‘অন্নপূর্ণার টাকা না পেয়ে কে কোথায় আত্মহত্যা করছেন খতিয়ে দেখা দরকার’, পরামর্শ দিলীপের

Share:

নিজস্ব প্রতিনিধি: অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগকে কেন্দ্র করে মালদার গাজলে এক মহিলার আত্মহত্যার ঘটনায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। পরিবারের দাবি, সরকারি প্রকল্পের টাকা না পাওয়ায় মানসিক অবসাদে চরম সিদ্ধান্ত নেন ওই মহিলা। ঘটনাকে ঘিরে এবার রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষের মন্তব্যে নতুন করে তৈরি হয়েছে বিতর্ক।

শনিবার দুপুরে গাজলের বাচাহার গ্রামে বাড়ি থেকে অনীতা খাতুন নামে এক মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ, আগে তিনি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতেন। পরে অন্নপূর্ণা যোজনার সুবিধা পাওয়ার আশায় অনলাইন ও অফলাইনে আবেদন করলেও তাঁর অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। পরিবারের দাবি, এই বিষয়টি নিয়ে বেশ কিছুদিন ধরেই মানসিক চাপে ছিলেন অনীতা। যদিও আত্মহত্যার প্রকৃত কারণ কী, তা তদন্তের পরই স্পষ্ট হবে। এই ঘটনার মধ্যেই অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়াকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন এলাকায় ক্ষোভ ও বিক্ষোভের আবহ তৈরি হয়েছে। সেই পরিস্থিতিতে আজ রবিবার সকালে খড়গপুরের বোগদায় চা-চক্রে যোগ দেন দিলীপ ঘোষ। সেখানে গাজলের ঘটনার প্রসঙ্গ উঠলে তিনি বলেন, ‘এখানে সব কিছুতেই আত্মহত্যার ঘটনা। ভোটার লিস্টে নাম না থাকলেও আত্মঘাতী, এসআইআর-এ নাম না থাকলেও আত্মঘাতী। কে কেন আত্মঘাতী হচ্ছেন, একটু খতিয়ে দেখুন।’

আরও পড়ুন: সমুদ্রে স্নান করতে নেমেই বিপত্তি, মন্দারমণিতে নিখোঁজ পর্যটকের দেহ উদ্ধার

অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে চলা বিতর্কের মধ্যে শনিবার ভবানীপুরে উপভোক্তাদের সঙ্গে মতবিনিময় সভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও বিষয়টি নিয়ে আশ্বাস দেন। তিনি জানান, চলতি মাসে ১ কোটি ৪৫ লক্ষ মহিলাকে প্রকল্পের টাকা দেওয়া হয়েছে। প্রকৃত ও যোগ্য উপভোক্তাদের মধ্যে আরও ২০-৩০ লক্ষ মানুষ থাকলে তাঁদেরও সুবিধার আওতায় আনার ব্যবস্থা করা হবে বলে জানান তিনি। মুখ্যমন্ত্রী আরও বলেন, ৩১ জুলাইয়ের মধ্যে আবেদন করা যোগ্য মহিলারা পোর্টালে আবেদন করতে পারবেন। তাঁদের আবেদনে বিজেপি কর্মীরা সহযোগিতা করবেন বলেও জানান তিনি। পাশাপাশি জেলায় জেলায় অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের নিয়ে কর্মসূচি করার পরিকল্পনার কথাও জানান। কলকাতায় এক লক্ষ উপভোক্তাকে নিয়ে সভা করার কথাও তাঁর বক্তব্যে উঠে আসে। প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে অন্নপূর্ণা যোজনার টাকা পাঠানোর ব্যবস্থা করা হবে বলেও আশ্বাস দেন তিনি।

লন্ডনের রাস্তায় আলুথালু বেশে বেহুঁশ হয়ে পড়ে দুবাইয়ে রাজবধূ, ঠাঁই হল কোথায়?

পুজোর আগেই তাণ্ডব মৌলবাদীদের, বাংলাদেশে ৩৪ মণ্ডপে হামলা-প্রতিমা ভাঙচুর

দেশ ছাড়ার নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে বোম্বে হাইকোর্টে দ্বারস্থ ইমরান খান

মুহূর্তের মধ্যেই সব শেষ..!কাঁথিতে ২টি বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত একাধিক

হীরে ও ১৬ কেজি লোহা দিয়ে অভিনব দুর্গাপ্রতিমা তৈরি করলেন হাবড়ার শিল্পী ইন্দ্রজিৎ

মৃত্যুর সঙ্গে পাঙ্গা লড়ছে রোগীরা, হাসপাতালে বসে দেদার মদ্যপানের আসর বসিয়েছে স্বাস্থ্যকর্মীরা, ভাইরাল ভিডিও

রিকশায় চেপে সীতাকে অপহরণ, রামলীলার ভিডিয়ো দেখে হেসে লুটোপুটি নেটিজেনরা

কাটল কলকাতায় ঠাকুর দেখা নিয়ে জটিলতা, ২৪ ঘণ্টার মধ্যেই চালু হল ১৪ ঘাটের ফেরি পরিষেবা

জার্মানিতে বহুতলে অগ্নিকাণ্ডে নিহত তিন ভারতীয়-ই কেরলের বাসিন্দা

রাহুল গান্ধিকে তীব্র তিরস্কার প্রধান বিচারপতি সূর্য কান্তের, কোন মামলায়?

ক্লাস চলাকালীন হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলের ছাদ, ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত ২৯ পড়ুয়া

৫৯ বছরেই থামল জীবন, প্রয়াত প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন বক্সার কাস্ত্রো

শাসন নাকি মধ্যযুগীয় বর্বরতা! তৃতীয় শ্রেণির ছাত্রীর মাথার চুল ছিঁড়ে নিলেন শিক্ষক

স্বতন্ত্র সাংবাদিকদের ব্যঙ্গ সলিসিটার জেনারেলের, রক্ষাকবচ দিল সুপ্রিম কোর্ট