বিশ্বভারতীতে নিয়োগ দুর্নীতি! বেনিয়ম নিয়ে উপাচার্যকে নোটিস পাঠাল তফসিলি কমিশন

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বভারতীর শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে ঘিরে ফের বিতর্ক দানা বাঁধতে শুরু করেছে। বাংলা বিভাগের একটি সংরক্ষিত পদে নিয়োগ সংক্রান্ত অভিযোগের তদন্তে নেমে জাতীয় তফসিলি জনজাতি কমিশন (এনসিএসটি) বিশবিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে। কমিশনের দাবি, একাধিকবার রিপোর্ট চাওয়া হলেও এখনও পর্যন্ত কোনও উত্তর মেলেনি। কমিশন সূত্রে জানা গিয়েছে, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক পদে তফসিলি উপজাতি (এসটি) সংরক্ষিত আসনে নিয়োগের ক্ষেত্রে অনিয়মের অভিযোগ উঠেছে। এই অভিযোগের ভিত্তিতেই বিষয়টি খতিয়ে দেখতে শুরু করে জাতীয় তফসিলি জনজাতি কমিশন। চলতি বছরের ফেব্রুয়ারিতে বিশ্বভারতীর উপাচার্যের কাছে এই বিষয়ে বিস্তারিত তথ্য ও ব্যাখ্যা চেয়ে চিঠি পাঠানো হয়েছিল বলে জানা যায়।

তবে নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও বিশ্ববিদ্যালয়ের তরফে কোনও প্রতিক্রিয়া না মেলায় কমিশন নতুন করে নোটিস জারি করেছে। সর্বশেষ নির্দেশিকায় সাত দিনের মধ্যে অভিযোগ সংক্রান্ত সমস্ত নথি, তথ্য এবং প্রশাসনের গৃহীত পদক্ষেপের পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। এই অভিযোগের সূত্রপাত হয় গত জানুয়ারিতে। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক তুষার পটুয়া জাতীয় তফসিলি জনজাতি কমিশনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি দাবি করেন, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখা হয়নি এবং কয়েকজন যোগ্য প্রার্থীকে ইন্টারভিউয়ের সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে। পাশাপাশি নির্বাচনের ক্ষেত্রে নির্ধারিত নিয়ম অনুসরণ করা হয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন তোলা হয়। কমিশনের সাম্প্রতিক নোটিসে উল্লেখ করা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে জবাব না এলে সংবিধান প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তলব করা হতে পারে। ফলে বিষয়টি আরও গুরুত্বের সঙ্গে দেখছে কমিশন।

আরও পড়ুন: ‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

উল্লেখযোগ্যভাবে, চলতি বছরের শুরুতেই বাংলা বিভাগের সহকারী ও সহযোগী অধ্যাপক পদের নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। একাধিক প্রার্থী নির্বাচনের মানদণ্ড ও বাদ পড়ার কারণ নিয়ে প্রশ্ন তোলেন। পরে মে মাসে ইন্টারভিউ প্রক্রিয়া সম্পন্ন হলেও সহযোগী অধ্যাপক এসটি পদের নিয়োগ নিয়ে বিতর্ক তৈরি হয়। এখন বিশ্বভারতী কর্তৃপক্ষ কমিশনের নোটিসের কী জবাব দেয় এবং তদন্ত কোন দিকে এগোয়, সেদিকেই নজর রয়েছে শিক্ষামহল ও সংশ্লিষ্ট মহলের। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

রাতে ঠিক সময়ে খাওয়ার অভ্যাস করুন, অ্যাসিডিটি থেকে মিলতে পারে স্বস্তি

সবকিছু কি ভুলে যাচ্ছেন? চিনে নিন ডিমেনশিয়ার এই ৫টি লক্ষণ

মেঘ-পিওনের দেশে ব্রিটিশ ঐতিহ্য, ঘুরে আসুন ভারতের ৭ হিল স্টেশন

রোজ বিট খাচ্ছেন? জানেন শরীরের ৬ সমস্যায় উপকারী হতে পারে এই সবজি

জুতো হারিয়ে চরম বিপাকে ব্যক্তি! শেষমেশ AI-কে ‘গোয়েন্দা’ বানিয়ে খুঁজে পেলেন খড়ম, ভাইরাল ভিডিও

১২ ঘন্টার ব্যবধানে ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, মাত্রা ৬.৯

‘১২ বছরের সংসার, অথচ স্বামীর পেশাই জানি না’, ধৃত পাক-চর সফিকুলককে নিয়ে বিস্ফোরক স্ত্রী

‘মেধাবী, শান্ত ছেলে ও এমন কাজ করতেই পারে না’, বাদুড়িয়ার যুবকের গ্রেফতারির পর প্রতিক্রিয়া পরিবারের

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

যন্ত্রণায় কাতরাতে-কাতরাতে ক্রিজ ছাড়লেন লোকেশ রাহুল, আচমকা কী হল?

শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে সচিনের রেকর্ড ছুঁলেন যশস্বী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস