রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

Share:

নিজস্ব প্রতিনিধি: পালাবদলের রাজ্যে রাস্তা-সেতুর নামকরণ করা হবে বলে আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সামাজিক ও ঐতিহাসিক গুরুত্ব বিচার করে শহর ও রাজ্যের সমস্ত রাস্তা ও সেতু, উড়ালপুলের নতুন করে নামকরণের জন্য বিশেষ কমিটি গড়ল রাজ্য সরকার। সেই কমিটির মাথায় রাখা হয়েছে ভারত সেবাশ্রম সঙ্ঘের কার্তিক মহারাজকে। এছাড়াও কমিটিতে রয়েছেন মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা সুব্রত গুপ্ত, বিজেপি নেতা তথাগত রায়, কলকাতার পুর কমিশনার স্মিতা পাণ্ডে।

এর আগে অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত কমিটিতে ছিলেন তথাগত রায়। ফের রাজ্য সরকারের আরও একটি কমিটিতে রাখা হল বর্ষীয়ান এই বিজেপি নেতাকে। মোট ১০ জন রয়েছে এই নামকরণ কমিটিতে। আজ, শুক্রবার সেই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন। মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল সেই বিষয়ে ঘোষণাও করেছেন। রাজ্যের বিভিন্ন সড়ক, সরণি বা অ্যাভিনিউয়ের নামকরণের প্রস্তাবগুলি খতিয়ে দেখার জন্য এই পরামর্শদাতা কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কমিটির কাজ হবে ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্যগত দিক থেকে প্রস্তাবগুলি যথাযথ ভাবে খতিয়ে দেখা। প্রয়োজনে নতুন করে রাস্তার নামও বদলের সুপারিশ করতে পারে এই বিশেষ কমিটি।

আরও পডুন: পুলিশের প্রিজন ভ্যানের ধাক্কায় সাইকেল থেকে পড়ে মৃত্যু ৪ বছরের স্কুল পড়ুয়ার

পার্ক সার্কাসের সেভেন পয়েন্ট থেকে ডন বস্কো সার্কেল পর্যন্ত সড়কের নতুন নামকরণ হয়েছে গোপাল মুখার্জি রোড। আগে সেটির নাম ছিল সুরাবর্দি অ্যাভিনিউ। লেণিন সরণির নাম প্রস্তাব করা হয়েছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে। এইভাবে বেশ কিছু রাস্তার নাম বদল ও নতুন কোনও রাস্তার নামকরণ করার সুপারিশ করবে এই কমিটি। সেই কমিটি মেনেই পরবর্তী পদক্ষেপ করবে রাজ্য সরকার। এমনটাই নবান্ন সূত্রে জানা গিয়েছে।

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

সিগারেটের টাকা না দেওয়ায় চরম বচসা, বৃদ্ধকে পিটিয়ে খুন যুবকের, চাঞ্চল্য টিটাগড়ে

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

পুলিশের প্রিজন ভ্যানের ধাক্কায় সাইকেল থেকে পড়ে মৃত্যু ৪ বছরের স্কুল পড়ুয়ার

বিজেপি নেতার বাড়ির সামনে আগ্নেয়াস্ত্র নিয়ে রেকি! গ্রেফতার যুবক, তদন্তে পুলিশ

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

BRICS Summit: পুতিনকে তামিল বইয়ের রুশ সংস্করণ উপহার মোদির

হাসিনা জমানায় ভারতের সঙ্গে হওয়া ১০১ সমঝোতা চুক্তি বাতিলের পথে তারেক সরকার!

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ