মালদাতে ভোররাতে রহস্যজনকভাবে বাড়ি থেকে নিখোঁজ স্কুল ছাত্রী, তদন্তে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি,মালদা: ভোররাতে চুপিসারে বাড়ি থেকে বেরিয়ে গত দুদিন ধরে নিখোঁজ এক স্কুল ছাত্রী। নিখোঁজ হওয়ার প্রাক্কালে ওই ছাত্রীকে ভোররাতে নির্জন রাস্তায় একা একা হেঁটে যাওয়ার ছবি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। এই ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে পুরাতন মালদা পৌরসভার(Malda Municipality) মঙ্গলবাড়ির ১৮ নম্বর ওয়ার্ডের মহানন্দা কলোনি এলাকায়।

জানা গেছে, নিখোঁজ স্কুল ছাত্রীর নাম নীলাঞ্জনা কুন্ডু। বয়স ১৭ বছর। সে মালদার এক বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী(H.S.Candidate)। বাবার নাম বিপ্লব কুন্ডু। পেশায় ব্যবসায়ী। তার মুখ থেকে জানা যায়, তার মেয়ে মাস দুইয়েক থেকে সারাক্ষণ ঠাকুর এবং পূজা-অর্চনা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিল। ঘর বন্ধ করে ঠাকুর নিয়ে পড়ে থাকত। নিরামিষ খাবার খাচ্ছিল।

পরিবারের সকলকে নিরামিষ খাওয়ার জন্য জোরাজোরি করছিল। রান্নার বাসনপত্র সমস্ত বাদ দিয়ে নতুন করে নিরামিষ বাসনপত্র কেনার কথা বলছিল ।কিন্তু এই মুহূর্তে তার সেই সামর্থ্য নেই বলাই মেয়ে অভিমান করে গত কয়েকদিন ধরে বাইরে থেকে অনলাইনে খাওয়ার বুক করে খাচ্ছিল।এরই মধ্যে গত রবিবার ভোররাতে মেয়ে হঠাৎ করে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যায়। মনে হচ্ছে মেয়ে কোন চক্রের খপ্পরে পড়েছে।

কারণ মেয়ে অনলাইনে(On Line) বুক করে যে খাবার আনত তার বিল পেয়ে করা হয়েছে এক অপরিচিত ইউপিআই আইডি থেকে।তাই তারা এখন ভীষণ দুশ্চিন্তায় রয়েছে, তার মেয়ে যেখানে থাকুক সুস্থ অবস্থায় বাড়ি ফিরুক। এই গোটা ঘটনায় নিখোঁজ স্কুল ছাত্রীর পরিবারের তরফে মালদা থানায়(Malda P.S.) মিসিং ডায়েরি করা হয়েছে । তার ভিত্তিতে পুলিশ তদন্ত করছে বলে জানা গেছে। পুলিশ সিসিটিভির(CCTV) ফুটেজ খতিয়ে দেখছে। যে নম্বর থেকে ওই নিখোঁজ ছাত্রীর হোটেলে খাবারের টাকা মেটানো হয়েছে তার সূত্র ধরে পুলিশ তদন্ত এগোছে।

‘ছেঁদো অজুহাত দেখাবেন না’, ভোট গণনার ফুটেজ গায়েব নিয়ে নির্বাচন কমিশনকে তুলোধনা সুপ্রিম কোর্টের

হোপ-পলের যুগলবন্দিতে ভারতকে দুরমুশ করে সিরিজে দুরন্ত প্রত্যাবর্তন ওয়েস্ট ইন্ডিজের

নবরাত্রির রাতে এই কাজ করলেই ঘুচবে দারিদ্র্য, খুলবে চাকরির দরজা

জার্মানিতে বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু তিন ভারতীয়র, পুড়িয়ে মারার শঙ্কা

বন্দ্যোপাধ্যায় বাড়িতে ৫০ কেজির রুপোর পালকিতে চেপে আসে নবপত্রিকা

তাণ্ডব চালিয়ে শতরান শাই হোপের, জিততে শ্রেয়সদের চাই ২৪৮ রান

সাতক্ষীরায় ধর্ম অবমানার অভিযোগে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে মারল মৌলবাদীরা

দুর্গাপুজোতে ভুল করেও মুখে দেবেন না ৫ সবজি-ফল-শাক

 ৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, অনুমোদন দিল কেন্দ্র

আগরকরের উত্তরসূরি কে? ভারতীয় দলের প্রধান নির্বাচকের দৌড় থেকে সরে দাঁড়ালেন পার্থিব পটেল

‘আরশোলাদের বিক্ষোভের সময়ে পরিষেবা বাতিল হয়নি’, সুপ্রিম কোর্টে দাবি দিল্লি মেট্রোর

কোচবিহার জেলা পরিষদের নতুন সভাধিপতি তৃণমূলের টিকিটে জেতা হিমানি ইশর

সুখবর, রেল কর্মচারিরা ৭৮ দিনের পুজো বোনাস পাবেন

ICC টি টোয়েন্টি ক্রমতালিকায় ভারতীয়দের দাপট, শীর্ষের কারা