৯০ ফুট জলের ট্যাঙ্কে উঠেছেন ব্যক্তি, প্রাণ বাঁচাতে লাগাতার চেষ্টা দমকল বাহিনীর

ল্যাডার তোলার সময় ওই ব্যক্তি ট্যাঙ্কের অন্য দিকে একদম ধারে চলে যাচ্ছিলেন। এই মুহূর্তে ওপরে রয়েছেন ২ দমকল কর্মী। নিচে নেমে এসেছেন ২ কর্মী।

Share:

নিজস্ব প্রতিনিধি: হাওড়া স্টেশন চত্বরে একটি জলের ট্যাঙ্কে ভর দুপুর থেকে উঠে রয়েছেন এক ব্যক্তি। জলের ট্যাঙ্কটির উচ্চতা প্রায় ৯০ ফুট। ওই ব্যক্তির প্রাণ বাঁচাতে তৎপর দমকল (FIRE BRIGADE) ও পুলিশ (POLICE) বাহিনী। কয়েক ঘণ্টা ধরে চলছে লাগাতার চেষ্টা। দুপুর থেকে সন্ধ্যা হয়ে গেলেও তাঁকে এখনও পর্যন্ত নামানো সম্ভব হয়নি।

স্টেশন সংলগ্ন রেল মিউজিয়াম চত্বরের এই ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। বেধেছে হুলুস্থুল। দুপুর ৩ টে থেকে সন্ধ্যা ৮ টা, দীর্ঘ ৫ ঘণ্টাতেও ওই ব্যক্তিকে বহু চেষ্টা করেও নামানো যাচ্ছে না। ওই ব্যক্তি যাতে ঝাঁপ না দেয়, সেই জন্যই ধীর পদক্ষেপে এগানো হচ্ছে উদ্ধারকার্য। যখন সকলে তটস্থ তখন ওই ব্যক্তি কিছুক্ষণ ঘুমিয়েও নিয়েছেন, সূত্রের খবর এমনটাই। ঘটনাস্থলে দমকল ইঞ্জিন থেকে ল্যাডার উঠিয়ে ৪ জন দমকলকর্মী ওই ট্যাঙ্কের কাছের একটি টাওয়ারে উঠেছিলেন।(ট্যাঙ্কের উচ্চতা পর্যন্ত) তবে ল্যাডার তোলার সময় ওই ব্যক্তি ট্যাঙ্কের অন্য দিকে একদম ধারে চলে যাচ্ছিলেন। এই মুহূর্তে ওপরে রয়েছেন ২ দমকল কর্মী। নিচে নেমে এসেছেন ২ কর্মী।

ট্যাঙ্কের ২৫ ফুট নিচে পাতা হয়েছে দীর্ঘ জাল। যাতে ঝাঁপ দিলেও প্রাণ রক্ষা হয় ওই ব্যক্তির। কী কারণে তিনি অত উঁচুতে ট্যাঙ্কে উঠেছিলেন, তা জানা যায়নি। তৎপর দমকল ও পুলিশ। খবর লেখা পর্যন্ত উদ্ধার করা যায়নি ওই ব্যক্তিকে।

নন্দীগ্রামের সোনাচূড়ায় গৃহবধূকে গলায় ও শরীরে ধারাল অস্ত্রের কোপ, তদন্তে পুলিশ

২০২১ সালের ভোট পরবর্তী হিংসার মামলায় গ্রেফতার তৃণমূল নেতা

‘মায়ের দিকে নজর রেখো’, মৃত্যুর আগে মর্মস্পর্শী ভিডিও বার্তা বিশাখাপত্তনমের স্টিল প্ল্যান্টের কর্মীর

রাজ্যসভা থেকে ইস্তফার গুজব খারিজ করলেন কোয়েল

কোদাল দিয়ে মাটি কেটে ১০০ দিনের কাজের সূচনা করলেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ

চুরি করতে গিয়ে কুলারের ঠাণ্ডা হাওয়ায় গভীর ঘুমে ডুব দিল চোর, তারপর যা ঘটল…

সন্তান জন্মের পরেই কিডনি বিকল, কী ঘটেছিল ৬ প্রসূতির সঙ্গে?

মাত্র ১৫ মিনিটেই সুস্বাদু ব্রেকফাস্ট! পাউরুটি দিয়ে সহজেই বানিয়ে নিন লোভনীয় ৭টি পদ

কোলাঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির তৃণমূলের সাংসদ-বিধায়করা

মোবাইল ফোন আর ১১০ টাকার লোভে পাথর দিয়ে নৃশংস খুন, ধৃত ২ ডেলিভারি বয়ের

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল বাংলার চিংড়ি মালাইকারি, ঘরেই বানান ঐতিহ্যবাহী পদ

বিশ্বকাপ খেলেতে গিয়ে হলেন কন্যা সন্তানের বাবা, মন খারাপ কোরিয়ার তারকা গোলরক্ষকের

আবাসনে ঢুকে হুমকি-মারধর, চাঞ্চল্যকর অভিযোগ মহিলা পুলিশ অফিসারের বিরুদ্ধে