পুরুলিয়ার জঙ্গলে বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার নাবালিকা, গ্রেফতার ৭

Share:

নিজস্ব প্রতিনিধি: গত শুক্রবার রাতে নাবালিকা ছাত্রীকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগে উঠেছিল। এই অভিযোগ দায়ের করেছিলেন নির্যাতিতার বাবা। সেই ঘটনার সঙ্গে যুক্ত মোট ৭ জনকে গ্রেফতার করল পুরুলিয়া সদর থানার পুলিশ।

জানা গিয়েছে গত শুক্রবার রাতে নাবালিকাকে অপহরণ করার অভিযোগ পাওয়ার পরেই তদন্তে নামে পুলিশ। খোঁজ শুরু করার পর সেই দিনেই নাবালিকা ছাত্রীকে উদ্ধার করা হয়। নাবালিকার বয়ানের ভিত্তিতে পুলিশ পকসো আইনে মামলা রুজু করে অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করে। তদন্তে নেমে শনিবার মোট ৭ জনকে গ্রেফতার করা হয়। তাঁদের মধ্যে রবিবার ছ’জনকে পুরুলিয়া জেলা আদালতে হাজির করা হয়।

আরও পড়ুন: ‘‌দুর্গাপুজোর ইউনেস্কো স্বীকৃতি বিজেপি সরকারের উদ্যোগেই’‌, সিঙ্গুরের সভায় দাবি প্রধানমন্ত্রীর

পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতার বাবা জানিয়েছেন শুক্রবার তাঁর মেয়ে এক বান্ধবীর সঙ্গে বিকেলে বেড়াতে বেরিয়েছিল। বাড়ি থেকে বের হলেও তিনি আর বাড়ি ফেরেনি। এর পরেই থানায় অপহরণের অভিযোগ দায়ের করা হয়। তদন্ত শুরু করে পুরুলিয়া সদর থানার পুলিশ। তদন্তে নেমে পুরুলিয়া শহরের একটি নির্জন স্থান থেকে ওই নাবালিকাকে বিদ্ধস্থ অবস্থায় উদ্ধার করা হয়। পরে পুলিশের কাছে সে জানায় তাঁকে গনধর্ষণ করা হয়েছে।  ম্যাজিস্ট্রেটের সামনে একই জবাববন্দি দেয় নাবালিকা। জানা গিয়েছে, গ্রেফতার সাতজনের একজনকে বাদে বাকিরা পুরুলিয়া শহরের কেতিকা এলাকার বাসিন্দা। ধৃতদের একজন শারীরিক ভাবে অসুস্থ থাকায় তাঁকে ছাড়া বাকি ছ’জন আদালতে হাজির করানো হয়। ঘটনা নিয়ে পুরুলিয়া জেলার পুলিশ সুপার বৈভব তিওয়ারি বলেন, ‘‘অভিযোগ পাওয়ার পর তদন্তে নেমে পুলিশ অল্প সময়ের মধ্যে নির্যাতিতাকে উদ্ধার করতে সফল হয়। পরে নির্যাতিতার বয়ানের ভিত্তিতে অপহরণের পাশাপাশি গণধর্ষণ ও পকসো ধারায় মামলা রুজু করা হয়েছে। এই ঘটনায় আরও কেউ যুক্ত ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।’’

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলবেড়িয়ায়‌,৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা

বিরোধী দলনেতা বাছাই নিয়ে স্পিকারকে প্রশ্নবাণ বিচারপতির

আফগানদের বধ করে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পৌঁছলেন তিলক বর্মারা

‘বিচারপতিদের দাঁড় করিয়ে গুলি মারতে হবে’, ফেসবুকে বিস্ফোরক হুমকি যুবকের

শত্রুদের ঘুম কেড়ে নৌসেনার ভান্ডারে যুক্ত হচ্ছে আরও তিন যুদ্ধজাহাজ

‘চুক্তি পছন্দ না হলে ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধ নয়’, ফের বেঁকে বসলেন ট্রাম্প

শুভমন-ঈশানের জোড়া সেঞ্চুরিতে আফগানিস্তানের বিরুদ্ধে রানের পাহাড়ে টিম ইন্ডিয়া

মায়ের জন্য দু’দিন ধরে আকুল অপেক্ষা,পরিবেশ প্রেমীদের তৎপরতায় মিলল সুরক্ষিত ঠিকানা