রাখীর বাজারে ‘মোদি-ম্যাজিক’! রানাঘাটের পদ্ম রাখী পাড়ি দিচ্ছে বিদেশেও

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাখীবন্ধন উৎসব যত এগিয়ে আসছে, ততই ব্যস্ততা বাড়ছে রানাঘাটের রাখী শিল্পে। তবে এবারের বাজারে নজর কেড়েছে একেবারে অন্যরকম চাহিদা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি এবং বিজেপির প্রতীক ‘পদ্ম ফুল’ আঁকা রাখী এখন ক্রেতাদের পছন্দের তালিকায় বেশ উপরের দিকে। শুধু রানাঘাট বা বাংলার বাজার নয়, এই রাখী পাড়ি দিচ্ছে দেশের বিভিন্ন প্রান্ত এমনকি বিদেশের মাটিতেও। 

রানাঘাটের শরৎপল্লীর বাসিন্দা পিউ ঘোষের পরিবার প্রায় তিন দশক ধরে রাখী তৈরির সঙ্গে যুক্ত। বিয়ের পর শ্বশুরবাড়িতে এসেও এই পেশাকেই আপন করে নেন তিনি। তাঁর কথায়, প্রতি বছরই নতুন নকশার রাখীর চাহিদা থাকে। তবে এবার মোদি এবং পদ্মের ছবি-সহ রাখী নিয়ে ক্রেতাদের আগ্রহ বিশেষভাবে চোখে পড়ছে। রানাঘাটের তৈরি রাখী যাচ্ছে মুম্বই, দিল্লি, বেঙ্গালুরু-সহ দেশের একাধিক বড় শহরে। সীমান্ত পেরিয়ে নেপাল ও ভুটানেও পৌঁছে যাচ্ছে এই শিল্পীদের তৈরি রাখী। মূলত মে থেকে আগস্ট এই চার মাসই রাখী তৈরির ব্যস্ত মরশুম। সংসারের কাজ সামলে বাড়িতেই রাখী তৈরি করেন এলাকার শতাধিক গৃহবধূ। ফলে উৎসবের মরশুমে তাঁদের হাতে শুধু রাখীই তৈরি হচ্ছে না, তৈরি হচ্ছে স্বনির্ভরতার পথও।

আরও পড়ুনঃ মুর্শিদাবাদে তৃণমূল নেতার বাড়িতে আগ্নেয়াস্ত্রের পাহাড়! চক্ষুচড়কগাছ পুলিশের

ব্যবসায়ীদের আশা, রাখীবন্ধনের দিন যত এগিয়ে আসবে, মোদি-পদ্ম রাখী-সহ রকমারি নকশার বিক্রিও তত বাড়বে। উৎসবের আবহে তাই রানাঘাটে এখন রাখী তৈরির ধুম, আর ঘরে ঘরে লক্ষ্মীলাভের প্রত্যাশা।

‘মহিলাদের টাকা দিতেই চাই, একটু সময় দিন’, ‘অন্নপূর্ণা’দের কাছে আর্জি অগ্নিমিত্রার

হাসপাতালে ভর্তি ভাস্কর বন্দ্যোপাধ্যায়! হয়েছে অস্ত্রোপচার, হঠাৎ কি হল অভিনেতার?

একদিনে ১৮ উইকেট! স্টার্কের পর তাণ্ডব শরিফুলের, অজি ইনিংসে নামল ধস

পাহাড়ের উন্নয়নের দায়িত্বে শাহ, সমস্যা সমাধানে কমিটি গড়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা নয়, কাপ জেতানোই আমার লক্ষ্য, সাফ জানালেন গম্ভীর

বন্ধুই কি ঘাতক! নিউটাউনে যুবকের রহস্য মৃত্যুর ঘটনায় আটক ৪

বাংলাদেশকে করিডর করে পাকিস্তানে টাকা পাঠাত প্রদীপ্ত! পাক চর গ্রেফতারি চাঞ্চল্যকর তথ্য

গোলের ইতিহাস গড়লেন রোনাল্ডো, আল-রিয়াধকে ৪-০ গোলে উড়িয়ে শীর্ষে আল নাসর

‘মমতার সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে অভ্যাস খারাপ করে দিয়েছে’, বিস্ফোরক দিলীপ

বৃষ্টির পূর্বাভাস থাকলেও কাটছে না অস্বস্তি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কেমন থাকবে শনিবারের আবহাওয়া?

পাসপোর্ট রেডি তো? মাত্র ৮ মিনিটে চলে যান চিন থেকে রাশিয়া

৯টার পরিবর্তে সকাল ৭টায় আউটডোর খোলার নির্দেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

এনসিপিআই-তে ফাটল স্পষ্ট, আলাদা দল গড়লেন কাকলি!

পেসমেকার বসেছে, আপাতত সুস্থ রয়েছেন বিমান বসু, জানালেন সেলিম