গরুমারা জঙ্গলের পাশে রিসর্টে রমরমিয়ে চলছে ‘মধচক্র’, পুলিশের জালে মহিলা-সহ ৮

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গরুমারা জঙ্গলের পার্শ্ববর্তী এলাকায় রমরমিয়ে চলছে মধচক্রের কারবার। রবিবার (৩০ অগস্ট) রাতে গোপন সূত্রে খবর পেয়ে, জঙ্গলের পাশে অবস্থিত ওই বেসরকারি রিসর্টের বিভিন্ন ঘরে তল্লাশি চালিয়ে মোট ৮ জনকে আটক করেছে মালবাজার থানার পুলিশ। অভিযোগ, মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ রেখেই এই বেআইনি কার্যকলাপ চালানো হচ্ছিল। তবে এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশের দাবি, দীর্ঘদিন ধরেই ওই রিসর্টে বেআইনি কাজকর্ম চলছিল বলে তাঁরা খবর পাচ্ছিলেন। সেই অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট এলাকায় বাড়তি নজরদারি শুরু করে মালবাজার থানার পুলিশ। নজরদারি চালানোর সময় বেশকিছু তথ্য তাঁদের হাতে উঠে আসে। সেই ভিত্তিতেই গতকাল রাতে ওই বেসরকারি রিসর্টে অভিযান চালায় পুলিশ। অভিযানের সময় রিসর্টের বিভিন্ন ঘরে তল্লাশি চালানো হয়। সেখান থেকে আটজনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে তিনজন পুরুষ অসমের বাসিন্দা, আর তিনজন মহিলা শিলিগুড়ি থেকে ওই রিসর্টে গিয়েছিলেন বলে পুলিশ জানিয়েছে।

এই ঘটনার মুল সুত্র খুঁজতে এখন জোরকদমে তদন্তে নেমেছে পুলিশ। তবে এই ঘটনায় ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। যদিও এই প্রথম নয়, এর আগেও গরুমারা জঙ্গলের আশপাশের কয়েকটি রিসর্টে বেআইনি কাজকর্ম চলার অভিযোগ উঠেছিল। সেই অভিযোগকে গুরুত্ব দিয়ে ওই এলাকাগুলিতে আরও নজরদারি বাড়ানো হয়। সেই ভিত্তিতেই গতকাল বেসরকারি রিসর্টের বড় পর্দা ফাঁস করল পুলিশ। তবে গরুমারা জঙ্গলের মতো গুরুত্বপূর্ণ বনাঞ্চলের পাশে থাকা রিসর্টে এই ধরনের অভিযোগ সামনে আসায় পর্যটন মহলের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই ধরনের কাজ বন্ধ করতে প্রশাসনের নজরদারি আরও বাড়ানো প্রয়োজন বলে দাবি করেছেন ‘ডুয়ার্স এক্সপ্রেস মেল’-এর সম্পাদক রাজু নেপালি। 

ছাত্র সংসদ নির্বাচন নিয়ে ৭ অক্টোবর হাইকোর্টে‌ শুনানি

বাড়িতে দই আছে? ১০ মিনিটেই বানিয়ে ফেলুন মুচমুচে দই-মশলা পরোটা

কুকুরের বেল্ট থেকে ঝুলছে হকি খেলোয়াড়ের দেহ, ফরম্যাট করা মোবাইল ঘিরে রহস্য

‘অনেক কিছু করা এখনও বাকি’, ইনস্টাগ্রামে চোখের ছবি পোস্ট করে কী ইঙ্গিত অভিষেকের?

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে এবার দেউলটি স্টেশন, প্রস্তাব গেল রাষ্ট্রপতি- প্রধানমন্ত্রীর দফতরে

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি, কবে ও কোথায় হবে খেলা?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মৃত্যু যুবকের

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

ডাবল ইঞ্জিনের উড়ান! কেন্দ্রের মেগা প্রকল্পে সচল হচ্ছে বাংলার ৪টি বিমানবন্দর

নীল থেকে গেরুয়া! বদলে যাচ্ছে অস্থায়ী হোমগার্ডদের পোশাকের রঙ

বড় বিপদ থেকে রক্ষা! কাটোয়ায় রেল গেট খোলা দেখে হর্ন বাজান ট্রেন চালক, তার পর…