নাবালিকার বিয়েতে ভুরিভোজ খেয়ে শ্রীঘরে প্রতিবেশীরা

Share:

নিজস্ব প্রতিনিধি, জগাছা :  বিয়ে বাড়িতে আমন্ত্রণ পেয়ে কব্জি-ঢুবিয়ে খান সকলেই। সুন্দর করে সেজে বর-কনেকে দেখে সোজা চলে যান খাবারের জায়গায়। স্টার্টার থেকে মেন কোর্স সবকিছু মন মতো পুষিয়ে খান অনেকেই। কয়েকমাস আগে এমনই এক বিয়ে বাড়ি খেয়ে বিপদে পড়েছেন জগাছার এক বাসিন্দা। শুনেই অবাক হলেন তো, এ আবার কেমন বিয়েবাড়ি?

আইনে আছে, নাবালক বা নাবালিকার বিয়ে দেওয়া হলে দুই পরিবারের সদস্য থেকে শুরু করে পুরোহিত, নাপিত, আমন্ত্রিতদেরও শ্রীঘরে যেতে হবে। এমনই কড়া বার্তা দেওয়া হয়েছিল রাজ্য সরকারের পক্ষ থেকে। তারপরেও সরকারের চোখে ধুলো দিয়ে এমন ঘটনা ঘটেই চলেছে। গার্হস্থ্য হিংসার অভিযোগ জানাতে গিয়ে বিপাকে এমনই এক পরিবার।

জানা গিয়েছে,চলতি বছরের জানুয়ারিতে কুলতলির বছর ৩০র যুবকের সঙ্গে বিয়ে হয় জগাছার বছর ১৪-র এক নাবালিকার। অনুষ্ঠানের মাধ্যমে জোর করে এই বিয়ে হয়েছিল। বিয়ের পর থেকে অশান্তি শুরু হয় শ্বশুরবাড়িতে। অনেকদিন সহ্য করার পর বাধ্য হয়ে হাওড়ার জগাছায় পালিয়ে আসে সে। বাড়ি গেলে আবার তাকে ফিরিয়ে দিয়ে আসবে এই আতঙ্কে প্রতিবেশীর বাড়িতে যায় নাবালিকা। ওই প্রতিবেশী নাবালিকার সামনেই ফোন করে জগাছা থানায়। তারপরেই বিষয়টি সামনে আসে। বিষয়টি সামনে আসার পরেই নাবালিকার পরিবার ও তাঁর শ্বশুর বাড়ির সকল সদস্য সহ পুরোহিত ও প্রতিবেশীদের গ্রেফতার করে পুলিশ। নাবালিকাকে হাওড়ার একটি হোমে রাখা হয়েছে। ধৃতরা জামিন পেয়েছে বলে জানা গিয়েছে।

আইনজীবী জানিয়েছেন, কোনও নাবালিকার বিয়ের অভিযোগ প্রমাণ হলে ২ বছর পর্যন্ত জেল অথবা  এক লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।

বৃষ রাশির জাতকদের জন্য গুরুত্বপূর্ণ সময়, শনির বক্রীতে এই ভুল একেবারেই নয়

শুক্রের কন্যায় গমন, কাঙ্খিত চাকরি দরজায় কড়া নাড়ছে কোন রাশির জাতকদের?

ফুরফুরে মেজাজে শুরু হবে সাপ্তাহিক সোমবার, রাস্তাঘাটে গাড়ি আস্তে চালান, বিপদ… 

‘সমকামীরা সমাজের অংশ, প্রকৃত মর্যাদার দাবিদার,’ বললেন মোহন ভাগবত

যুবকের লালসার শিকার বছর ৬৫-র বৃদ্ধা, ধর্ষণের জেরে জ্ঞান হারালেন নির্যাতিতা

বাড়ি বয়ে এসে যুবতীকে শ্লীলতাহানির অভিযোগ, অপমানে আত্মঘাতী প্রৌঢ়

অতি গভীর নিম্নচাপের জেরে রবি রাত থেকেই ভাসবে দক্ষিণের দুই জেলা, শহরেও বৃষ্টির পূর্বাভাস

‘সরকারি হাসপাতালে তৃণমূলী কালচার বন্ধ করতে হবে,’ সারপ্রাইজ ভিজিটে গিয়ে বললেন প্রতিমন্ত্রী সুমনা সরকার

ব্যাটে-বলে দাপট দেখিয়ে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করলেন শ্রেয়স আইয়াররা

পরীক্ষা ব্যবস্থার সংস্কারে টাস্ক ফোর্স গঠন মোদির, দায়িত্বে নন্দন নিলেকেনি

সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’-র প্রশংসায় পঞ্চমুখ ক্রিস্টোফার নোলান

সোম থেকেই ব্লু ও গ্রিন লাইনে ভোরবেলা মেট্রো পরিষেবা, সময়সূচি দেখে নিন

ভারোত্তোলন ইতিহাস গড়ে সোনা জিতলেন মীরাবাঈ চানু

মদ্যপান নিয়ে ঝামেলা, দুই শিশুসন্তানের সামনেই ৮ মাসের গর্ভবতী স্ত্রীকে কাস্তে দিয়ে কুপিয়ে খুন স্বামীর