ফের ধাক্কা খেলেন মমতা, বিদ্রোহী শিবিরে ইটাহারের বিধায়ক

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্রমশ দুর্বল হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়পন্থী তৃণমূল। দুর্দিনে তৃণমূলনেত্রীর সঙ্গ ছেড়ে একে একে চলে যাচ্ছেন দলের প্রথম সারির নেতারা। এবার আরও বড় ধাক্কা খেলেন মমতা। তৃণমূলের সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন। সঙ্গে তিনি এও জানিয়েছেন, কালীঘাটপন্থী তৃণমূলে আর থাকবেন না। খুব শীঘ্রই যোগ দেবেন বিরোধী দলনেতা তথা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের ‘নতুন তৃণমূলে’। দলের সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতির পদ থেকে ইস্তফা দিলেও, মমতার প্রশংসা করেছেন মোশারফ হোসেন। তবে তা নিজের পিঠ বাঁচাতেই করেছেন বলে মনে করছে রাজনৈতিক মহল। মোশারফ হোসেন দলীয় পদ ছাড়াতে আরও দুর্বল হল মমতাপন্থী তৃণমূল। মাত্র কয়েকদিনের ব্যবধানে ঘাসফুল শিবিরের একাধিক নেতার দলীয় পদ ছাড়াতে বিপাকে পড়েছেন নেত্রী। জ্যোতিপ্রিয় মল্লিক, নরেন্দ্রনাথ চক্রবর্তীদের তালিকাতে নাম লেখালেন মোশারফও।

আরও পডুন: তিলোত্তমায় যোগ দিবস পালন করে গর্বিত মোদি, শহরবাসীকে ধন্যবাদও জানালেন প্রধানমন্ত্রী

যদিও কোনও রাজনৈতিক নয়, ব্যক্তিগত কারণেই এই পদ ছেড়ছেন বলে জানালেন ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন। তিনি জানিয়েছেন, ‘আমার মা অসুস্থ, তাঁর চিকিৎসাজনিত কারণে ব্যস্ত থাকছি। আর পারিবারিক কারণেই এই সিদ্ধান্ত নিলাম। মমতাদিদিকে বিষয়টি জানিয়েছি। ওনার সঙ্গে আমার সুসম্পর্ক রয়েছে। ভবিষ্যতেও সেই সম্পর্ক বজায় থাকবে।’ তিনি আরও স্বীকার করেছেন যে বর্তমানে বিধানসভার স্পিকারের স্বীকৃত বিরোধী গোষ্ঠীর সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে। অর্থাৎ বিদ্রোহী তৃণমূল বিধায়কদের শিবিরে যোগ দেবেন মোশারফ। যার ফলে আরও শক্তিশালী হবে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের ‘আসল তৃণমূল’। যার ফলে চিন্তা বাড়ল কালীঘাটপন্থী তৃণমূলের। 

‘আসুন কাঁধে-কাঁধ মিলিয়ে দেশ গড়ি’, অষ্টমীর সন্ধ্যায় হিন্দুদের প্রতি আর্জি তারেক রহমানের

পুজোয় সারাদিন চড়া মেকআপ করে জ্বলছে মুখ? ত্বকের যত্ন নিন ৭ উপায়ে

ককরোচ জনতা পার্টির সৌরভ দাস-আশুতোষ রাঙ্কার ফের ২ দিনের জেল হেফাজত

অষ্টমীর সন্ধ্যায় মেট্রো বিভ্রাট, এক ঘন্টা পর স্বাভাবিক পরিষেবা

গবাদি পশুর ভুসি দিয়ে তৈরি, Priyagold বিস্কুট আমদানি-বিক্রির উপরে নিষেধাজ্ঞা নেপালের

ইয়েমেনে সেনা প্রশিক্ষণ শিবিরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের, নিহত বেড়ে ৫৩

অগ্নিগর্ভ মণিপুর, জাতিদাঙ্গায় নিহত ৪, মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে মৃতদেহ রেখে বিক্ষোভ

সাবধান! ট্রেনে তারস্বরে মোবাইলে গান-রিল দেখলেই গুণতে হবে জরিমানা, হতে পারে ৬ মাসের জেলও

রঞ্জিতে ভাঙলেন পৃথ্বী শ’র রেকর্ড, অপরাজিত ৪০০ রান করে ইতিহাস চিন্ময় সুতারের

চোরবাগানে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে ‘দলবদলু’ সাংসদ

জঙ্গিদের পুঁতে রাখা মাইন বিস্ফোরণে ছিন্নভিন্ন পাকিস্তানি মেজর, চার সন্ত্রাসীকে নিকেশ করল সেনা

‘মাথা নত করে দিয়েছে, আমি লজ্জিত’ পুজোয় বামেদের বুকস্টল ভাঙচুরের নিন্দা স্বপন দাশগুপ্তের

নবরাত্রিতে আম্বানিদের অনুষ্ঠানে স্ত্রীর সঙ্গে খুনসুটি, ধোনির দুষ্টুমিতে মজলেন অনুরাগীরা

পুজোর মধ্যে বুকস্টল ভাঙচুরের অভিযোগ, ‘আর্থিক ক্ষতিপূরণ’ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ সিপিএম