মুর্শিদাবাদে তৃণমূল নেতার বাড়িতে আগ্নেয়াস্ত্রের পাহাড়! চক্ষুচড়কগাছ পুলিশের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মুর্শিদাবাদে তৃণমূল নেতার বাড়িতে আগ্নেয়াস্ত্রের পাহাড়! তল্লাশি চালিয়ে একসঙ্গে ৭টি বন্দুক ও ১৮৫ রাউন্ড গুলি উদ্ধার। পাওয়া গিয়েছে ৫টি পিস্তল এবং ২টি পাইপ গান।পুলিশ সূত্রে জানা গিয়েছে, বহরমপুর শহর যুব তৃণমূলের প্রাক্তন সভাপতি পাপাই ঘোষের কুঞ্জঘাটার বাড়িতে এই বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে।

বর্তমানে একটি মামলায় পুলিশ হেফাজতে রয়েছেন ওই তৃণমূল নেতা। তাঁকে জেরা করেই বাড়িতে তল্লাশি চালানো হয় বলে পুলিশ সূত্রে খবর। জানা গিয়েছে, গত ১৩ অগস্ট পুরনো একটি মামলায় বহরমপুর আদালতে আত্মসমর্পণ করেন পাপাই ঘোষ। পরের দিনই, ১৪ অগস্ট, ২০২৬ সালের অন্য একটি মামলায় তাঁকে গ্রেফতার করে বহরমপুর থানার পুলিশ। এরপর তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেন তদন্তকারীরা। জেরায় পাওয়া তথ্যের ভিত্তিতেই তাঁর কুঞ্জঘাটার বাড়িতে তল্লাশি চালানো হয় বলে দাবি পুলিশের। সেখান থেকে বিপুল অস্ত্র ও গুলি উদ্ধার হওয়ায় কার্যত চক্ষুচড়কগাছ তদন্তকারীদের।

আরও পড়ুনঃ নিউটাউনে অজ্ঞাত পরিচয় যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

পুলিশ জানিয়েছে, পাপাই ঘোষের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৩২৯(৪), ৩৩১ (৭) সহ মোট ১৩টি ধারায় মামলা চলছে। উদ্ধার হওয়া অস্ত্র কোথা থেকে এল, সেগুলি কী উদ্দেশ্যে মজুত করা হয়েছিল এবং এর সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। আগামীকাল ফের তাঁকে আদালতে পেশ করা হবে।

কলেজগুলিতে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে মামলা, দ্রুত শুনানির আবেদন হাইকোর্টে

বাড়িতে দই আছে? ১০ মিনিটেই বানিয়ে ফেলুন মুচমুচে দই-মশলা পরোটা

কুকুরের বেল্ট থেকে ঝুলছে হকি খেলোয়াড়ের দেহ, ফরম্যাট করা মোবাইল ঘিরে রহস্য

‘অনেক কিছু করা এখনও বাকি’, ইনস্টাগ্রামে চোখের ছবি পোস্ট করে কী ইঙ্গিত অভিষেকের?

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে এবার দেউলটি স্টেশন, প্রস্তাব গেল রাষ্ট্রপতি- প্রধানমন্ত্রীর দফতরে

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি, কবে ও কোথায় হবে খেলা?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মৃত্যু যুবকের

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

ডাবল ইঞ্জিনের উড়ান! কেন্দ্রের মেগা প্রকল্পে সচল হচ্ছে বাংলার ৪টি বিমানবন্দর

নীল থেকে গেরুয়া! বদলে যাচ্ছে অস্থায়ী হোমগার্ডদের পোশাকের রঙ

বড় বিপদ থেকে রক্ষা! কাটোয়ায় রেল গেট খোলা দেখে হর্ন বাজান ট্রেন চালক, তার পর…