তিলোত্তমায় যোগ দিবস পালন করে গর্বিত মোদি, শহরবাসীকে ধন্যবাদও জানালেন প্রধানমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: তিলোত্তমায় প্রথম সাড়ম্বরে পালিত হল আন্তর্জাতিক যোগ দিবস। রেড রোডে সেই কারণে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। যাতে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতায় প্রথম এত বড় আকারে যোগ দিবস পালন করা হল। আর তা মিটেছে নির্বিঘ্নেই। এই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বহু মানুষ। জেলায় জেলায় অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক যোগ দিবসের নানা কর্মসূচিও। তাতেও ৮ থেকে ৮০-র অংশগ্রহণ দেখে মুগ্ধ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রথমবার কলকাতায় যোগ দিবসের অনুষ্ঠানে হাজির থেকে নিজেকে ধন্য মনে করেছেন মোদি। সঙ্গে এই অনুষ্ঠান সফল করার জন্য শহরবাসীকেও ধন্যবাদ জানাতে ভুললেন না প্রধানমন্ত্রী।

কিছুক্ষণ আগেই এক্স হ্যান্ডলে পোস্ট করে মোদি লেখেন, ‘এ বারের আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠান সফল ভাবে আয়োজনের জন্য কলকাতার সকল ভাই-বোনকে আন্তরিক ধন্যবাদ জানাই। এই প্রাণবন্ত শহরে যোগ দিবস পালন করা গর্বের বিষয়। ২১ জুন বিশ্বের সবচেয়ে বড় পার্বণে পরিণত হয়েছে।’ আজ, রবিবার যোগ দিবসের অনুষ্ঠানে শুধুই উপস্থিত নয়, রীতিমতো যোগব্যায়াম করতে দেখা গিয়েছে মোদিকে। শিবির ঘুরে ঘুরে সকলের ব্যায়ামের ভুল ভঙ্গিও ঠিক করে দিতেও দেখা গিয়েছে প্রধানমন্ত্রীকে।

আরও পডুন: বিশ্বভারতীতে নিয়োগ দুর্নীতি! বেনিয়ম নিয়ে উপাচার্যকে নোটিস পাঠাল তফসিলি কমিশন

যোগ দিবসের অনুষ্ঠান উপলক্ষ্যে বিপুল সংখ্যক মানুষের সমাগম হয়েছিল রেড রোডে৷ সেই অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী মোদি বলেন, ‘যোগ আজ বিশ্বের বিভিন্ন দেশের মানুষকে এক সুতোয় বেঁধেছে। ভৌগোলিক সীমানা, ভাষা কিংবা সংস্কৃতির ভিন্নতা অতিক্রম করে এটি এখন এক বৈশ্বিক আন্দোলনের রূপ নিয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যে সব ছবি সামনে আসছে, তা প্রমাণ করে যোগের জনপ্রিয়তা কতটা বৃদ্ধি পেয়েছে।’ এদিনের যোগ দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ঋষি অরবিন্দ, রামকৃষ্ণ পরমহংস দেব, রবীন্দ্রনাথ ঠাকুর ও স্বামী বিবেকানন্দকে স্মরণ করেন মোদি।

রান্নার গ্যাসের ই-কেওয়াইসি’র সময়সীমা বৃদ্ধি করল কেন্দ্র

শাহের বিরুদ্ধে ‘অসংসদীয়’ মন্তব্য, অধ্যক্ষের পদক্ষেপে চাপে পড়লেন রাহুল

‘তৃণমূল হেরেছে বলেই দলবদল,’ বিস্ফোরক দাবি ‘ক্ষমতালোভী’ রচনার

স্বাধীনতা দিবসে BSNL-এর বড় অফার! মাত্র ১ টাকায় মিলবে 1GB ডেটা

রেস্তোরাঁর স্বাদ এবার মিলবে ঘরেই, বানিয়ে নিন হায়দরাবাদি গ্রিন চিকেন

পোস্টঅফিসে কত টাকা জমা রাখলে প্রতি মাসে মিলবে ২০ হাজার টাকা?

আর জি কর কাণ্ড: প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজত

‘কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন’, জাতির উদ্দেশে ভাষণে বার্তা রাষ্ট্রপতির

জাহাজ কাটতে গিয়ে বিষাক্ত গ্যাস লিক করে নিহত ৯

রাত বাড়লেই দুর্যোগ বৃদ্ধির পূর্বাভাস, শনিতে তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

‘কলকাতা পুরসভার নির্বাচনে বিপুল ভোটে জিতবে বিজেপি,’ ভবিষ্যদ্বাণী মুখ্যমন্ত্রীর

মেলোনিকে জড়িয়ে ধরা মন্তব্যে রাহুলদের কড়া বার্তা বিদেশমন্ত্রকের

‘স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না,’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ