‘মমতা মানেই তৃণমূল কংগ্রেস,’ বিলম্বিত বোধোদয় মদন মিত্রের

Share:

নিজস্ব প্রতিনিধি: দুর্গাপুজোর হ্যাংওভার কাটতেই বিলম্বিত বোধোদয় মদন মিত্রের। গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস অর্থাৎ ঋতব্রত শিবিরে থেকে মমতাকে নেত্রী হিসেবে মানলেন কামারহাটির বিধায়ক। তৃণমূলের আসল নেত্রী মমতাই, সেটা স্বীকার করে নিলেন মদন। আজ, শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মদন মিত্র বলেন, ‘তৃণমূল ও মমতা সমার্থক শব্দ। তৃণমূল কংগ্রেসে নেত্রী মমতাই। উনিই আল্টিমেটাম। আমরা ভেবেছিলাম মমতা আমাদের ডেকে একসঙ্গে লড়াই করবেন। একদিন হয়তো বলবেন, চল একসঙ্গে বিজেপির বিরুদ্ধে লড়াই করি। কিন্তু এখনও সেটা উনি বলেননি। দেখুন, তৃণমূল বলতে মানুষ মমতাকে চেনেন। তাই ইন্ডিয়া জোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাকা হয়, আমাদের নয়।’

তিনি আরও বলেছেন, ‘দিল্লিতে যেভাবে ইন্ডিয়া জোটের সঙ্গে থেকে মমতা বিজেপির বিরুদ্ধে লড়ছেন, রাজ্যের ক্ষেত্রেও সেটা করতে পারতেন। আমাদের একবার ডাকতে পারতেন।’ পুরভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি অনুরাগ দেখাচ্ছেন মদন। তাহলে কী কালীঘাট তৃণমূল কংগ্রেসে ফিরে পুরভোটে লড়বেন মদন? তাই নিয়ে শুরু হয়েছে জল্পনা। যদিও এই বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি কালীঘাট শিবিরের নেতা বৈশ্বানর চট্টোপাধ্যায়। তিনি জানিয়েছেন, ‘উনি কী করেন, কেন করেন, কথাগুলি কেন বলেন, বুঝতেই পারি না। কালকে একরকম, আবার আজকে অন্যরকম। তবে এটা বলব বিজেপির বিরুদ্ধে লড়াই করছেন একমাত্র মমতাই। সবাইকে তাঁর ছাতার তলায় আসতে হবে।’

আরও পডুন: ঋতব্রত শিবিরের বিধায়কদের পদ খারিজের দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ শোভনদেব

গতকাল, বৃহস্পতিবার রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন মদন মিত্র। তিনি বলেছিলেন, ‘এত চোখের জল কোনও পুজোয় পড়েনি। আমি চারবারের বিধায়ক, অথচ নিজের কেন্দ্রে যেতে পারলাম না। আতঙ্ক, সন্ত্রাস, নিরাপত্তাহীনতার জন্য যেতে পারলাম না। খুনিরা অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে। বুঝতে পারলাম, ঈশ্বর ছাড়া কেউ আশ্রয় দিতে পারেন না। এই পুজো হল আমার সধবার একাদশী। এত দিনের বিধায়ক আমি, এই প্রথম আমি এলাকায় যেতে পারলাম না পুজোয়। এখন রাজনীতিকে আমি ঘৃণা করি। চালের মধ্যে কাঁকড় বেশি। মানুষ রাজনীতিবিদদের উপর আস্থা হারাচ্ছে। নেতাদের সহ্য করতে পারছে না। আমি রাজনীতি আর করতে চাই না।’

বুধ-মঙ্গলের সংযোগে কেন্দ্র দৃষ্টি যোগ, ৩০ অক্টোবর থেকে ‘আচ্ছে দিন’ ৪ রাশির জাতকদের

‘ষষ্ঠী থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত সরকারি হাসপাতালে ছুটি বন্ধ,’ নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

শেষকৃত্যের সময়ে জর্ডানের গির্জায় এলোপাথাড়ি গুলি বন্দুকবাজদের, কমপক্ষে সাতজন নিহত

LIC-এর আকর্ষণীয় পলিসিতে ৫ বছরের প্রিমিয়ামেই মিলবে আজীবন সুদ!

ঋতব্রত শিবিরের বিধায়কদের পদ খারিজের দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ শোভনদেব

ছাত্রীকে যৌন হেনস্তা, শিক্ষককে গণধোলাইয়ের পর মাদ্রাসায় আগুন ধরালেন স্থানীয়রা

নিউটাউনের ঝুপড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ভস্মীভূত একাধিক বাড়ি, ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন

তারেকের প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধান ওয়াকারের সঙ্ঘাত চরমে, ফের বাংলাদেশে অভ্যুত্থান?

‘মমতা মানেই তৃণমূল কংগ্রেস,’ বিলম্বিত বোধোদয় মদন মিত্রের

ধেয়ে আসছে রাক্ষুসে টাইফুন চাম্পি, তাইওয়ানে বন্ধ স্কুল-কলেজ-অফিস-বিমান পরিষেবা

ফ্রান্স-কলম্বিয়ার পর এবার জার্মানিতেও পথে জেন জি-রা, ৩১ অক্টোবর দেশজুড়ে বিক্ষোভের ডাক

‘পুলিশের ছোট ভুলের জন্য বড় ঘটনা ঘটল,’ চোরবাগান কাণ্ডে মন্তব্য দিলীপের

চোরবাগানের প্রতিমা নিরঞ্জন হবে শনিবার, সিটের নির্দেশে খোলা হচ্ছে না মণ্ডপ

‘পচা মালদের গুরুত্ব দিচ্ছি না,’ তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরদের কটাক্ষ সুকান্তের