জম্মু ও কাশ্মীরে কাজ করতে গিয়ে মৃত ধূপগুড়ির ৫ পরিযায়ী শ্রমিক

ধূপগুড়ি থেকে জম্মুতে কাজ করতে গিয়েছিলেন প্রায় ১২ জন পরিযায়ী শ্রমিক। এদের মধ্যে কাজ করতে গিয়ে মৃত্যু হল ৫ জনের।

Share:

নিজস্ব প্রতিনিধি: ধূপগুড়ি থেকে জম্মুতে কাজ করতে গিয়েছিলেন প্রায় ১২ জন পরিযায়ী শ্রমিক (Migrant Workers)। এদের মধ্যে কাজ করতে গিয়ে মৃত্যু (Death) হল ৫ জনের। এই খবর পাওয়া মাত্র ধূপগুড়ি এলাকায় নেমে আসে শোকের ছায়া। মৃতদের বাড়ি গধেয়ার কুঠি অঞ্চল ও মাগুরমারী এলাকায়। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, মাটি চাপা পড়ে মৃত্যু হয়েছে তাঁদের। দেহ ফিরিয়ে আনতে তৎপর প্রশাসন।

জানা গিয়েছে, ধূপগুড়ি থেকে জম্মুর রাম্বনে এলাকায় কাজ করতে গিয়েছিলেন প্রায় ১২ জন পরিযায়ী শ্রমিক। গত ৩ মে তাঁরা বাড়ি থেকে রওনা দিয়েছিলেন কাজের বরাত পেয়ে। গত ১৯ মে রাতে ওই শ্রমিকেরা কাজ করছিলেন টানেল তৈরির। সেই সময় হঠাৎ করে নামে ধস। মাটি চাপা পড়ে মৃত্যু হয় বেশ কয়েকজন শ্রমিকের। জানা গিয়েছে, রাত প্রায় ১১ টা ৩০ মিনিট নাগাদ নামে ধস। তাতেই মৃত্যু হয় শ্রমিকদের। মৃতদের মধ্যে ৫ জন ধূপগুড়ি থানা এলাকার। মৃতদের মধ্যে ৩ জন গধেয়ার কুঠি অঞ্চল চরচরা বাড়ি এলাকার বাসিন্দা এবং ২ জন মাগুরমারী- ২ গ্রাম পঞ্চায়েতের পশ্চিম মল্লিক পাড়া এলাকার বাসিন্দা।

মৃতদের নাম, পরিমল রায় (৩৫), দীপক রায় (৩০), সুধীর রায় (৩১), যাদব রায় (২৩) এবং গৌতম রায় (২২)। প্রথম ৩ জনের বাড়ি গাধের কুঠি এলাকার ভাণ্ডানি এলাকায়। যাদব এবং গৌতমের বাড়ি মাগুরমারী- ২ গ্রাম পঞ্চায়েতের মল্লিক পাড়া এলাকায়। এই ২ জায়গায় নেমে এসেছে কান্নার রোল।

মৃতদের দেহ ফিরিয়ে আনতে উদ্যোগ নিয়েছে সরকার ও স্থানীয় প্রশাসন। যোগাযোগ করা হচ্ছে জম্মুতে। জলপাইগুড়ি জেলার পুলিশ সুপার দেবর্ষি দত্ত ইতিমধ্যেই পেয়েছেন ধূপগুড়ির এই ৫ জন পরিযায়ী শ্রমিকের মৃত্যুর খবর। জানা গিয়েছে, মৃতদের দেহের ময়নাতদন্ত করা হবে।

রাম মন্দিরের চাঁদা চুরি কাণ্ডে আটজনের নামে এফআইআর, পুলিশের জালে দুই

তারাতলাকাণ্ডে ফিরহাদের ‘ঘনিষ্ঠ’ কালীকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

শুক্রবার সকালে চিনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান

বাংলাতেও অভিন্ন দেওয়ানি বিধি, সোমে বিধানসভায় আসছে বিল

বজ্রপাত হলে কী করবেন, কী করবেন না? সামান্য অসাবধানতায় ঘটতে পারে দুর্ঘটনা

কলকাতার রাস্তায় বেহালা বাজিয়ে বেঁচে থাকার লড়াই, অশীতিপর বৃদ্ধের পাশে আনন্দ মাহিন্দ্রা

শুভেন্দু অধিকারীকে নিয়ে ফেসবুকে কুরুচিকর মন্তব্য, তমলুকে গ্রেফতার যুবক

সাবধান, আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল দুর্যোগ! জারি কমলা সতর্কতা

জোড়া ভূমিকম্পে তছনছ ভেনিজুয়েলা, ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

২২ মাস পর ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে দিল্লি

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

আর জি কর কাণ্ড: ‘তদন্তের অগ্রগতি হয়নি,’ সিবিআই-য়ের উপর ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট

বুধে তারাতলার অভিশপ্ত এলাকায় জল দিতে যাননি, বরাত জোরে রক্ষা পেয়েছেন নীলা দেবী

অধিনায়ক হিসেবে অভিষেকের আগে ইনস্টায় বায়ো পরিবর্তন শ্রেয়সের, দিলেন কোন বার্তা?