বিয়ের পিঁড়িতে নবদম্পতি, বৌভাতের আসরে বসল রক্তদান শিবির! অভিনব উদ্যোগ নদিয়ায়

Share:

নিজস্ব প্রতিনিধি: বিয়ের আনন্দে মিশল মানবতার বার্তা! বৌভাতের অনুষ্ঠানে ভোজের পাশাপাশি আয়োজন করা হল রক্তদান শিবিরের। নবদম্পতি মাসুদ ও সোহানা মণ্ডলের এই উদ্যোগে সাড়া দিয়ে রক্তদান করলেন শতাধিক রক্তদাতা। বিয়ের নতুন জীবন শুরুতেই সমাজের প্রতি দায়বদ্ধতার বার্তা দিলেন তাঁরা। বিয়ে মানেই আলোর রোশনাই, আত্মীয়-স্বজনের ভিড়, আনন্দ-উৎসব আর এলাহি আয়োজন। বৌভাতের অনুষ্ঠানে অতিথিদের আপ্যায়নে থাকে নানা পদের খাবার। কিন্তু সেই চেনা ছবির বাইরে গিয়ে একেবারে অন্য নজির গড়ল নদিয়ার চাপড়ার নবদম্পতি। এখানে নবদম্পতির বৌভাতের অনুষ্ঠানে শুধু ভোজের আয়োজন নয়, গুরুত্ব পেল মানুষের জীবন বাঁচানোর অঙ্গীকারও। বিয়ের আনন্দকে মানবসেবার সঙ্গে জুড়ে দিয়ে এক অভিনব উদ্যোগ নিলেন নবদম্পতি মাসুদ মণ্ডল ও তাঁর স্ত্রী সোহানা মণ্ডল।

নতুন জীবনের সূচনায় রক্তদানের মতো মহৎ উদ্যোগকে সামনে রেখে সমাজের কাছে বিশেষ বার্তা পৌঁছে দিলেন তাঁরা। তাঁদের এই উদ্যোগে বৌভাতের অনুষ্ঠান হয়ে উঠল আরও অর্থবহ। যেখানে উৎসবের আনন্দের পাশাপাশি জায়গা করে নিল মানবিকতা, সামাজিক দায়বদ্ধতা এবং মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার। জানা গিয়েছে, মাসুদ মণ্ডল দীর্ঘদিন ধরেই একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যুক্ত। রক্তের অভাবে যখন কোনও রোগীর চিকিৎসা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়, তখন তার সন্ধানে ছুটে বেড়ানো থেকে শুরু করে হাসপাতালে গিয়ে রক্তদানের মতো কাজে তাঁকে বহুবার দেখা গিয়েছে। মানুষের বিপদের দিনে পাশে দাঁড়ানোই তাঁর কাছে মানবসেবার অন্যতম ধর্ম। আর সেই মানবসেবার মানসিকতাকেই এবার নিজের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ দিনে আরও বড় পরিসরে তুলে ধরলেন তিনি।

আরও পডুন: চোরবাগানের মণ্ডপের নকশা কেমন ছিল? থ্রিডি স্ক্যান করল ফরেনসিক, আটক ঘোষক

বিয়ের পর নতুন সংসার শুরুর মুহূর্তে স্ত্রী সোহানাকে পাশে নিয়ে রক্তদানের এই উদ্যোগ যেন তাঁর দীর্ঘদিনের সামাজিক কাজেরই এক নতুন অধ্যায় হয়ে রইল। ব্যক্তিগত জীবনের আনন্দকে কীভাবে বৃহত্তর সমাজের কল্যাণে কাজে লাগানো যায়, সেই দৃষ্টান্তই তুলে ধরলেন মাসুদ ও সোহানা। এই বিশেষ দিনে আয়োজিত রক্তদান শিবিরে শতাধিক রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। তাঁদের এই অংশগ্রহণ অনুষ্ঠানটিকে অন্য মাত্রা দেয়। বিয়েবাড়ির আনন্দময় পরিবেশে রক্তদানের মাধ্যমে মানুষের জীবন বাঁচানোর যে বার্তা ছড়িয়ে পড়ল, তা নিঃসন্দেহে সমাজের কাছে এক ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকল।

মাসুদ মণ্ডলের কথায়, ‘জীবনের নতুন অধ্যায়ের প্রথম দিনেই রক্তদানের মাধ্যমে পথচলা শুরু করেছি। আমাদের প্রচেষ্টা থাকবে, জীবনের প্রতিটি দিন যেন মানুষের পাশে দাঁড়াতে পারি। আগামী দিনে আমি ও আমার স্ত্রী দু’জনে মিলে মানুষের বিপদের সময় রক্ত দিয়ে পাশে দাঁড়াতে চাই। মানুষের জীবন বাঁচানোর চেয়ে বড় মানবিক কাজ আর কী হতে পারে! তাই সকলের কাছে আমাদের আবেদন, আপনারা এগিয়ে আসুন, স্বেচ্ছায় রক্তদান করুন। মনে রাখবেন, রক্তদান জীবনদান। আমাদের এই ছোট্ট উদ্যোগ যদি আরও মানুষকে রক্তদানে উৎসাহিত করে, তাহলেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে।’

‘দুসরা’ ছবি মুক্তিতে বাধা রইল না, সৌরভ গঙ্গোপাধ্যায়ের আর্জিতে সাড়া দিল না দিল্লি হাইকোর্ট

চাকরিতে পদোন্নতি, বাড়বে বেতন! বুধ-মঙ্গলের বিশেষ যোগে ভাগ্য খুলবে চার রাশির জাতকদের

জ্ঞানেশের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব এলে কী পদক্ষেপ? বড় ঘোষণা ওম বিড়লার

মাসে ১০০০ করে জমিয়ে ২০ বছরে ১০ লক্ষের বেশি টাকার মালিক, কোন বিনিয়োগে এমন লাভ?

কমেনি তৃণমূলের দাদাগিরি! দুর্গাপ্রতিমার বিসর্জনে বিজেপি কর্মীদের বেধড়ক মার, জখম ৩

ছি ছি এত্তা জঞ্জাল! পুরুলিয়ার দেবেন মাহাতো হাসপাতালের সুপার সহ আটজনকে শোকজ

২২ দিন সিংহাসন বদল, শুভমনকে হটিয়ে একদিনের ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরির মালিক ব্রুক

ভালুক-আঁচড়ে রক্তাক্ত শেয়ারবাজার, লক্ষ্মীবারেই প্রায় সাড়ে ৩ লক্ষ কোটি লোকসান লগ্নিকারীদের

নিশুতি রাতে নগ্ন হয়ে মেয়েদের মেসবাড়িতে হানা, অন্তর্বাস নিয়ে চম্পট চোর বাবাজীর

উলটপুরাণ! দুর্গাপুজোয় মেট্রোতে একধাক্কায় অনেকটাই কমল যাত্রী সংখ্যা

চারমূর্তির ব্যাটিং তাণ্ডবে প্রথম ম্যাচেই নিউজিল্যান্ডকে বধ করল টিম ইন্ডিয়া

বিয়ের পিঁড়িতে নবদম্পতি, বৌভাতের আসরে বসল রক্তদান শিবির! অভিনব উদ্যোগ নদিয়ায়

পাঁচ টাকার ফিনাইল কিনতে খরচ ৩৩,৫০০ টাকা! পুরসভার পাহাড় প্রমাণ দুর্নীতি প্রকাশ্যে

জুঁই-অনন্যাদের পুরভোটে টিকিট নয়, সাফ জানালেন শমীক ভট্টাচার্য