‘রামনবমীতে গোলমাল পাকাতে বরাত দিয়েছিলেন ইট-বোমা’, শাকিরের বিরুদ্ধে বিস্ফোরক দাবি NIA-এর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রিষড়ার রামনবমী-হিংসা মামলায় ধৃত তৃণমূল কাউন্সিলর শাকির আলিকে দু’দিনের হেফাজতে চেয়ে আদালতে আবেদন করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। বুধবার শুনানিতে সংস্থার দাবি, শাকির এই ঘটনার অন্যতম ‘মূল চক্রান্তকারী’। বিচারবিভাগীয় হেফাজত হলেও জেলে গিয়ে জেরা করার অনুমতিও চেয়েছে এনআইএ। 

মঙ্গলবার রিষড়ার ৪ নম্বর ওয়ার্ডে শাকির আলির বাড়িতে তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করে এনআইএ। শাকির তৃণমূলের প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী। ২০২৩ সালের ২ এপ্রিল রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে রিষড়ায় যে হিংসার ঘটনা ঘটেছিল, সেই মামলাতেই তকে গ্রেফতার করা হয়েছে। আদালতে এনআইএ দাবি করেছে, শাকির আলিই ওই ঘটনার অন্যতম মূল চক্রান্তকারী। তদন্তকারী সংস্থার বক্তব্য, ঘটনার সময় তিনি কাউন্সিলর ছিলেন এবং এলাকায় তাঁর যথেষ্ট প্রভাব ছিল। হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগও তাঁর বিরুদ্ধে রয়েছে। এনআইএ আরও জানায়, শাকিরের বাড়ি থেকে ৩৬টি আগ্নেয়াস্ত্রের কার্তুজ উদ্ধার হয়েছে। কার্তুজগুলি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে। আদালতে সংস্থার দাবি, সিসিটিভি ফুটেজে শাকিরকে অশান্তির সময় নেতৃত্ব দিতে দেখা গিয়েছে। এছাড়া একটি সাদা গাড়িতে হামলা না হওয়ার ঘটনাও তদন্তের গুরুত্বপূর্ণ সূত্র বলে দাবি করেছে এনআইএ। তদন্তকারীদের মতে, ওই গাড়িটি শাকির ব্যবহার করতেন। ১৬৪ ধারায় নথিভুক্ত কয়েকজন অভিযুক্তের বয়ানের উল্লেখ করে এনআইএ জানায়, রামনবমীর আগে একটি কমিউনিটি হলে বৈঠক করে ইট ও বোমা মজুতের পরিকল্পনা করা হয়েছিল। আদালতে দাবি করা হয়, শাহরুখ নামে এক ব্যক্তিকে বোমা জোগাড়ের দায়িত্ব দিয়েছিলেন শাকির।

আরও পড়ুনঃ নিত্যযাত্রীদের সুখবর, শিয়ালদহ-বারাসত রুটে চালু হচ্ছে নতুন AC লোকাল

অন্যদিকে, শাকিরের আইনজীবী সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, তিন বছর পর গ্রেফতারের কোনও যৌক্তিকতা নেই। শাকির তদন্তে সহযোগিতা করেছেন এবং ঘটনার দিন শান্তি বজায় রাখার চেষ্টা করেছিলেন। তিনি জামিনের আবেদন জানিয়ে আদালতকে বলেন, প্রয়োজনে প্রতিদিন তদন্তকারী আধিকারিকের কাছে হাজিরা দেবেন। পাশাপাশি শাকির অসুস্থ বলেও আদালতে দাবি করেন তাঁর আইনজীবী।

গরিবদের বিনামূল্যে বছরে তিনটি করে গ্যাসের সিলিন্ডার, ঘোষণা মুখ্যমন্ত্রীর

পুর নিয়োগ দুর্নীতি মামলায় ৩ পুরসভার একাধিক কর্মীকে তলব CBI-র

দ্বিতীয় টেস্ট (প্রথম ইনিংস): ভারত ৩৪১/৬ (দ্বিতীয় দিন) বিপক্ষ শ্রীলঙ্কা

সেপ্টেম্বরে চারদিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক, পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা

বারুইপুরে গভীর রাতে বিজেপি কর্মীকে খুন, কাঠগড়ায় তৃণমূল

নাগপুরে জল শোধনাগার থেকে বিষাক্ত গ্যাস লিক, অসুস্থ প্রায় ৪০ জন

মদ্যপ অবস্থায় ক্যামেরার সামনে নাচ, হানিয়া আমিরের ভিডিও ঘিরে সমালোচনার ঝড়

মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৬-এর মুকুট কেরলের কাজিয়াহ লিজ মেজোর মাথায়, বিশ্বমঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করবেন ১৯ বছরের সুন্দরী

কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে আসছে বৃষ্টি, কলকাতা-সহ একাধিক জেলায় জারি সতর্কতা

অপারেশন সিঁদুরে ধ্বংস! পাকিস্তানে নতুন করে তৈরি হচ্ছে জইশের সদর দফতর

‘ইমরান খানের সঠিক চিকিৎসা করান’, শাহবাজকে চিঠি গাভাস্কার-কপিল দেব সহ ২২ অধিনায়কের

গিনিতে ভয়াবহ বিপর্যয়, আবর্জনার স্তূপের নীচে চাপা পড়ে নিহত ৩০

ভোররাতে অমরাবতীর হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, ভেন্টিলেটর ফেটে মৃত্যু ৩ সদ্যোজাতের

দেখা দেবে চরম অর্থসঙ্কট! ঘড়ি বা ক্যালেন্ডার নিয়ে এই ভুলটি একেবারেই করবেন না