হুমকির কাছে মাথানত করব না, ফের হুঙ্কার মমতার

তাঁকে জড়িয়ে যেভাবে সিপিএম ও বিজেপির পক্ষ থেকে যেভাবে অপপ্রচার ও কু‍ৎসা চালানো হচ্ছে তা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: শিক্ষক নিয়োগ (Teacher Recruitment)  মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী (Former Education Minister)  পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) গ্রেফতারি নিয়ে তাঁকে জড়িয়ে যেভাবে সিপিএম (CPM) ও বিজেপির (BJP) পক্ষ থেকে যেভাবে অপপ্রচার ও কু‍ৎসা চালানো হচ্ছে তা নিয়ে ক্ষোভ উগরে দিলেন তৃণমূল সুপ্রিমো ও মুখ্যমন্ত্রী (Chief Minister) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই সঙ্গে ফের হুঙ্কার ছেড়ে বলেছেন, ‘এজেন্সি দিয়ে সরকার ভাঙার চেষ্টা চলছে। কিন্তু এজেন্সি দিয়ে তৃণমূল কংগ্রেসের (TMC) কোমর ভাঙা যাবে না। কোনও হুমকির কাছে মাথানত করব না। যদি মাথানত করতে হয়, তাহলে বাংলার মানুষের কাছে মাথানত করব।’ এদিন তিনি স্পষ্ট করে দিয়েছেন, ধৃত মডেল তথা অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) সঙ্গে দল ও সরকারের কোনও সম্পর্ক নেই।

গত শুক্রবার রাতে শিক্ষক নিয়োগ মামলায় দুর্নীতির অভিযোগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টর। আর ওই ঘটনার পরেই সিপিএম ও বিজেপির পক্ষ থেকে লাগাতার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অশালীন আক্রমণ শুরু হয়েছে। এদিন নজরুল মঞ্চে বঙ্গবিভুষণ ও বঙ্গভূষণ পুরস্কার প্রদান অনুষ্ঠানে এ প্রসঙ্গে মুখ খুলে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি সামাজিক অনুষ্ঠানে কিংবা পুজো উদ্বোধনে যাই। মঞ্চে যারা থাকেন, তাদের অনেককেই চিনি না। কে কার বন্ধু জানব কী করে? জেনেশুনে কখনও অন্যায় করি না। আমি এখনও জানি না কীভাবে এই ঘটনা ঘটেছে? কিন্তু সেই ছবি দিয়ে নানা রকমের কু‍ৎসা করে বেড়াচ্ছে সিপিএম ও বিজেপি। কিন্তু পরিস্কার করে বলছি, আমার গায়ে কালি ছিটোতে আসবেন না। আমার হাতেও আলকাতরা রয়েছে।’

নারদা কাণ্ডে হাতে-নাতে টাকা নেওয়া সত্বেও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কেশাগ্র স্পর্শ না করা করায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে কাঠগড়ায় তুলে মুখ্যমন্ত্রী বলেন, ‘কেউ-কেউ বিজেপি নামক ওয়াশিং মেশিনে ঢুকে পড়ছেন। কিন্তু ওয়াশিং মেশিনে জামা-কাপড় পরিস্কার হয়, আলকাতরা পরিস্কার হয় না।’

 

আরসিবি জিততেই বৃন্দাবনে অনুষ্কা-বিরাট, প্রেমানন্দ মহারাজের আশীর্বাদ নিলেন তারকা দম্পতি

৯ বছরের দাম্পত্যে ইতি টানছেন কনীনিকা, অবশেষে গুজবে মুখ খুললেন টলি-অভিনেত্রী

আইসক্রিম বানাবেন, কিন্তু কোন আমে আসবে আসল ক্রিমি টেক্সচার জানেন কী?

লক্ষ্মী ভান্ডারে বিরাট দুর্নীতি, নদিয়ায় প্রায় দু’শো জন পুরুষের নাম ফাঁস

যুদ্ধবিরতিতে রাজি হওয়ায় তোপের মুখে প্রধানমন্ত্রী নেতানিয়াহু

অগ্ন্যাশয় ক্যান্সারের চিকিৎসায় নয়া দিগন্ত, বেঁচে থাকার সময় দ্বিগুণ করতে পারে নতুন ওষুধ

রবিনা টন্ডনের মায়ের ২৫ লক্ষ টাকার গয়না চুরি, গ্রেফতার বাড়ির পরিচারিকা

ঘরেই বানিয়ে নিন রেস্তরাঁ স্টাইল ফ্রেঞ্চ ফ্রাই, ৭ টিপস জানলে বদলে যাবে স্বাদ

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

উত্তরে ভারী বর্ষণের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বাড়বে গরম, কবে মিলবে মুক্তি?

১৫ বছর পর নিখোঁজ মা’কে খুঁজে পেল সন্তানরা, ছেলের কাণ্ড চোখে জল আনবে

সিবিএসই বিতর্কের রেশ কাটতে না কাটতেই এনটিএ পোর্টাল নিয়ে বড় প্রশ্ন

আসানসোলে ত্রিপল কেলেঙ্কারিতে ধৃত তৃণমূল কাউন্সিলর