থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী

Share:

নিজস্ব প্রতিনিধি: খড়দহ থেকে ব্যারাকপুর আদালতের পথে ধৃত নির্মল ঘোষ ও সঞ্জীব মুখোপাধ্যায়। শুক্রবার সকালে দু’জনকেই কড়া নিরাপত্তায় আদালতে নিয়ে যায় পুলিশ। খড়দহ থানা থেকে বেরোনোর সময় তাঁদের ঘিরে উত্তেজনা ছড়ায়। অভিযোগ, নির্মল ঘোষকে লক্ষ্য করে স্থানীয়দের একাংশ ডিম ছোড়েন। কাদা ও জুতো ছোড়ারও অভিযোগ উঠেছে। পরিস্থিতি সামাল দিতে নির্মলকে হেলমেট পরিয়ে থানার বাইরে আনে পুলিশ। সঞ্জীব মুখোপাধ্যায়ের দিকেও ডিম ও কাদা ছোড়া হয়েছে বলে অভিযোগ।

নির্মল ঘোষের গ্রেফতারির পর খড়দহে স্থানীয়দের একাংশের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। ডিজে বাজিয়ে উদযাপন করতেও দেখা যায় কয়েক জনকে। অন্যদিকে, থানার বাইরে বিক্ষোভও দেখান স্থানীয় বাসিন্দাদের একাংশ। পানিহাটি নিয়েও এলাকায় উচ্ছ্বাসের ছবি দেখা যায়। অভয়ার বাবার নতুন অভিযোগ দায়েরের দু’দিনের মাথায় বৃহস্পতিবার সকালে ওড়িশা থেকে গ্রেফতার করা হয় প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষকে। একই ঘটনায় তদন্তে নেমে বৃহস্পতিবার রাতেই প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়কে গ্রেফতার করে পুলিশ। তিনি অভয়ার ‘কাকু’ নামে পরিচিত।

আরও পড়ুন: নেতাজিকে নিয়ে কুমন্তব্য ‘ক্ষমার অযোগ্য’,অনন্ত মহারাজকে কড়া বার্তা শুভেন্দুর

গ্রেফতারের পর দু’জনকেই খড়দহ থানায় নিয়ে আসা হয়েছিল। শুক্রবার সেখান থেকেই তাঁদের ব্যারাকপুর আদালতে পেশ করা হয়। আদালতে তাঁদের বিরুদ্ধে পুলিশের তরফে কী আবেদন করা হয়, এখন সেদিকেই নজর।

পুরুষদেরও হতে পারে স্তন ক্যানসার, জেনে নিন কোন লক্ষণগুলি দেখলেই সতর্ক হবেন!

রাহুর রাশি পরিবর্তনে বদলে যাবে ৩ রাশির জাতকদের জীবন, সতর্ক থাকতে হবে কাদের?

মহাষ্টমী না মহানবমী, কবে করবেন কুমারী পুজো? শুভ সময় জানুন

পুজোয় অপ্রীতিকর ঘটনা এড়াতে কলকাতা পুলিশে ফেরানো হল ৯ দুঁদে আইপিএসকে

দুর্গাপুজোর মেলা দেখানোর প্রলোভন দেখিয়ে ২ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেফতার দাদু

আরও বিপাকে ইমরান! ওসিআই কার্ড কেন বাতিল হবে না? অভিনেতাকে কারণ দর্শানোর নোটিশ FRRO-এর

ভিআইপি পাসও বাঁচাতে পারল না তরতাজা প্রাণ! চোরবাগানের পদপিষ্টে প্রাণ হারাল বালির আকৃতি

শিক্ষাবিদ সেজে সেনা আধিকারিকের স্ত্রী’র কাছ থেকে গোপন তথ্য হাতিয়েছে চিনের গুপ্তচররা

কাতারে গ্রেফতার শেখ হাসিনার মানসপুত্র বাংলাদেশ বিমানবাহিনীর প্রাক্তন প্রধান

রাহুল-অখিলেশ-মাস্ক-ইউনুসকে রাবণ সাজিয়ে লখনউ জুড়ে হোর্ডিং হিন্দুত্ববাদী সংগঠনের

মাদককারবারীদের বিরুদ্ধে অভিযানে অস্ত্র হাতে তারেকের মন্ত্রী, শোরগোল বাংলাদেশ জুড়ে

চোরবাগান কাণ্ডের জেরে কলকাতার বড় পুজোয় VIP পাস বাতিল, কোন কোন মণ্ডপে জারি নতুন নিয়ম?

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু দম্পতির, বরানগরের ঘোষ পরিবারে শোকের ছায়া

ঠাকুর দেখতে বেরিয়ে চোখের পলকে সব শেষ, বাইক দুর্ঘটনায় নিহত ২, আহত আরও ২