চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

খাস কলকাতায় ভোটের মুখে বিপুল পরিমাণ কার্তুজ সহ আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার ১

নিজস্ব প্রতিনিধি : খাস কলকাতায় ভোটের মুখে বিপুল পরিমাণ কার্তুজ সহ আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। এই ঘটনায় গ্রেফতার ১। রাজাবাজার সায়েন্স কলেজের কাছ থেকে উদ্ধার হয়েছে ৬টি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ। গোপন সূত্রে খবর পেয়ে ছটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে কলকাতা পুলিশের এসটিএফ। ধৃত ব্যক্তি শোয়েদ আখতার বিহারের বাসিন্দা বলে জানা গিয়েছে।

বিধানসভা নির্বাচনের আর ১ সপ্তাহও বাকি নেই। শান্তি শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে সতর্ক পুলিশ প্রশাসন। কোনও অবৈধ অস্ত্র বা টাকা রাজ্যে নিয়ে এসে যাতে কেউ অশান্তি ছড়াতে না পারে সেদিকে কড়া নজর রাখা হয়েছে। এলাকায় এলাকায় চলছে নাকা তল্লাশি। সেই নাকা তল্লাশি চালাতে গিয়ে বিপুল পরিমাণ কার্তুজ সহ আগ্নেয়াস্ত্র উদ্ধার করল কলকাতা পুলিশের এসটিএফ।

জানা গিয়েছে, সকালে প্রকাশ্যেই ব্যাগে করে ওই আগ্নেয়াস্ত্র নিয়ে যাওয়া হচ্ছিল। রাজাবাজার সায়েন্স কলেজের কাছে বাসস্ট্যান্ডে ওই ব্যক্তিকে দেখে সন্দেহ হয় এসটিএফের গোয়েন্দাদের। তল্লাশি চালাতেই বেরিয়ে আসে ৬টি দেশি আগ্নেয়াস্ত্র সহ বিপুল কার্তুজ। প্রায় ১৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। এরপরেই তাঁকে আটক করা হয়েছে। আগ্নেয়াস্ত্র ও কার্তুজ বাজেয়াপ্ত করা হয়েছে। ওইগুলো শোয়েদ আখতার নামে ওই ব্যক্তিকেও গ্রেফতার করা হয়েছে।  অস্ত্র নিয়ে ওই ব্যক্তি কোথায় যাচ্ছিলেন, কাকে ওই অস্ত্র দেওয়ার কথা ছিল, সেই বিষয়ে খোঁজখবর করার কথা বলেছিল। শহরে দিনে দুপুরে প্রকাশ্যে এইভাবে অস্ত্র নিয়ে যাওয়ার ঘটনা বেশ উদ্বেগজনক বলেই মনে করা হচ্ছে।

অন্যদিকে, নাকা তল্লাশিতে শহরে ও জেলাতে টাকাও উদ্ধার হয়েছে। শনিবার সাতসকালে তোপসিয়া থানার অন্তর্গত তোপসিয়া মোড়ে নাকা চেকিং চলাকালে এসএসটি টিম এক ব্যক্তিকে আটক করে। তাঁর কাছ থেকে হিসাব বহির্ভূত ২ লক্ষ নগদ টাকা উদ্ধার করা হয়েছে। সেই টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। হাওড়া স্টেশনের কাছে আরপিএফ অভিযানে ৭২ লক্ষ টাকার বেশি নগদ সহ দুই সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়। হাওড়া ডিভিশনের বামনগাছি আরপিএফ পোস্টের কর্মীরা রেল ইয়ার্ডের বেনারস ব্রিজ সংলগ্ন এলাকায় তল্লাশি চালিয়ে ওই টাকা উদ্ধার করেন।

Published by:

Share Link:

More Releted News:

ভোটের দিন অশান্তি হলে ওসিদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে কমিশন

আজ রাত থেকেই আকাশে উড়বে ড্রোন, ৭২ ঘণ্টা আগেই বর্ডার সিলের নির্দেশ

গরম বাড়লেও দক্ষিণবঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস, উত্তরে চলবে দুর্যোগ

Super Saturday-তে ভোট প্রচারে হাওড়ায় মমতা, মুর্শিদাবাদে অভিষেক

ভোটারদের নিরাপত্তায় পোলিং বুথের চারপাশে ‘লক্ষ্মণ রেখা’ কাটবে কমিশন

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ