মুখ রক্ষায় নন্দীগ্রামে কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি: দলের প্রতীক গিয়েছে, নামও বদলাতে হয়েছে। শেষে সব হারিয়ে নন্দীগ্রামের উপ নির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে সমর্থনের ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে রেজিনগর উপ নির্বাচন নিয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানালেন মমতা। দ্বন্দ্বের জেরে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায় কোনও শিবিরকেই তৃণমূলের প্রতীক ও নাম ব্যবহারের অনুমতি দেয়নি জাতীয় নির্বাচন কমিশন। নাম ব্যবহারের ক্ষেত্রে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ব্যবহার করতে পারবে না কোনও পক্ষই। এমনই অন্তর্বর্তী নির্দেশ দিয়েছে কমিশন। তারপরে আজ, শুক্রবার তৃণমূলের দুই শিবিরের জন্য প্রতীক ও নাম বরাদ্দ করেছে কমিশন। মমতাপন্থী তৃণমূলের প্রতীক এখন ফুটবল খেলোয়াড়। এইসব ঘটনা যখন ঘটছে তখনই নন্দীগ্রামে জোর ধাক্কা খান মমতা। দলীয় প্রার্থী সঞ্চিতা দে প্রধান মনোনয়ন প্রত্যাহার করেন। তারপরেই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন তাঁর দল নন্দীগ্রামে কংগ্রেসকে সমর্থন করবে।

আরও পডুন: খেলা শেষ, নবান্নে শুভেন্দুর সঙ্গে সাক্ষাতের পর সরে দাঁড়ালেন মমতার নন্দীগ্রামের প্রার্থী

এদিন কালীঘাটের বাড়ি থেকে সাংবাদিক বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘নন্দীগ্রামে আমরা লড়ব না, সিস্টার পার্টি কংগ্রেসকে সমর্থন করছি। তাতে ইন্ডিয়া জোটকে শক্তিশালী করা হবে। রেজিনগর নিয়ে পরে সিদ্ধান্ত নেব। এবার থেকে রাজ্য তো বটেই, দেশে সর্বত্র কংগ্রেসকে সমর্থন করব। আমরা তো প্রথম থেকেই নন্দীগ্রামে কংগ্রেসকে সমর্থন করতে চেয়েছিলাম। কিন্তু সঞ্চিতা বলল ও ভোটে দাঁড়াবে। কিন্তু এখন নেই। তাই আমরা কংগ্রেসের সঙ্গে জোট বেঁধেই ভোটে লড়ব। রাহুলজি শুক্রবার ফোন করেছিলেন। আমরা সকলে একসঙ্গে আছি, আমরা একসঙ্গে লড়াই করব। আমরা সমস্ত স্বাভাবিক জোটকে সমর্থন করব।’

দলের প্রতীক কেড়ে নেওয়ায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে এদিন তোপ দাগেন মমতা। তিনি বলেন, ‘আজ গণতন্ত্রের ইতিহাসে কালো দিবস। যা হচ্ছে দুর্ভাগ্যজনক, অসাংবিধানিক, গণতন্ত্র-বিরোধী, রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট। একটা রাজনৈতিক দলের স্বার্থ চরিতার্থ করা হচ্ছে।’ রাজনৈতিক মহলের ধারণা নন্দীগ্রামে কংগ্রেসকে সমর্থন করে মাস্টারস্ট্রোক দিলেন মমতা। এতে আগামীদিনে জাতীয় স্বার্থে কংগ্রেসের সঙ্গে মমতার জোটের রাস্তা খুলে যাবে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। যদিও কংগ্রেসের সঙ্গে যে মমতার জোট হতে পারে এই সম্ভাবনা এদিন সকাল থেকেই তৈরি হয়েছিল। নির্বাচন কমিশনের তরফে তৃণমূলের প্রতীক ফ্রিজ করায় তীব্র ক্ষোভপ্রকাশ করেছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি। তখনই সকলের অনুমান হয়েছিল রাজ্য বা জাতীয়স্তরে ফের এক হতে পারে মমতা-কংগ্রেস। সেই ঘোষণা এদিন বিকেলেই সাংবাদিক বৈঠকে করে বলে দিলেন তৃণমূলনেত্রী। এদিন মমতা দৃপ্ত কণ্ঠে আরও ঘোষণা করেন, এদিন মমতা নাম না করে ঋতব্রত শিবিরদের স্পষ্ট বার্তা দেন। তিনি বলেন, ‘সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নাম ছাড়ছি না। এখনও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন আমি নিজেই। তাই এত সহজে সবকিছু ছাড়ব না।’ 

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

শাহরুখের ‘পাঠান’-কে ছাপিয়ে প্রথম দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’

রায়গঞ্জে জঙ্গল থেকে নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধার! চাঞ্চল্য

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক পথচারীকে পিষল ট্রাক, মৃত ৭

ধনতেরাস উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

‘থানায় বসে ঋতব্রতদের হয়ে হলফনামায় সই করেছে পুলিশ,’ বিস্ফোরক দাবি অভিষেকের

নৃশংস হত্যাকাণ্ড! স্ত্রী-সহ শ্বশুরবাড়ির সাতজনকে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ক্যাবচালক

সুখ-সমৃদ্ধি কামনা করে ধনতেরাসে দেশবাসীকে শুভেচ্ছা জানলেন প্রধানমন্ত্রী

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?