ঋতব্রত শিবিরের বিধায়কদের পদ খারিজের দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ শোভনদেব

Share:

নিজস্ব প্রতিনিধি: বিপদ আরও বাড়ল ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের অর্থাৎ গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের বিধায়কদের। এবার তাঁদের সকলের বিধায়ক পদ খারিজের দাবি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ মমতাপন্থী তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্যায়। আজ, শুক্রবার শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। শুধুই ঋতব্রত শিবিরের বিধায়কদের পদ খারিজ নয়। রাজ্য বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসুর বিরুদ্ধেও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন বালিগঞ্জের বিধায়ক। তাঁর দাবি, অধ্যক্ষ পক্ষপাতদুষ্টের মতো কাজ করছেন। নিরপেক্ষ পদক্ষেপ নিচ্ছেন না। তাই তাঁর বিরুদ্ধেও শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন কালীঘাটপন্থী তৃণমূল নেতা। ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট সেই মামলা গ্রহণ করেছে। আগামী সপ্তাহে শোভনদেবের দায়ের করা মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চে।

এর আগে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, অরূপ রায়, ফিরহাদ হাকিম, সন্দীপন সাহা, আখরুজ্জামান, শিউলি সাহা, সাবিনা ইয়াসমিন, বিপ্লব মিত্র, জাভেদ খান ও রথীন ঘোষ- এই দশ বিধায়কের সদস্যপদ খারিজের আবেদন করে রথীন্দ্রনাথ বসুকে চিঠি লিখেছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়। বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থও হয়েছিলেন কালীঘাটপন্থী তৃণমূল নেতা। অধ্যক্ষকে দেওয়া সেই চিঠির প্রেক্ষিতে কেন কোনও ব্যবস্থা নেওয়া হল না। সেখানে অধ্যক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল মমতা তৃণমূলের নেতা। তার সঙ্গেই এবার গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের সব বিধায়কদের পদ খারিজের দাবিতে সুপ্রিম দরবারে গিয়েছেন শোভনদেব।

আরও পডুন: ‘মমতা মানেই তৃণমূল কংগ্রেস,’ বিলম্বিত বোধোদয় মদন মিত্রের

এর আগেই শিবির বদলের ঘটনায় ঋতব্রত শিবিরের বিধায়কদের পদ খারিজের দাবিতে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন বালিগঞ্জের বিধায়ক। সেই সময়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ জানিয়েছিল, ২০২০ সালে কোর্টের একটি রায়ে বলা হয়েছে, কোনও বিধায়কের বিরুদ্ধে বিধায়কপদ খারিজ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার সাংবিধানিক ক্ষমতা অধ্যক্ষের হাতে রয়েছে। তবে এর জন্য অধ্যক্ষককে উপযুক্ত সময় দেওয়া হবে। সাধারণত তিন মাসের মধ্যে ওই সিদ্ধান্ত নেওয়া উচিত। কিন্তু পশ্চিমবঙ্গের বিধানসভার অধ্যক্ষ সেই সময়সীমা পার করে গিয়েছেন। সেই কারণেই ফের একবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ মমতা শিবিরের নেতা শোভনদেব।

বুধ-মঙ্গলের সংযোগে কেন্দ্র দৃষ্টি যোগ, ৩০ অক্টোবর থেকে ‘আচ্ছে দিন’ ৪ রাশির জাতকদের

‘ষষ্ঠী থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত সরকারি হাসপাতালে ছুটি বন্ধ,’ নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

শেষকৃত্যের সময়ে জর্ডানের গির্জায় এলোপাথাড়ি গুলি বন্দুকবাজদের, কমপক্ষে সাতজন নিহত

LIC-এর আকর্ষণীয় পলিসিতে ৫ বছরের প্রিমিয়ামেই মিলবে আজীবন সুদ!

‘মমতা মানেই তৃণমূল কংগ্রেস,’ বিলম্বিত বোধোদয় মদন মিত্রের

ছাত্রীকে যৌন হেনস্তা, শিক্ষককে গণধোলাইয়ের পর মাদ্রাসায় আগুন ধরালেন স্থানীয়রা

নিউটাউনের ঝুপড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ভস্মীভূত একাধিক বাড়ি, ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন

তারেকের প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধান ওয়াকারের সঙ্ঘাত চরমে, ফের বাংলাদেশে অভ্যুত্থান?

ধেয়ে আসছে রাক্ষুসে টাইফুন চাম্পি, তাইওয়ানে বন্ধ স্কুল-কলেজ-অফিস-বিমান পরিষেবা

ফ্রান্স-কলম্বিয়ার পর এবার জার্মানিতেও পথে জেন জি-রা, ৩১ অক্টোবর দেশজুড়ে বিক্ষোভের ডাক

‘বাঈজীদের নাচ-গান চলবে না’, সুনামগঞ্জে মহিলা শিল্পীদের বাউলগানের আসর ভেস্তে দিল মৌলবাদীরা

ঋতব্রত শিবিরের বিধায়কদের পদ খারিজের দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ শোভনদেব

‘পুলিশের ছোট ভুলের জন্য বড় ঘটনা ঘটল,’ চোরবাগান কাণ্ডে মন্তব্য দিলীপের

চোরবাগানের প্রতিমা নিরঞ্জন হবে শনিবার, সিটের নির্দেশে খোলা হচ্ছে না মণ্ডপ