৩০ ঘণ্টা পার, রেডব্যাঙ্ক চা বাগানে মৃত সন্তানকে আগলে রেখেছে মা হাতি

৩০ ঘণ্টা পেরিয়ে গেলেও মৃত সন্তানকে আগলে দাঁড়িয়ে রয়েছে মা হাতি। শুধু তাই নয় ওই মা হাতিটিকে পাহারা দিয়ে ঘিরে রেখেছে ৩৫টি হাতির একটি দল।

Share:

নিজস্ব প্রতিনিধি: ৩০ ঘণ্টা পেরিয়ে গেলেও মৃত সন্তানকে আগলে দাঁড়িয়ে রয়েছে মা হাতি। শুধু তাই নয় ওই মা হাতিটিকে পাহারা দিয়ে ঘিরে রেখেছে ৩৫টি হাতির একটি দল। এলাকায় বনকর্মীরা উপস্থিত থাকলেও কোনওভাবে মৃত হস্তিশাবকটিকে উদ্ধার করতে পারছেন না। ড্রোন উড়িয়ে পর্যবেক্ষণ চালাচ্ছেন বন দফতরের কর্মীরা।

 

শুক্রবার জলপাইগুড়ি(Jalpaiguri) জেলার বানারহাট(Banarhat) এলাকার চুনাভাটি চা বাগানে একটি বাচ্চা হাতির মৃত্যু হয়। কিন্তু সন্তানের সেই মৃত্যু মেনে নিতে পারেনি মা হাতি। আর তারপরেই মা হাতিটি প্রথমে চুনাভাটি চা বাগান থেকে আমবাড়ি চা বাগান এরপর ডায়না চা-বাগান সেখান থেকে নিউডুয়ার্স চা বাগান পেরিয়ে রেডব্যাঙ্ক চা বাগানের একটি ঝোঁপের সামনে দাঁড়িয়ে যায়। সেখানে দেখা যায় মা হাতি ও তার মৃত সন্তানকে আগরে তাদের ঘিরে দাঁড়িয়ে আছে এক পাল হাতি। মনে করা হচ্ছে ওই মা হাতিটি ওই দলেরই। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি সেখানে ছুটে আসেন বন দফতরের(Forest Department) বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়ার্ডের আধিকারিক ও কর্মীরা। এডিএফও জন্মেজয় পাল, বনদফতরের পশু চিকিৎসক ডাঃ শ্বেতা মন্ডল, অনরারি ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন সীমা চৌধুরীও ঘটনাস্থলে আসেন।

 

বনদফতর সূত্রে জানা গিয়েছে, ডায়না বাগান থেকে ৩০-৩৫টি হাতির দল লোকালয়ে ঢুকে পড়ে। এদিকে শাবকটির মৃত্যুর পর মা হাতি শাবকটিকে শুঁড়ে তুলে বাগানে ঘোরাঘুরি করে। বনকর্মীরা হাতিগুলির ওপর নজর রাখতেও শুরু করে। তবে হাতিগুলি ঝোপের আড়ালে থাকায় নজরদারিতে ব্যাঘাত ঘটছে। কিন্তু তার মাঝেই সন্তানের মৃত্যুকে মেনে নিতে না পেরে মা হাতির আচরণ মানুষের চোখের কোনকেও জলে ভিজিয়ে দিয়েছে। ৩০ ঘণ্টা পেরিয়ে গেলেও মৃত সন্তানের দেহ আগলে রেখেছে মা হাতি।

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ