নিউটাউনে অজ্ঞাত পরিচয় যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নিউটাউনে মুখ থেঁতলানো যুবকের দেহ উদ্ধার । শনিবার সকালে নিউটাউনের স্বামীজি নগর এলাকায় অজ্ঞাতপরিচয় এক যুবকের দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়েরা। দেহটি একটি বস্তা দিয়ে ঢাকা ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইকো পার্ক থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের বয়স আনুমানিক ৩২ থেকে ৩৫ বছর। তাঁর শরীরে একাধিক ট্যাটু রয়েছে। প্রাথমিক ভাবে মৃতের নাম সৌরভ বিশ্বাস বলে জানা গেলেও, পুলিশ এখনও তাঁর পরিচয় নিশ্চিত করেনি। দেহ উদ্ধারের পর ঘটনাস্থলে থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন তদন্তকারীরা। সেই ফুটেজে এক যুবককে কাঁধে করে একটি দেহ নিয়ে এসে ওই এলাকায় ফেলে যেতে দেখা গিয়েছে বলে পুলিশ সূত্রে খবর। এর পরেই তদন্তকারীদের সন্দেহ, অন্য কোথাও ওই যুবককে খুন করে তাঁর দেহ স্বামীজি নগরে এনে ফেলে দেওয়া হয়ে থাকতে পারে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, দু’ থেকে তিন দিন আগেই ওই যুবককে খুন করা হয়ে থাকতে পারে। তবে কী ভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ময়না-তদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

আরও পড়ুনঃ গভীর রাতে স্বাস্থ্যমন্ত্রীর সারপ্রাইজ ভিজিটে ঘুম উড়ল মেমারি হাসপাতাল কর্তৃপক্ষের

ইতিমধ্যেই দেহটি উদ্ধার করে ময়না-তদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি সিসিটিভি ফুটেজের সাহায্যে দেহ ফেলে যাওয়া যুবককে শনাক্ত করার চেষ্টা চলছে। মৃতের পরিচয় নিশ্চিত করার পাশাপাশি এই ঘটনার নেপথ্যে কারা রয়েছে, তা জানতেও তদন্ত শুরু করেছে ইকো পার্ক থানার পুলিশ। ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।

দাম্পত্য কলহের জেরে ইঞ্জিনিয়ার জামাইকে পিটিয়ে খুন করল শ্বশুরবাড়ির লোকজন

মুখে দিলেই গলে যাবে! মিষ্টি আলু দিয়ে বানান নাড়ু, রইল রেসিপি

অগ্নিনির্বাপন ব্যবস্থায় গাফিলতি, শহরের ২৫টি হোটেল-রেস্তরাঁকে শোকজ নোটিস দমকলের

বিয়ে থামিয়ে অসুস্থ ক্যাটারিং কর্মীদের শুশ্রূষা করলেন চিকিৎসক কনে

৮ দিনেই ১১৯ কোটির ব্যবসা! বক্স অফিসে ঝড় ‘আওয়ারাপন ২’-এর

ক্রেতাদের জন্য নতুন চমক BMW-র! ১.৫ লাখ টাকা কম দামে X1 LWB, ফিচার শুনলে চমকে যাবেন

গভীর রাতে স্বাস্থ্যমন্ত্রীর সারপ্রাইজ ভিজিটে ঘুম উড়ল মেমারি হাসপাতাল কর্তৃপক্ষের

‘মমতার সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে অভ্যাস খারাপ করে দিয়েছে’, বিস্ফোরক দিলীপ

বৃষ্টির পূর্বাভাস থাকলেও কাটছে না অস্বস্তি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কেমন থাকবে শনিবারের আবহাওয়া?

পাসপোর্ট রেডি তো? মাত্র ৮ মিনিটে চলে যান চিন থেকে রাশিয়া

দুর্গাপুজো নিয়ে প্রস্তুতি শুরু, ডিসিদের কাছে বিস্তারিত তথ্য তলব লালবাজারের

নিউটাউনে অজ্ঞাত পরিচয় যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

বাংলাদেশসহ একাধিক দেশের নাগরিকদের অভিবাসী ভিসা সংক্রান্ত ট্রাম্পের নীতি বাতিল করল মার্কিন আদালত

ট্রাম্পকে ধাক্কা দিয়ে বাণিজ্য চুক্তি থেকে সরে দাঁড়াল কানাডা