দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ময়নায় ইভিএম মেশিন বুথ থেকে নিয়ে যাওয়ার সময় বিজেপির হামলা, ১০ জন তৃণমূল এজেন্ট আহত

নিজস্ব প্রতিনিধি ,ময়না: ভোটের পরেই ১০ তৃণমূল কর্মী আক্রান্ত ময়নায়।ভোট শেষ হওয়ার পরেই উত্তপ্ত ময়নার বাকচা। তৃণমূলের পোলিং এজেন্টকে মারধর,আক্রান্ত ১০ জন তৃণমূল কর্মী। নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে ওই এলাকায়। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।ময়না বিধানসভার(Mayna Assembly) বাকচার আড়ংকেয়ারানা এলাকার ২৪১ নম্বর বুথে ভোট শেষ হওয়ার পরই ইভিএম নিয়ে বেরোনোর পরে তৃণমূল পোলিং এজেন্ট(TMC Polling Agent) সহ তৃণমূল কর্মীদের উপর মারধর,কান ছিঁড়ে নেওয়ার অভিযোগ। অভিযোগের তীর বিজেপির দিকে।

আক্রান্ত ১০ জন তৃণমূল কর্মী বলে অভিযোগ।পাল্টা বিজেপির অভিযোগ ঘটনাস্থলের সামনে এক বিজেপি নেতার বাড়িতে চড়াও হয় তৃণমূল কর্মীরা। তার বাড়ি ভাঙচুর চালানোর চেষ্টা করে পরে পুলিশ গিয়ে নিয়ন্ত্রণে আনে। এই ঘটনার জেরে তমলুক সাংগঠনিক জেলার বিজেপি যুব মোর্চার জেলা সম্পাদক সৌমেন ধারা তার মা অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ মহিলাকে ময়না প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। এই ঘটনায় তৃণমূল এবং বিজেপি থানার দ্বারস্থ হয়েছে।

ইতিমধ্যেই আক্রান্ত দের ময়না প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। তবে ইভিএম(EVM) মেশিনগুলি নিরাপত্তার সঙ্গে নিয়ে যাওয়া হয়েছে স্ট্রং রুমে। ওই এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়ন করা হয়েছে। এদিকে, বীরভূম জেলার খয়রাশোল ব্লকের বুধপুর গ্রামে জনতা ও কেন্দ্র বাহিনীর খণ্ডযুদ্ধে আহত বেশ কয়েকজন কেন্দ্রীয় জওয়ান। তাঁদেরকে নাকড়াকোন্দা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। এই ঘটনার জেরে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন ডিআইজি ও বীরভূম জেলা পুলিশ। বিশাল পুলিশ বাহিনী গ্রামে টহল দিচ্ছে।

যদিও পুরুষ শূন্য রয়েছে বুধপুর গ্রাম। রাজ্যে বৃহস্পতিবার প্রথম দফার বিধানসভা নির্বাচনে অশান্তির ঘটনায় গ্রেফতার মুর্শিদাবাদ জেলারনওদাতে ৯ জন । বীরভূম জেলার দুবরাজপুরে ৩ জন। দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জে ৫ জন। বীরভূমের সাইথিয়াতে ৪ জন ও মুরারাইতে ৪ জন গ্রেফতার।প্রথম পর্যায়ের নির্বাচনের পরে নির্দিষ্ট ঘটনার ভিত্তিতে ৪১ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া, বিভিন্ন ঘটনার ভিত্তিতে ৫৭১ জনকে আটক করা হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

‘২৫০ আসন পাবে তৃণমূল,’ প্রথম দফার ভোটের পরেই ভবিষ্যদ্বাণী ইউসুফ পাঠানের

পাঁশকুড়ায় ইভিএম বদলে দেওয়ার অভিযোগ বিজেপি প্রার্থীর, চাঞ্চল্য

শুভেন্দু’র অস্তিত্ব চিরতরে বিলুপ্ত হয়ে যাবে নির্বাচন শেষে দাবি তৃণমূল প্রার্থীর

অশান্তি ছড়ানোয় ৪১ জনকে গ্রেফতার, পুনর্নির্বাচনের সম্ভাবনা খারিজ সিইও’র

জেলাশাসকের হস্তক্ষেপে ভোট দিতে পারলেন নন্দলাল বসুর নাতি

বলাগড়ের বিজেপি প্রার্থীর নাম কী?‌ ভুল পরিচয় দিয়ে খোরাক অমিত শাহ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ