সমুদ্রে স্নান করতে নেমেই বিপত্তি, মন্দারমণিতে নিখোঁজ পর্যটকের দেহ উদ্ধার

Share:

নিজস্ব প্রতিনিধি: মন্দারমনিতে সমুদ্রস্নানে নেমে নিখোঁজ হওয়া দুই পর্যটকেরই মৃত্যু হয়েছে। শনিবার উত্তাল সমুদ্রে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়েছিলেন দু’জন। তাদের মধ্যে এক পর্যটকের দেহ আগেই উদ্ধার হয়েছিল। আজ রবিবার তাজপুর-মন্দারমনি মোহনার কাছে ভেসে উঠল আরও এক পর্যটকের দেহ। ঘটনাকে কেন্দ্র করে পর্যটনকেন্দ্র জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত পর্যটকের বয়স ৩১ বছর। তাঁর বাড়ি দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে। পরিবারের সদস্যদের সঙ্গে মন্দারমনিতে বেড়াতে এসেছিলেন তিনি। শনিবার সমুদ্র উত্তাল থাকার মধ্যেই স্নান করতে নেমেছিলেন ওই পর্যটক। আচমকাই জলের স্রোতে ভেসে গিয়ে তলিয়ে যান তিনি। এরপর থেকেই তাঁর খোঁজে তল্লাশি শুরু হয়। নিখোঁজ পর্যটকের সন্ধানে স্পিড বোট নামিয়ে সমুদ্রে তল্লাশি চালানো হয়। রবিবার তাজপুর-মন্দারমনি মোহনার কাছে একটি দেহ ভেসে উঠতে দেখা যায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে। পরিবারের সদস্যরা এসে দেহটি শনাক্ত করেন বলে জানা গিয়েছে। এরপর দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এর আগে শনিবার একই এলাকায় সমুদ্রে স্নান করতে নেমে আরও এক পর্যটক নিখোঁজ হয়েছিলেন। তল্লাশি চালিয়ে তাঁরও দেহ উদ্ধার করা হয়েছে। ফলে মাত্র একদিনের ব্যবধানে মন্দারমণিতে সমুদ্রস্নানে নেমে দুই পর্যটকের মৃত্যুতে উদ্বেগ বেড়েছে।

আরও পড়ুন: রংপুরে হিন্দু পরিবারে ভয়াবহ হত্যাকাণ্ডের অভিযোগ, বন্ধ বাড়ি থেকে একই পরিবারের ৪ জনের দেহ উদ্ধার

ঘটনার পর মন্দারমণি এলাকায় নিরাপত্তা ও নজরদারি আরও বাড়িয়েছে প্রশাসন। উত্তাল সমুদ্রের দিকে পর্যটকদের যেতে দেওয়া হচ্ছে না। দিঘা ও সংলগ্ন এলাকাতেও নজরদারি জোরদার করা হয়েছে। পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা পর্যটকদের বারবার সতর্ক করছেন, সমুদ্রের পরিস্থিতি খারাপ থাকলে কোনওভাবেই জলে না নামার জন্য।

আজব প্রেম কী গজব কাহিনি! ৭৫ বছরের বৃদ্ধের সঙ্গে বাগদান তিরিশের যুবতীর

পুজোর মুখে সুখবর! বোনাস হিসেবে পুরসভার দুই হাজার কর্মীদের ১ মাসের বেতন দেওয়ার ঘোষণা

পঞ্চমীর বিকেলে শহর থেকে জেলায় তুমুল বৃষ্টি, রাতে পণ্ড হবে ঠাকুর দেখা? যা জানাল হাওয়া অফিস

লন্ডনের রাস্তায় আলুথালু বেশে বেহুঁশ হয়ে পড়ে আবুধাবির রাজবধূ, ঠাঁই হল কোথায়?

পুজোর আগেই তাণ্ডব মৌলবাদীদের, বাংলাদেশে ৩৪ মণ্ডপে হামলা-প্রতিমা ভাঙচুর

দেশ ছাড়ার নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে বোম্বে হাইকোর্টেr দ্বারস্থ ইমরান খান

মুহূর্তের মধ্যেই সব শেষ..!কাঁথিতে ২টি বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত একাধিক

হীরে ও ১৬ কেজি লোহা দিয়ে অভিনব দুর্গাপ্রতিমা তৈরি করলেন হাবড়ার শিল্পী ইন্দ্রজিৎ

জার্মানিতে বহুতলে অগ্নিকাণ্ডে নিহত তিন ভারতীয়-ই কেরলের বাসিন্দা

রাহুল গান্ধিকে তীব্র তিরস্কার প্রধান বিচারপতি সূর্য কান্তের, কোন মামলায়?

ক্লাস চলাকালীন হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলের ছাদ, ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত ২৯ পড়ুয়া

কাটল কলকাতায় ঠাকুর দেখা নিয়ে জটিলতা, ২৪ ঘণ্টার মধ্যেই চালু হল ১৪ ঘাটের ফেরি পরিষেবা

৫৯ বছরেই থামল জীবন, প্রয়াত প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন বক্সার কাস্ত্রো

শাসন নাকি মধ্যযুগীয় বর্বরতা! তৃতীয় শ্রেণির ছাত্রীর মাথার চুল ছিঁড়ে নিলেন শিক্ষক