কালিগঞ্জে ভয়াবহ পথ দুর্ঘটনা, দাঁড়িয়ে থাকা ডাম্পারে স্কুলগাড়ির ধাক্কা, আহত ২৮ পড়ুয়া

Share:

নিজস্ব প্রতিনিধি, নদিয়া: ভয়াবহ দুর্ঘটনা মুর্শিদাবাদের কালীগঞ্জ থানার পলাশী এলাকায় জাতীয় সড়কে। স্কুলপড়ুয়াদের নিয়ে যাওয়া একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পারের পিছনে সজোরে ধাক্কা মারে। এই ঘটনায় অন্তত ২৮ জন খুদে ছাত্রছাত্রী আহত হয়েছে বলে জানা গেছে। আহতদের দ্রুত উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলেও হাসপাতাল সূত্রে খবর।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, জাতীয় সড়কের উপর গাড়ি থামানোর জন্য পুলিশ দাঁড়িয়েছিল। সেই সময় একটি ডাম্পারকে রাস্তার ধারে দাঁড় করানো হয়। আচমকাই ডাম্পারটি থেমে গেলে পিছন থেকে আসা স্কুলগাড়ির চালক ব্রেক কষতে গিয়ে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে সোজা গিয়ে ডাম্পারের পিছনে ধাক্কা লাগে গাড়িটি। মুহূর্তের মধ্যেই চিৎকার ও হাহাকারে ভরে ওঠে এলাকা।

আরও পড়ুন: আরাবুলকে নিয়ে বামফ্রন্টে মুষলপর্ব, ভাঙড়ে প্রার্থী দাঁড় করাল সিপিআই (এম-এল)

ঘটনার জেরে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁদের অভিযোগ, পুলিশের গাড়ি থামানোর পদ্ধতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। কেউ কেউ দাবি করেছেন, বড় গাড়ি আটকানোর নামে হঠাৎ থামতে বাধ্য করায়ই এই বিপত্তি। পরিস্থিতি সামাল দিতে গিয়ে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের বচসা এবং ধস্তাধস্তির ঘটনাও ঘটে। প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়ে, যার ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এখনও পর্যন্ত এই ঘটনার বিষয়ে পুলিশের তরফে আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে আহতদের চিকিৎসা চলছে এবং গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

দ্বারকা এক্সপ্রেসওয়েতে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ২ শ্রমিক

৪০ বছরের জঙ্গলজীবনের অবসান, বাংলায় পুলিশের জালে মাওবাদী নেতা আকাশ

‘দেশের আর্থিক ও বাণিজ্যিক স্বার্থরক্ষায়‌ প্রতিজ্ঞাবদ্ধ ‘, মার্কিন নিষেধাজ্ঞাকে পাত্তা দিচ্ছে না দিল্লি

ফের মেসি ম্যাজিক, মায়ামির হয়ে শততম গোল করলেন ফুটবলের যুবরাজ

বিহার থেকে বাংলায় ‘নতুন অতিথি’, চলছে পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া! সাক্ষী থাকবেন খোদ মুখ্যমন্ত্রীও

চিকিৎসার গাফিলতিতে শিশুমৃত্যুর অভিযোগ, অবশেষে নার্সিংহোম বন্ধ করল সরকার

প্রেমিককে বিয়ের জন্য বাড়ির মেয়েকে অপহরণ করাল পরিবারের সদস্যরা, তারপরেই ঘটল ভয়াবহ ঘটনা

সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন ম্যানেজারের মৃত্যু মামলায় আদিত্য ঠাকরেকে ৫০০ কোটির আইনি নোটিস

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির ভ্রুকুটি, ভিজবে কোন কোন জেলা? 

‘বিশ্বের অন্যতম শক্তিশালী নেতা’, প্রধানমন্ত্রী মোদির জন্মদিনে শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নাটক শুরু, ভারতে এশিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে অস্বীকার পাক হকি দলের

উধমপুরে নিরাপত্তাবাহিনীর সঙ্গে রাতভর গুলির লড়াই! নিকেশ ২ জইশ জঙ্গি, উদ্ধার অস্ত্র-গোলাবারুদ

কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকাভুক্তির প্রতিবাদে ফের সরব সাঁওতালি সংগঠন

পরকীয়ায় জড়িত সন্দেহে ঘুমন্ত স্ত্রীর ধড়-মুণ্ডু আলাদা করলেন পাষণ্ড স্বামী