চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

এবার জঙ্গলমহলে মোদি, রবিবারে চার মেগা সভা প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি: আসন্ন নির্বাচনের আগে বাংলার রাজনৈতিক ময়দানে ফের ঝড় তুলতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার তাঁর নজরে জঙ্গলমহল অঞ্চল। যেখানে আদিবাসী ভোটব্যাঙ্ককে লক্ষ্য করে একাধিক জনসভা করার পরিকল্পনা নেওয়া হয়েছে। রবিবার একদিনেই রাজ্যের চারটি জেলায় সভা করে নজির গড়তে চলেছেন তিনি।

সূত্রের খবর, শনিবার রাতে তিনি অন্ডাল বিমানবন্দরে পৌঁছবেন এবং সেখান থেকে দুর্গাপুরেই থাকবেন তিনি। পরদিন সকালে প্রথমেই বাঁকুড়ার বড়জোড়ায় তাঁর জনসভা অনুষ্ঠিত হবে। সকাল ১১টা নাগাদ শুরু হওয়ার কথা জনসভা। এরপর তিনি রওনা দেবেন পুরুলিয়ার বলরামপুরে, যেখানে দুপুর ১২টা ৪৫ মিনিটে দ্বিতীয় সভা নির্ধারিত রয়েছে।  

আরও পড়ুন: খাস কলকাতায় ভোটের মুখে বিপুল পরিমাণ কার্তুজ সহ আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার ১

দিনের তৃতীয় সভাটি হবে ঝাড়গ্রামে, যেখানে বিকেল ২টা ৪৫ মিনিটে ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এরপর দিনের শেষ সভা করবেন মেদিনীপুরে। একদিনে চারটি সভা, এমন ব্যস্ত সূচি সাধারণত খুব কমই দেখা যায়, ফলে এই প্রচারসূচি রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। এতেই শেষ নয়, ২৩ এপ্রিল তাঁর আরও কর্মসূচি রয়েছে। সেদিন তিনি বেলুড় মঠে যাওয়ার পাশাপাশি শালকিয়া পর্যন্ত রোড শো করবেন। এছাড়াও কৃষ্ণনগরে একটি জনসভা করার কথাও রয়েছে। বাংলায় বিধানসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তেজনা দিনদিন চরমে উঠছে। প্রথম দফার ভোট আর মাত্র পাঁচ দিন দূরে, আর এই পরিস্থিতিতেই বারবার রাজ্যে এসে প্রচারের ঝড় তুলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপির শীর্ষ নেতৃত্ব। এবারের নির্বাচনে নজিরবিহীনভাবে একদিনেই তিন থেকে চারটি জনসভা করছেন মোদি, যা প্রচারের তীব্রতাকে নতুন মাত্রা দিয়েছে।

অন্যদিকে, এই প্রসঙ্গে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করে বলেছেন, “বাংলার ২৯৪টি আসনেই বিজেপির একমাত্র প্রার্থী যেন মোদি নিজেই।” তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। বিজেপির তরফে ‘সোনার বাংলা’ গড়ার বার্তা সামনে রেখে ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা চলছে। বিশেষ করে এবার জঙ্গলমহল অঞ্চলে আদিবাসী ভোটব্যাঙ্ককে টার্গেট করে প্রচারে জোর দেওয়া হয়েছে। সেই লক্ষ্যেই আবারও বাংলায় আসার প্রস্তুতি নিচ্ছেন মোদি।

Published by:

Share Link:

More Releted News:

‘লোকসভার পরে এবার মাটিতে পরাস্ত হবে’, হুঁশিয়ারি মমতার

পারফরম্যান্সে অসন্তুষ্ট, জেনারেল অবজারভারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের

‘‌মোদির পতন শুরু হয়ে গিয়েছে’‌, হাওড়া থেকে তোপ দাগলেন মমতা

দুর্গাপুর স্টেশন থেকে ৫০ লক্ষ টাকা সহ গ্রেফতার বিহারের ২ যুবক

LIVE

LIVE- বিজেপি ভাগাভাগির রাজনীতি করে, নিশানা মমতার

ভোটের দিন অশান্তি হলে ওসিদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে কমিশন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ