সরকারি কর্মচারিদের বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ বাড়াল তারেক সরকার

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: অপেক্ষার অবসান। বাংলাদেশে সরকারি কর্মচারিদের জন্য নবম পে স্কেল চালুর সিদ্ধান্ত নিল সরকার। আজ সোমবার (৩১ অগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমানের পৌরাহিত্যে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সরকারি কর্মচারিদের জন্য নবম পে স্কেল চালুর অনুমোদন দেওয়া হয়। যার ফলে সরকারি কর্মচারিদের বেতন গ্রেডভেদে ১০০ থেকে ১৪২ শতাংশ বাড়বে। চলতি বছরের ১ জুলাই থেকে ২০২৭ সালের ১ জুলাইয়ের মধ্যে মূল বেতন তিন ধাপে বাস্তবায়ন করা হবে। ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে বর্ধিত বেতন দেওয়া শুরু হবে। নবম পে স্কেল মন্ত্রিসভার অনুমোদন পাওয়ায় উ‍ৎসবে মেতে উঠেছেন সরকারি কর্মচারিরা।

গত ১১ বছর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জমানায় সরকারি কর্মচারিদের জন্য অষ্টম বেতন কমিশন চালু করা হয়েছিল। দীর্ঘদিন ধরেই নবম পে স্কেল চালুর দাবি জানিয়ে আন্দোলন চালিয়ে আসছিলেন বাংলাদেশের সরকারি কর্মচারিরা। কেননা, ১১ বছর ধরে একই বেতন পেয়ে চলেছেন তাঁরা। অথচ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছুঁয়েছে। চাপের মুখে গত ২১ এপ্রিল ক্যাবিনেট সচিব নাসিমুল গণির নেতৃত্বে ১০ সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়। ওই কমিটির সুপারিশ মেনেই নবম পে স্কেল চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়।

মন্ত্রিসভার এক সদস্য জানিয়েছেন, ‘প্রথম থেকে একাদশ গ্রেডে থাকা সরকারি আধিকারিকদের বেতন বাড়ছে ১০০ শতাংশ হারে। অর্থা‍ৎ এখন যে বেতন পাচ্ছেন, তার দ্বিগুণ টাকা হাতে পাবেন। গ্রেড ১৯ ও ২০-র অন্তর্ভুক্ত কর্মচারিদের বেতন বাড়ছে ১৪২ শতাংশ। অর্থা‍ৎ এখন যার মূল বেতন  ৮,৫০০ থেকে ২০৫৭০ টাকা, তাঁদের বেতন দাঁড়াবে ২০হাজার ৫০০ থেকে শুরু করে ৪৯ হাজার ৬০০ টাকা। বাড়তি বেতন দিতে সরকারের এক লক্ষ কোটি টাকার বেশি খরচ হবে।’

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মৃত্যু যুবকের

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

ডাবল ইঞ্জিনের উড়ান! কেন্দ্রের মেগা প্রকল্পে সচল হচ্ছে বাংলার ৪টি বিমানবন্দর

নীল থেকে গেরুয়া! বদলে যাচ্ছে অস্থায়ী হোমগার্ডদের পোশাকের রঙ

বড় বিপদ থেকে রক্ষা! কাটোয়ায় রেল গেট খোলা দেখে হর্ন বাজান ট্রেন চালক, তার পর…

বারুইপুরে ব্যাঙ্কে টাকা জমা দিতে গিয়েই পর্দাফাঁস! ১০০ টাকার নোট সহ গ্রেফতার এক ব্যক্তি

দেশলাই নিয়ে সামান্য বিবাদের জেরে ভয়ঙ্কর পরিণতি, প্রাণ গেল যুবকের

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

সাতসকালে ইডির হানা! কলকাতার ৬ জায়গায় চলছে তল্লাশি, কিসের খোঁজে অভিযান?

রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় মৃত ৪

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ