙ্গে হাত মেলাতে অস্বীকার বিগ বি-র

কলকাতার চাপ কমাতে বলাগড়ে মিনি বন্দর, বড় পরিকল্পনা সরকারের

সুদানের স্বর্ণখনিতে আকাশপথে ভয়াবহ হামলা মিশরের, নিহত ৭২ শ্রমিক

‘কালো জাদু করে মা’, সন্দেহ থেকেই নৃশংস কাণ্ড ঘটাল গুণধর ছেলে

চাকরি থাকলেও নেই পদ-দায়িত্ব, এবার চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মীদের বসতে হবে পরীক্ষায়

জলপথে বড় হামলা! পাকিস্তানি কোস্ট গার্ডের ১৩ সদস্যকে হত্যার দাবি BLA-র

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপের চোখরাঙানি,পঞ্চমী-ষষ্ঠীতে ভিজবে কোন কোন জেলা?

পুজোর আবহে অ্যাকশন মোডে ইডি, সাত সকালে কলকাতার ৮ জায়গায় তল্লাশি

জটিল হচ্ছে পরিস্থিতি! ফের রিয়াধ বিমানবন্দরে হুথিদের হামলায় মৃত ১, আহত ১১ 

মাঝ আকাশে দিল্লি থেকে চেন্নাইগামী ইন্ডিগো বিমানের মধ্যে আগুন, তারপর…

গাড়ি পরিষ্কার করছিলেন যুবক, পিছন থেকে এসে গুলিতে ঝাঁঝড়া করে দিল দুষ্কৃতীরা

‘হিন্দুদের দোকান থেকে মাংস, বিরিয়ানি কিনুন,’ শিলিগুড়িতে পড়ল পোস্টার