আরাবুলকে নিয়ে বামফ্রন্টে মুষলপর্ব, ভাঙড়ে প্রার্থী দাঁড় করাল সিপিআই (এম-এল)

Share:

নিজস্ব প্রতিনিধি,ভাঙড় : ISF-কে সমর্থন করলেও আরাবুল ইসলামকে মেনে নিতে নারাজ সিপিআই (এমএল)। তাই ভাঙড়ে এবার প্রার্থী দাঁড় করাল দীপঙ্কর ভট্টাচার্যের দল। সোমবার (৩০ মার্চ) সিপিআইএমএলের তরফে জানানো হয়েছে, আরাবুল ইসলামকে প্রার্থী করায় আইএসএফের উপর থেকে নৈতিক সমর্থন প্রত্যাহার করা হচ্ছে। সেই কারণে ভাঙড়ে প্রার্থী দাঁড় করানো হচ্ছে। সেখানে লড়বেন মাছিভাঙা গ্রামের বাসিন্দা মির্জা হাসান।

দলবদল করেই ISF-র টিকিট পেয়েছেন তিনি। সোমবার ফুরফুরা শরিফে রাজ্য কমিটির অফিস থেকে আইএসএফ প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে। সেখানেই দেখা গেল ক্যানিং পূর্বের প্রার্থী হচ্ছেন দলবদলু আরাবুল। ভাঙড়ে শওকত মোল্লার বিরুদ্ধে লড়ছেন নওশাদ সিদ্দিকি। প্রার্থী মির্জা হাসানের দাবি, আরাবুল ইসলামের বিরোধিতাই তাঁদের মূল লক্ষ্য। পাশাপাশি, গত কয়েক বছরে এলাকায় উন্নয়নের কাজের ভিত্তিতেই মানুষের সমর্থন পাওয়ার আশাবাদী তাঁরা।

২ সপ্তাহ আগেই সিপিআইএমএল লিবারেশন বামফ্রন্টের সঙ্গে জোট বেঁধেছিল। আসন্ন বিধানসভা নির্বাচনে ১০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে তারা এমনই কথা হয়েছিল। সেই মতোই দশ আসনে প্রার্থী দিয়েছে তারা।চব্বিশের লোকসভা নির্বাচনের পর কাছাকাছি আসে বামফ্রন্ট ও সিপিআই(এমএল) লিবারেশন। কিন্তু এবার আইএসএফ-কে সমর্থনের কথা বলা হলেও আরাবুলকে আসন দেওয়ার জন্য তারা ভাঙরে প্রার্থী দিয়েছে। এই কেন্দ্রে শওকত মোল্লার বিরুদ্ধে লড়ছেন নওশাদ সিদ্দিকি। গত ৫ বছরে নওশাদ ও শওকত একে অপরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। আসন্ন নির্বাচনে তাঁরা প্রতিদ্বন্দী। গতবার ক্যানিং পূর্বে প্রার্থী ছিলেন শওকত। এবার তাঁকে সেখান থেকে সরিয়ে ভাঙরে প্রার্থী করা হয়েছে।

‘যা হওয়ার হয়ে গিয়েছে’, পড়ুয়াদের আন্দোলন গুটিয়ে ফেলার পরামর্শ সলমানের

অর্ধেক মানুষ-আধা জন্তু, চিনের তৈরি নয়া রোবট হয়রান করছে গোটা দুনিয়াকে

কয়েক সেকেন্ডের জন্য চোখে ঝাপসা, তারপর সব স্বাভাবিক, জানেন কোন রোগের ইঙ্গিত?

ইতিহাস ও স্থাপত্যের অপূর্ব মেলবন্ধন! একদিনের ছুটিতে ঘুরে আসুন পশ্চিম মেদিনীপুরের কুরুমবেরা দুর্গ

এক যুবকের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন তিন বোন, বিতর্ক উঠতেই বললেন ‘আমরা সুখী’

উল্টোরথের আগে গুপ্তিপাড়ায় জগন্নাথের মাসির বাড়িতে ভাণ্ডার লুঠ, দাঁড়িয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

বৈভবের তাণ্ডব, জিম্বাবোয়ের বিরুদ্ধে সাত উইকেটে জয়ী শ্রেয়সরা

ইরানকে গুঁড়িয়ে দিতে বোমারু বিমান, যুদ্ধজাহাজ পাঠাচ্ছেন ট্রাম্প

জিম্বাবোয়ের বিরুদ্ধে ১৮ বলে ৫০ রান বৈভবের, ভাঙলেন শচিনের রেকর্ড

‘হাসিনার সঙ্গে ফোনে কথা হয়নি, হেয় করতেই অসত্য প্রচার’, মুখ খুললেন বাংলাদেশের রাষ্ট্রপতি

প্রথম টি টোয়েন্টি ম্যাচে জিম্বাবোয়েকে ১২৫ রানে বেঁধে রাখলেন ময়াঙ্ক-প্রিন্সরা

ভয় দেখিয়ে প্রোমোটারের থেকে ৫ লক্ষ ‘তোলা’ আদায়ের অভিযোগ, দল থেকে সাসপেন্ড অভিযুক্ত বিজেপি নেতা

পডুয়াদের আন্দোলনে পাশে নেই, ‘ডিগবাজি’ খেয়ে জানালেন অরিজিৎ

‘বারণ সত্ত্বেও শোনেনি’, সিকিম ধসে ছেলেকে হারিয়ে আক্ষেপ মায়ের