আর জি কর কাণ্ডে ওড়িশা থেকে গ্রেফতার প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গ্রেফতার পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। ওড়িশার সম্বলপুর থেকে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। ‘তিলোত্তমা’র বাবার দায়ের করা অভিযোগের ভিত্তিতেই এই গ্রেফতার বলে জানা গিয়েছে। আরজি কর-কাণ্ডের পর থেকেই নির্মল ঘোষকে ঘিরে একাধিক অভিযোেগ সামনে এসেছিল।

আর জি কর মামলার ফাইল নতুন করে খোলার পরই প্রথম গ্রেফতার। অভয়ার দেহ তড়িঘড়ি সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগে বৃহস্পতিবার সকালে ওড়িশা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনায় সম্প্রতি সরব হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গত ৯ অগাস্ট তিনি ঘটনার তদন্তের নির্দেশ দেন। তাঁর অভিযোগ ছিল, তড়িঘড়ি দেহ সৎকারের মাধ্যমে প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছিল। এই ঘটনায় পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের পাশাপাশি ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোমনাথ দে এবং প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়ের নামও সামনে আসে। গত সোমবার খড়দা থানায় তাঁদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন অভয়ার বাবা। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে পুলিশ। তার কয়েক দিনের মধ্যেই গ্রেফতার হলেন নির্মল। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে অথবা শুক্রবার সকালে নির্মল ঘোষকে রাজ্যে নিয়ে আসা হতে পারে। এরপর তাঁকে আদালতে পেশ করে জিজ্ঞাসাবাদ করা হবে।

আরও পড়ুনঃ কলকাতার কাছেই গভীর নিম্নচাপ! বিকেলের পর ভাসতে চলেছে শহর, জারি কমলা সতর্কতা

উল্লেখ্য, গত ১৩ জুলাই নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষকেও গ্রেফতার করা হয়েছিল। তাঁর বিরুদ্ধে তোলাবাজি-সহ একাধিক অভিযোগ রয়েছে। আর জি কর মামলার পাশাপাশি লটারিকাণ্ডেও নাম জড়িয়েছে নির্মলের। নির্মলের গ্রেফতার নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা সুকান্ত মজুমদার বলেন, আর জি কর কাণ্ডে কোনও দোষীকে ছাড়া হবে না।

ভিআইপি পাসও বাঁচাতে পারল না তরতাজা প্রাণ! চোরবাগানের পদপিষ্টের ঘটনায় নিহত বালির আকৃতি

শিক্ষাবিদ সেজে সেনা আধিকারিকের স্ত্রী’র কাছ থেকে গোপন তথ্য হাতিয়েছে চিনের গুপ্তচররা

চোরবাগান কাণ্ডের জেরে কলকাতার বড় পুজোয় VIP পাস বাতিল, কোন কোন মণ্ডপে জারি নতুন নিয়ম?

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু দম্পতির, বরানগরের ঘোষ পরিবারে শোকের ছায়া

ঠাকুর দেখতে বেরিয়ে চোখের পলকে সব শেষ, বাইক দুর্ঘটনায় নিহত ২, আহত আরও ২

কাতারে গ্রেফতার শেখ হাসিনার মানসপুত্র বাংলাদেশ বিমানবাহিনীর প্রাক্তন প্রধান

রাহুল-অখিলেশ-মাস্ক-ইউনুসকে রাবণ সাজিয়ে লখনউ জুড়ে হোর্ডিং হিন্দুত্ববাদী সংগঠনের

‘খুলব কি না জানিনা’, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো নিয়ে যা বললেন বিধায়ক সজল ঘোষ

মাদককারবারীদের বিরুদ্ধে অভিযানে অস্ত্র হাতে তারেকের মন্ত্রী, শোরগোল বাংলাদেশ জুড়ে

বিএসএফের পুশব্যাকের চেষ্টা ব্যর্থ, মেখলিগঞ্জ সীমান্তের শূন্যরেখায় আটকে শিশু-সহ ১২ জন

‘বড় পুজোয় ভিআইপি এন্ট্রি না রাখার নির্দেশ’, চোরবাগান কাণ্ডে ভবানী ভবন থেকে বললেন মুখ্যমন্ত্রী

মেক্সিকো উপকূলে নৌকাডুবির পরেই হাঙরের হামলা, নিখোঁজ ১১

অষ্টমীর ভোগে একটু অন্যরকম কিছু চাই? ছোলা দিয়ে বানান ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

মাইকে একটি মাত্র ঘোষণা, তারপরেই গোটা পরিস্থিতি বদলে যায় চোরবাগানের