জন্মাষ্টমী উপলক্ষ্যে Blue ও Green লাইনে কমবে মেট্রো পরিষেবা

Share:

নিজস্ব প্রতিনিধি: শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমীতে মেট্রো যাত্রীদের জন্য বিশেষ ঘোষণা কর্তৃপক্ষের। জন্মাষ্টমী উপলক্ষ্যে অর্থাৎ আগামী ৪ সেপ্টেম্বর (শুক্রবার) মেট্রো পরিষেবা কম থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। Blue, Green ও Yellow Line- মেট্রো পরিষেবা কম থাকবে বলে জানা গিয়েছে। সেই বিষয়ে আজ, সোমবার একটি নির্দেশিকা জারি করেছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। যাতে বলা হয়েছে জন্মাষ্টমীর দিন অর্থাৎ আগামী ৪ সেপ্টেম্বর জাতীয় ছুটি থাকায় কমবে মেট্রো পরিষেবা।

আরও পডুন: সরকারি কর্মচারিদের বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ বাড়াল তারেক সরকার

ব্লু লাইন অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত জন্মষ্টমীর দিন চলবে মোট ২৫২টি মেট্রো (আপ ও ডাউন মিলিয়ে)। সাধারণত ব্লু লাইনে চলে ২৭২টি মেট্রো (আপ ও ডাউন মিলিয়ে)। গ্রিন লাইন অর্থাৎ হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভে জন্মাষ্টমীতে চলবে ২১২টি মেট্রো (আপ ও ডাউন মিলিয়ে)। সাধারণত গ্রিন লাইনে চলে ২৩৬টি মেট্রো (আপ ও ডাউন মিলিয়ে)। জন্মাষ্টমীতে ইয়েলো লাইন অর্থাৎ নোয়াপাড়া থেকে কলকাতা বিমানবন্দর (জয় হিন্দ মেট্রো) পর্যন্ত ৯২টি মেট্রো চলবে (আপ ও ডাউন মিলিয়ে)। তবে তিনটি লাইনেই প্রথম ও শেষ মেট্রো ছাড়ার সময়ে কোনও পরিবর্তন থাকছে না ওইদিনে। এমনকি দুটি মেট্রোর মাঝের সময়েও একই থাকছে। এমনটাই জানিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। পার্পল লাইন অর্থাৎ জোকা থেকে মাঝেরহাট ও অরেঞ্জ লাইন কবি সুভাষ ওরফে নিউ গড়িয়া থেকে বেলেঘাটা রুটে জন্মাষ্টমীতে মেট্রোর সময়সূচি ও পরিষেবায় কোনও পরিবর্তন করা হয়নি।

মূলত জাতীয় ছুটি থাকার জন্যই জন্মাষ্টমীতে এই সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।

‘আসুন কাঁধে-কাঁধ মিলিয়ে দেশ গড়ি’, অষ্টমীর সন্ধ্যায় হিন্দুদের প্রতি আর্জি তারেক রহমানের

পুজোয় সারাদিন চড়া মেকআপ করে জ্বলছে মুখ? ত্বকের যত্ন নিন ৭ উপায়ে

ককরোচ জনতা পার্টির সৌরভ দাস-আশুতোষ রাঙ্কার ফের ২ দিনের জেল হেফাজত

অষ্টমীর সন্ধ্যায় মেট্রো বিভ্রাট, এক ঘন্টা পর স্বাভাবিক পরিষেবা

গবাদি পশুর ভুসি দিয়ে তৈরি, Priyagold বিস্কুট আমদানি-বিক্রির উপরে নিষেধাজ্ঞা নেপালের

ইয়েমেনে সেনা প্রশিক্ষণ শিবিরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের, নিহত বেড়ে ৫৩

অগ্নিগর্ভ মণিপুর, জাতিদাঙ্গায় নিহত ৪, মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে মৃতদেহ রেখে বিক্ষোভ

সাবধান! ট্রেনে তারস্বরে মোবাইলে গান-রিল দেখলেই গুণতে হবে জরিমানা, হতে পারে ৬ মাসের জেলও

রঞ্জিতে ভাঙলেন পৃথ্বী শ’র রেকর্ড, অপরাজিত ৪০০ রান করে ইতিহাস চিন্ময় সুতারের

চোরবাগানে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে ‘দলবদলু’ সাংসদ

জঙ্গিদের পুঁতে রাখা মাইন বিস্ফোরণে ছিন্নভিন্ন পাকিস্তানি মেজর, চার সন্ত্রাসীকে নিকেশ করল সেনা

‘মাথা নত করে দিয়েছে, আমি লজ্জিত’ পুজোয় বামেদের বুকস্টল ভাঙচুরের নিন্দা স্বপন দাশগুপ্তের

নবরাত্রিতে আম্বানিদের অনুষ্ঠানে স্ত্রীর সঙ্গে খুনসুটি, ধোনির দুষ্টুমিতে মজলেন অনুরাগীরা

পুজোর মধ্যে বুকস্টল ভাঙচুরের অভিযোগ, ‘আর্থিক ক্ষতিপূরণ’ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ সিপিএম